মাঝনদীতে লঞ্চে অগ্নিকাণ্ড, ৩৬ জন পুড়ে ছাই
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় অনেকে দগ্ধ ও নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
১১:২৬ ২৪ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সূচনার আয়োজনে কিশোরী সমাবেশ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
০০:০৯ ২৪ ডিসেম্বর ২০২১
ওমিক্রন ঠেকাতে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় বা বুস্টার ডোজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য।
২৩:৫৭ ২৩ ডিসেম্বর ২০২১
বড়লেখায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ’ উপলক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩৫ জন ঋণ গ্রহীতার মাঝে মোট ৯ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
২৩:৪৩ ২৩ ডিসেম্বর ২০২১
বড়লেখায় ৪৬টি গীর্জায় জিআর চালের ছাড়পত্র প্রদান
মৌলভীবাজারের বড়লেখায় খিস্ট্রান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার ৪৬টি গীর্জায় জিআর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে।
২৩:১৭ ২৩ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে পর্যটক ধর্ষণ : তিনজন শনাক্ত, ম্যানেজার আটক
কক্সবাজারে নারী পর্যটককে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫। এছাড়া রিয়াজ উদ্দিন ছোটন (৩৩) নামে এক হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে।
২২:৫০ ২৩ ডিসেম্বর ২০২১
আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর পেলো সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি প্রবাসীরা। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলেছে বাংলাদেশি দূতাবাস।
২২:২৭ ২৩ ডিসেম্বর ২০২১
সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত
সমাজসেবা অধিদফতরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি অধিদফতর।
২২:০১ ২৩ ডিসেম্বর ২০২১
ছয় দিন বন্ধ থাকবে জবি শিক্ষার্থীদের বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিয়ে দৈনিক চলাচল করা বাসগুলো ছয়দিন বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষা থাকে তাহলে তাঁকে নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাসে আসতে হবে।
২১:৩৮ ২৩ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে আসছে চিরকুট (ভিডিও)
বিজয়ের অগ্রযাত্রায় পঞ্চাশ বছরে বাংলাদেশ। এটি উদযাপন করতে মৌলভীবাজারে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারে মঞ্চ কাঁপাবে চিরকুট ব্যান্ড।
২১:৩৭ ২৩ ডিসেম্বর ২০২১
বুস্টার কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করবে : গেব্রিয়েসুস
ধনী দেশগুলো বুস্টার কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
২১:১৬ ২৩ ডিসেম্বর ২০২১
শারজাহ স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্থা ও আয়োজনের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ-মিশনের সাথে সাংবাদিকদের সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে এক মতবিনিময় বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হয়েছে।
২০:৪৬ ২৩ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণ: অভিযোগ জানালেও সহায়তা করেনি পুলিশ
রাজধানী ঢাকা থেকে পরিবারটি বেড়াতে গিয়েছিলো কক্সবাজারে, এই ছুটি কাটাতে যাওয়াই হয়েছে তাদের কাল। স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে দলবেধে ওই পরিবারের নারীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্তরা। তবে ভুক্তভোগী ওই নারী জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেছিলেন, পুলিশ সহায়তা করেনি - এমন অভিযোগ পাওয়া গেছে।
২০:১৭ ২৩ ডিসেম্বর ২০২১
দেশের ২২ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বীর মুক্তিযোদ্ধারা
দেশের ২২টি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বিশেষায়িত হাসপাতালগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। এ সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
২০:০৩ ২৩ ডিসেম্বর ২০২১
রাজনগরে সেচ্ছাসেবক লীগের আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
মৌলভীবাজারের রাজনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯:৩০ ২৩ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে দলবেধে গৃহবধূকে ধর্ষণ
রাজধানী ঢাকা থেকে পরিবারটি বেড়াতে গিয়েছিলো কক্সবাজারে, এই ছুটি কাটাতে যাওয়াই হয়েছে তাদের কাল। স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে দলবেধে ওই পরিবারের নারীকে ধর্ষণ করে একদল দুর্বৃত্তরা।
১৯:১৪ ২৩ ডিসেম্বর ২০২১
‘গরু আমাদের মা’
বিরোধীদের কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কিছু লোক গরু নিয়ে আইনবিরোধী কথা বলেছে, কিন্তু আমাদের কাছে গরু মায়ের মতো। বৃহস্পতিবার বানারসিতে ২২ টি উন্নয়নশীল প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।
১৮:৩৩ ২৩ ডিসেম্বর ২০২১
বিএনপি মুখে যাই বলুক, সংলাপে অংশ নেবে: তথ্যমন্ত্রী
বিএনপি নেতারা মুখে যাই বলুক, নির্বাচন কমিশন (ইসি) গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৭:২২ ২৩ ডিসেম্বর ২০২১
করোনায় আজ মারা গেলেন ২ জন, শনাক্ত ৩৮২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রামও অপরজন খুলনা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে।
১৬:৫৩ ২৩ ডিসেম্বর ২০২১
কুলাউড়ায় দুই প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী কমিউনিটি নেতার সাথে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬:৪২ ২৩ ডিসেম্বর ২০২১
কে হচ্ছেন নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান?
মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমাঞ্চলের একটি ইউনিয়ন পরিষদ নাজিরাবাদ। আর মাত্র তিনদিন বাকি এই ইউনিয়নের নির্বাচনের। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নাজিরাবাদ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চেয়ারম্যান পদপ্রার্থীরা নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন।
১৬:০৮ ২৩ ডিসেম্বর ২০২১
মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৬ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষপর্বের আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার (২২ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
১৫:৪৫ ২৩ ডিসেম্বর ২০২১
মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে আংশিক পাঠদান
জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগামী মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে আংশিক পাঠদান। বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৫:২৩ ২৩ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দ্বৈত কর পরিহারসহ তিন চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৪:৫৫ ২৩ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   864  
-   865  
-   866  
-   867  
-   868  
-   869  
-   870      
- পরবর্তী >    
- শেষ >>    
















































