দেশে ২৪ ঘণ্টায় ১১৪৬ করোনা রোগী শনাক্ত, একজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ জন করোনা রোগী।
১৭:৩২ ৭ জানুয়ারি ২০২২
বিভিন্ন দেশে আক্রান্তের রেকর্ড, স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে
করোনাভাইরাসের ধরন ওমিক্রনের তাণ্ডবে জর্জরিত বিশ্ব। এই ধরনকে মৃদু হিসেবে বর্ণনা করার বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
১১:৩৮ ৭ জানুয়ারি ২০২২
গহীন পাহাড়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক
কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে এলিট ফোর্সটি।
১১:১৭ ৭ জানুয়ারি ২০২২
বাংলাদেশের দৃষ্টিনন্দন ও প্রাচীন পাঁচ মসজিদ
মসজিদ এক পবিত্র স্থান। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামধর্মাবলম্বী। শুধু ইসলাম ধর্মের উপসনালয় হিসেবে নয়, কিছু মসজিদ তাঁর ইতিহাস এবং ঐতিহাসিক গুরুত্ব দিয়ে বিখ্যাত হয়ে আছে। দেশের বাইরে থেকেও পর্যটকরা আসেন মসজিদগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে, একবার দেখার জন্য। বাংলাদেশের পাঁচ প্রাচীন এবং দৃষ্টিনন্দন মসজিদ নিয়েই কথা বলা হবে।
১১:০৪ ৭ জানুয়ারি ২০২২
কাতারে ‘লাল তালিকা’য় বাংলাদেশসহ ৯ দেশ, পড়তে হবে কড়াকড়িতে
বাংলাদেশসহ নয়টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার, যা শনিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
১০:১৪ ৭ জানুয়ারি ২০২২
বিএসএফের নির্মমতায় ফেলানী হত্যার ১১ বছর, বিচার হয়নি এখনও
আজ ৭ জানুয়ারি। কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা অনন্তপুর সীমান্তে আজকের দিনে ২০১১ সালে কিশোরী ফেলানীকে হত্যা করেছিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল ফেলানীর মৃতদেহ। ১১ বছর হয়ে গেছে এ ঘটনার, হয়নি বিচার।
১০:০১ ৭ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্যোৎসবের যবনিকাপাত
মৌলভীবাজারের ইতিহাসে নাট্যোৎসবের এতোবড় এই আয়োজনকে সংস্কৃতিজন এবং তরুণ প্রজন্ম দেখছেন নিজেদের সমৃদ্ধ করার পাঠ হিসেবে।
২৩:৩৭ ৬ জানুয়ারি ২০২২
যেসকল শিক্ষার্থী টিকা নেয়নি তারা অনলাইনে ক্লাস করবে
যেসকল শিক্ষার্থী এখনও করোনার টিকা নেয়নি তারা অনলাইনে ক্লাস করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটি চলছে। এটাকে আরও বেগবান করতে হবে।
২৩:৩২ ৬ জানুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের
ঠাকুরগাঁওয়ের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আফসার আলীর বাঁশের লাঠির আঘাতে ছোট ভাই নাসিরউদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) হরিপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
২৩:১৩ ৬ জানুয়ারি ২০২২
উৎসব আমেজে ভোটের দিনের বেচাকেনায় সন্তুষ্ট বাবুল
প্রতিদিন সকালে যে সময়ে বাবুল কুর্মি তার চায়ের দোকান খুলে থাকেন, ভোটের দিনও ঠিক একই সময়ে খুলেছিলেন। তবে দোকান বন্ধ করতে করতে অন্যদিনের তুলনায় অনেকটা দেরি হয়েছিল। অন্যদিনের তুলনায় তার বিক্রিও অনেক ভাল হয়েছে। আর ভোটের দিনের বেচাকেনায় অনেক সন্তুষ্ট বাবুল।
২২:৪২ ৬ জানুয়ারি ২০২২
দেশে আরও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত
দেশে আরও ১০ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের সকলেই ঢাকা শহরের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট ২০ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো।
২২:১২ ৬ জানুয়ারি ২০২২
১৮ বছর পর জানতে পারেন তাঁর নাম পরিচয়ে চাকরি করছেন আরেকজন!
২০০৩ সালে কারারক্ষী পদে চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন জহিরুল ইসলাম এশু। নিয়োগে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনও হয়েছিল। কিন্তু পরে আর যোগদানপত্র পাননি তিনি। চাকরির আশা ছেড়ে দিয়ে এশু ব্যবসা শুরু করেন। ১৮ বছর পর জানতে পারেন তাঁর নাম পরিচয় ব্যবহার করে ওই পদে চাকরি করছেন আরেকজন!
২১:৪২ ৬ জানুয়ারি ২০২২
মুরাদের বিরুদ্ধে মানসিক-শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর জিডি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। এ নিয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
২১:১৭ ৬ জানুয়ারি ২০২২
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
২০:৫৯ ৬ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে তিন চেয়ারম্যান প্রার্থীর হ্যাট্টিক জয়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী হ্যাট্টিক করেছেন। নৌকা প্রতিক নিয়ে বিজয়ী এই চেয়ারম্যানরা হলেন আশিদ্রোন ইউনিয়নের রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালিঘাট ইউনিয়নের প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউনিয়নের বিজয় বুনার্জী। বিজয় বুনার্জী এই নিয়ে ৪ বার চেয়ারম্যান হলেন।
১৭:৫৬ ৬ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ, দিনের বেলা যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে
দেশের অন্যতম শীতপ্রবণ অঞ্চল মৌলভীবাজারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েক দিন ধরে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় মৌলভীবাজার জেলা। সকালের দিকে রাস্তায় যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে।
১৭:৩৭ ৬ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে ভোট কারচুপির অভিযোগে সড়ক অবরোধ করে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ করে ৩ জন প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় তারা অবিলম্বে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন।
১৭:২৩ ৬ জানুয়ারি ২০২২
দেশে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল, ৭ মৃত্যু
দেশে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪০ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭ জন করোনা রোগী।
১৬:৪৩ ৬ জানুয়ারি ২০২২
৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চুক্তি বাতিল করল বাংলাদেশ
৩৩ বছর আগে পাকিস্তান থেকে দুটি জাহাজ কেনার জন্য চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু সেই দুটি জাহাজ এখনো দেয়নি পাকিস্তান। তাই সেই চুক্তি বাতিল করল বাংলাদেশ।
১৬:৩৫ ৬ জানুয়ারি ২০২২
সিলেটের সেই নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৬:১৯ ৬ জানুয়ারি ২০২২
টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চে চলাচল করা যাবে না
করোনা টিকার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।
১৫:৪১ ৬ জানুয়ারি ২০২২
আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন চারজন
আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন একই পরিবারের চারজন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে মারা যান তারা।
১৫:১১ ৬ জানুয়ারি ২০২২
টিকা না নিয়ে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা
১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা না নিয়ে স্কুলে যেতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
১৪:৫৬ ৬ জানুয়ারি ২০২২
জামানত হারালেন ঝুমন দাশ
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ মাস জেল খাটা সেই ঝুমন দাশ চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছেন।
১৪:৩৮ ৬ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   866  
-   867  
-   868  
-   869  
-   870  
-   871  
-   872      
- পরবর্তী >    
- শেষ >>    










































