মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নেবে
প্রবাসীদের কল্যাণ করা আওয়ামী লীগ সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানে সরকার ব্যবস্থা নেবে।
২৩:২৩ ২৪ ডিসেম্বর ২০২১
সকালে খালি পেটে দুধ চা খেলে যে ক্ষতি হয়
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে যেন সকালটাই ভালোভাবে শুরু হয় না। শরীরের বিষয়ে সচেতন হলেও সকালে উঠে এক কাপ চা খেতে যেন ভোলেন না অনেকে। কিন্তু চিকিৎসকরা বলছেন, দুধ-চিনি দিয়ে চা শরীরের ক্ষতি ডেকে আনে। চা খেতে হলে দুধ, চিনি ছাড়া লিকার চা খেতে হবে।
২২:৪৭ ২৪ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২:০৮ ২৪ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে হোটেলে থাকতে মানতে হবে ৭ নির্দেশনা
স্বামী-সন্তানসহ বেড়াতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনার জেরে পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। এর অংশ হিসেবে প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা চালুসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
২১:৪৬ ২৪ ডিসেম্বর ২০২১
গুগলকে পেছনে ফেলে জনপ্রিয় অনলাইন সাইট টিকটক
গুগলকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সাইট টিকটক। চীনের তৈরি ভাইরাল এই ভিডিও অ্যাপটি মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও বেশি ‘হিট’ বলে জানিয়েছে আইটি নিরাপত্তা কোম্পানি ক্লাউডফ্লেয়ার। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২১:৪০ ২৪ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকাণ্ড : গ্রেফতার ৩
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদির (১৬) মৃত্যুর ঘটনায় আরমান (১৬) ও গালিব (১৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিহত মেহেদির বন্ধু ছিলো। একই সঙ্গে আরমানের দাদা আকবর আলমকেও (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
২১:০৩ ২৪ ডিসেম্বর ২০২১
ধারণক্ষমতার ৩ গুণ যাত্রী থাকলেও ছিলো না অগ্নিনির্বাপন ব্যবস্থা
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে লঞ্চের মোট ধারণক্ষমতার ৩ গুণ যাত্রী ছিলো। লঞ্চে ছিলো না কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা।
২০:৪১ ২৪ ডিসেম্বর ২০২১
ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ওই নারীর পূর্বপরিচিত : পুলিশ
কক্সবাজারে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ছিল। এমনটাই জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
২০:৩৬ ২৪ ডিসেম্বর ২০২১
জবির পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের নেতৃত্বে জামান ও আদর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ডিবেটিং ক্লাব (এসডিসি) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ হোসেন আদর নির্বাচিত হয়েছেন। এছাড়াও এসডিসি'র মডারেটর হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদী আইরিন।
২০:১৯ ২৪ ডিসেম্বর ২০২১
সাপ্তাহিক ছুটির দিনে লাউয়াছড়ায় পর্যটকদের ভিড়
স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের উপচেপড়া ভিড়। তবে এই তিনদিনের ভিড় কাটিয়েও পর্যটক ছাড়ছে না লাউয়াছড়া। শুক্রবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের ভিড়।
১৯:৫১ ২৪ ডিসেম্বর ২০২১
বাঙাল আদমির জাদুর শহর ভ্রমণ
অনেকেই জানেন বা ইতিহাস ঘাটলে দেখা যায় দুবাই আজকের অবস্থানে আসতে খুবই অল্প সময় নিয়েছে। এখানকার পেট্রোলিয়াম ব্যবসা এর একটা প্রধান কারণ অবশ্যই। কিন্তু দুবাই যে শুধু পেট্রোলিয়াম খাত নির্ভর তা ভাবলে ভুল হবে। পর্যটন খাত, এয়ারলাইন্স, রিয়েল এস্টেটও দুবাইর উল্লেখযোগ্য আর্থিক উৎস৷ আমাদের দেশেও পর্যটনের অপার সম্ভাবনা আছে, রিয়েল এস্টেট, এয়ারলাইন্স এসব ব্যবসা আছে। কিন্তু তদুপরি আমাদের জাতীয় অগ্রগতি তরান্বিত হচ্ছেনা কেন এই প্রশ্ন রাখা যায়। এই প্রশ্নের একটা উত্তরও মোটামুটি দেয়া যায়। আর সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতিগ্রস্থ পরিস্থিতি এবং স্বচ্ছতার অভাব।
