জামানত হারালেন ঝুমন দাশ
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ মাস জেল খাটা সেই ঝুমন দাশ চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছেন।
১৪:৩৮ ৬ জানুয়ারি ২০২২
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাতের দিকে উপজেলার শিবপাশা বাজারের কাছে ঘটনাটি ঘটে।
১৪:১৮ ৬ জানুয়ারি ২০২২
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে শনাক্ত ৯১ হাজার
করোনাভাইরাসে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৯১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে মারা গেছেন তিন শতাধিক মানুষ। বৃহস্পতিবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভ তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
১৩:৫৫ ৬ জানুয়ারি ২০২২
আবরার ফাহাদ হত্যা : ফাঁসির ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে এসেছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সুপ্রিমকোর্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
১৩:৩৭ ৬ জানুয়ারি ২০২২
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশী সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জনগণকে শিক্ষিত করার জন্য, বাংলাদেশ সামরিক জাদুঘর ১৯৮৭ সালে মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়েছিল। যা পরবর্তীতে ১৯৯২ সালে ঢাকার বিজয় স্মরণী রোডের পাশে বঙ্গবন্ধু প্ল্যানেটোরিয়ামের পশ্চিম পাশে স্থানান্তরিত করা হয়।
১৩:১৬ ৬ জানুয়ারি ২০২২
এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা
অজোপাড়া গাঁয়ের ছেলে এবাদত হোসেন চৌধুরী। স্বপ্ন ছিল একদিন জাতীয় দলের হয়ে ক্রিকেটে খেলে দেশের মুখ উজ্জল করবেন। করেছেনও ঠিক তাই। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের মূল নায়ক এখন এবাদত হোসেন চৌধুরী। সবার প্রসংশায় ভাসছেন।
২৩:৫৪ ৫ জানুয়ারি ২০২২
কমলগঞ্জের নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার এসকল ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে ৪ টিতে আওয়ামী লীগ, ২ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ৩ টিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
২৩:২৮ ৫ জানুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক ১
ঠাকুরগাঁওয়ে মানসিক প্রতিবন্ধী যুবতীকে(২২) ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম(৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
২২:৫৭ ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলের নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার এসকল ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে ৬ টিতে আওয়ামী লীগ এবং ৩ টিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
২২:৩৫ ৫ জানুয়ারি ২০২২
কন্যা সন্তানের মা-বাবা হলেন ফারুকী-তিশা
কন্যা সন্তানের মা-বাবা হলেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
২১:৫৬ ৫ জানুয়ারি ২০২২
কমলগঞ্জের রহিমপুরে বিজয়ী আওয়ামী লীগের ইফেতখার আহমেদ বদরুল
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইফেতখার হোসেন বদরুল বিজয়ী হয়েছেন। বুধবার রাতে প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে।
২১:৪০ ৫ জানুয়ারি ২০২২
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে : ইসি
পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
২১:২৫ ৫ জানুয়ারি ২০২২
কুলাউড়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চাঁন্দগাঁও একতা যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এলাকার দেড় শতাধিক দরিদ্র অসহায় মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২১:০৩ ৫ জানুয়ারি ২০২২
জকিগঞ্জে সিলমারা ব্যালটসহ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আটক
সিলমারা ব্যালট পেপার এবং সিলসহ সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সাদমান সাকিব ও রিটার্নিং অফিসারকে (উপজেলা কৃষি কর্মকর্তা) আটক করেছে জেলা প্রশাসন এবং পুলিশ। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন চলাকালে বুধবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
১৮:৪৫ ৫ জানুয়ারি ২০২২
এবাদত হোসেন চৌধুরী: নিউজিল্যান্ডের সাত উইকেট গুড়িয়ে দিয়েছেন মৌলভীবাজারের ছেলে
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই রেকর্ড গড়া জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরী চায়ের দেশ মৌলভীবাজার জেলার সন্তান। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উঠে এসেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবাদত হোসেন চৌধুরী। সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন যে বোলার, এবাদত হোসেন চৌধুরী। নিজের ২৮তম জন্মদিনের দুইদিন আগে পাওয়া দলের জয়ের পেছনে তার ছিল প্রধান ভূমিকা।
১৮:২১ ৫ জানুয়ারি ২০২২
গাইবান্ধায় ইউপি সদস্যপ্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোট কেন্দ্রে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
১৭:৫৭ ৫ জানুয়ারি ২০২২
ফের অসুস্থ হয়ে আইসিইউতে কাজী হায়াৎ
ফের অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
১৭:৫৩ ৫ জানুয়ারি ২০২২
তীব্র শীত উপেক্ষা করে ডিমলার কৃষকরা আগাম বোরো ধান রোপনে ব্যস্ত
নীলফামারীর ডিমলার কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছেন। উপজেলার বুড়ি তিস্তা নদীর পূর্বপাশ সংলগ্ন ২নং বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা ও দক্ষিণ সুন্দর খাতা গ্রামের কৃষকরা সকাল থেকে এই কাজে ব্যস্ত সময় পার করে থাকেন।
১৭:৩৫ ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
১৭:০৭ ৫ জানুয়ারি ২০২২
বাড়ছে সংক্রমণ, তবুও করোনা পরীক্ষায় আগ্রহ কম
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। কিন্তু এমন পরিস্থিতিতে করোনা উপসর্গ থাকলেও সাধারণ মানুষের মধ্যে নমুনা পরীক্ষায় আগ্রহ কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
১৬:৫০ ৫ জানুয়ারি ২০২২
দেশে ২৪ ঘণ্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন তিনজন করোনা রোগী।
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য
১৬:১৯ ৫ জানুয়ারি ২০২২
ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত
করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ওমিক্রনে প্রথম একজন রোগী মারা গেছেন।
১৬:১১ ৫ জানুয়ারি ২০২২
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান
সিলেটসহ দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
১৫:৪৯ ৫ জানুয়ারি ২০২২
সুনামগঞ্জে ভোটারদের পান খাওয়াচ্ছেন মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা
সুনামগঞ্জে মধ্যনগর উপজেলায় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের পান খাওয়াচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের এক প্রার্থীর সমর্থকরা।
১৫:৩০ ৫ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   867  
-   868  
-   869  
-   870  
-   871  
-   872  
-   873      
- পরবর্তী >    
- শেষ >>    










