১৯:৩০ ২৪ ডিসেম্বর ২০২১
রাজনগরে মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমাহাটা বাজারে এক মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত মেম্বার প্রার্থী।
১৯:১৫ ২৪ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : মৌলভীবাজারে নৌকার বিজয়ে বাঁধা বিদ্রোহীরা
দলীয় তৃণমূল নেতাকর্মীদের সুত্রে জানা গেছে, মৌলভীবাজারের সদর উপজেলা ও রাজনগর উপজেলার ২০ ইউনিয়নে বিদ্রোহীদের দাপটে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। এদিকে দলীয় প্রার্থী অন্যদিকে বিদ্রোহী। এতে দলীয় নেতা-কর্মীরা বিভক্তির পাশাপাশি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। নৌকার বিজয়ে বাঁধা হয়ে উঠতে পারেন এসব বিদ্রোহীরা।
১৮:৪৩ ২৪ ডিসেম্বর ২০২১
মধ্যরাত থেকে মৌলভীবাজার-রাজনগরের যেসব এলাকায় চালানো যাবে না মোটরসাইকেল
মৌলভীবাজার ও রাজনগরের বিভিন্ন এলাকায় আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল (বাইক) চালানো যাবে না। এছাড়া আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে এসব এলাকাগুলোতে ট্রাক এবং পিকআপ চালানোও নিষিদ্ধ করা হয়েছে।
১৮:৩৩ ২৪ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ হাজার জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক আহত হন, রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে ৭০ জনের নাম উল্লেখ করা।
১৭:৪৭ ২৪ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পাবে দেড় লাখ টাকা
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
১৬:৩৯ ২৪ ডিসেম্বর ২০২১
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন।
১৬:১২ ২৪ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড : আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫:৫৩ ২৪ ডিসেম্বর ২০২১
পুলিশের সাথে সংঘর্ষ : নবীগঞ্জের চার বিএনপি নেতা গ্রেফতার
হবিগঞ্জে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৫:২৫ ২৪ ডিসেম্বর ২০২১
শাহজালালে তিন কেজি সোনাসহ ইতালি প্রবাসী গ্রেফতার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিন কেজি সোনাসহ ইতালি প্রবাসী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউজ। আমরানুল হক নামের ওই প্রবাসীর ব্যাগ থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনার পাত ও পিণ্ড জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
১৫:০১ ২৪ ডিসেম্বর ২০২১
ক্রিসমাস লগ কেক তৈরির রেসিপি
২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। উৎসবের এই দিনে কেক ছাড়া চিন্তাই করা যায় না। যদিও এই আয়োজনে থাকে আরো অনেক খাবারের আইটেম। কিন্তু অন্য সবকিছুর সঙ্গে কেক থাকা বাধ্যতামূলক। এটি বড়দিনের সবচেয়ে আকর্ষণীয় খাবার।
১৪:৩১ ২৪ ডিসেম্বর ২০২১
সুগন্ধায় লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ৩৮
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
১৪:০৮ ২৪ ডিসেম্বর ২০২১
ডেল্টার তুলনায় কম শক্তিশালী ওমিক্রন
করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় কম শক্তিশালী ওমিক্রন ভ্যারিয়েন্ট। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক রিপোর্টে যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
১৩:৪৮ ২৪ ডিসেম্বর ২০২১
লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন।
১৩:২৪ ২৪ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   863  
-   864  
-   865  
-   866  
-   867  
-   868  
-   869      
- পরবর্তী >    
- শেষ >>    
















































