টাঙ্গাইলে গুজব ছড়িয়ে ৪০০ ব্যালট ছিনতাই
টাঙ্গাইলে গুজব ছড়িয়ে বুথে প্রবেশ করে চেয়ারম্যান পদের ৪০০ ব্যালট পেপার ছিনতাই করেছে নৌকার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১৫:০৮ ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোট
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৯ টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। বুধবার ৫ জানুয়ারি সকাল আট থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনি।
১৪:৫১ ৫ জানুয়ারি ২০২২
মাদক মামলায় পরীমনির বিচার শুরু
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
১৪:২৭ ৫ জানুয়ারি ২০২২
সিলেটসহ ১৩ জেলায় নতুন ডিসি
সিলেটসহ ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন ডিসি পাওয়া অন্যান্য জেলাগুলো হলো- গাজীপুর,
১৪:০০ ৫ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
অবশেষে সত্যি হলো, ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতল টাইগাররা।
১৩:৪৭ ৫ জানুয়ারি ২০২২
৭০৮ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (৫ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
১২:০০ ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে নিরাপত্তার ঘেরাটোপে `উৎসবের ভোট`
নয়টি ইউনিয়নের এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন৷ প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে র্যাব,পুলিশ,আনসার ও বিজিবি পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মাঠে নেমেছে ভ্রাম্যমান স্ট্রাইকিং টিম৷
০১:১৭ ৫ জানুয়ারি ২০২২
রাত পোহালেই কমলগঞ্জ-শ্রীমঙ্গলের ১৮ ইউপিতে ভোট
রাত পোহালেই মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচন সুষ্ঠু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
০০:২২ ৫ জানুয়ারি ২০২২
শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা
ষষ্ঠ ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৩:৪৮ ৪ জানুয়ারি ২০২২
মশার উপদ্রব থেকে রক্ষায় মৌলভীবাজারে মশক নিধন কার্যক্রম (ভিডিও)
ফগার মেশিনে মশক নিধন স্প্রে করার পাশাপাশি ঝোপজঙ্গলও পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মেয়র ফজলুর রহমান জানান, শহরের নয়টি ওয়ার্ডের সবকটি এলাকায় এ কার্যক্রমে চলবে। তবে জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।
২৩:৪৪ ৪ জানুয়ারি ২০২২
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।
২৩:২৯ ৪ জানুয়ারি ২০২২
সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন
সিলেট, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয় ক্লিনিকে একজন সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে।
২৩:১০ ৪ জানুয়ারি ২০২২
ফ্রান্সে করোনার নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের দাপটে কাঁপছে বিশ্ব। এর মধ্যেই ফ্রান্সে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি রূপান্তরিত ধরন। নতুন এ ধরনের নাম আইএইচইউ।
২২:৫১ ৪ জানুয়ারি ২০২২
অষ্টম ধাপে আট ইউপিতে ভোট ১০ ফেব্রুয়ারি
অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলের আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২২:২৫ ৪ জানুয়ারি ২০২২
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করল সরকার
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করল সরকার। এখন থেকে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হবে।
২১:৫৭ ৪ জানুয়ারি ২০২২
ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ১৫ টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।
২১:২৮ ৪ জানুয়ারি ২০২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জবির শান্ত চত্বরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
২০:২৭ ৪ জানুয়ারি ২০২২
নির্বাচনের দিন নেই ছুটি, বিপাকে কমলগঞ্জের চা শ্রমিকরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামীকাল বুধবার (৫ জানুযারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার থাকছে না সাধারণ ছুটি। ফলে চা বাগানের চা শ্রমিক ভোটাররা পড়েছেন বিপাকে।
২০:১৫ ৪ জানুয়ারি ২০২২
মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা যেভাবে সর্বনিম্ন মূল্যে কিনতে পারবেন বিমানের টিকেট
বাংলাদেশ থেকে যেসব প্রবাসীরা মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করেন, সেসব রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানের টিকেট মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, সর্বনিম্ন মূল্যে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যগামীদের জন্য বিমানের টিকেট।
২০:০৩ ৪ জানুয়ারি ২০২২
ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু
সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নাহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পিঠাইটিকর গ্রামে এ ঘটনা ঘটে।
১৯:৪৭ ৪ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে ১৩ মামলায় চেয়ারম্যান-মেম্বারপ্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের ৪টি ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ১৩টি মামলায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯:৩৯ ৪ জানুয়ারি ২০২২
‘৫ বছর পরে প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তিটা সেই প্রার্থীকেই ভোগ করতে হয়’
যদি প্রশ্ন করা হয়, কেমন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান? তখন একজনের থেকে অন্যজনের পছন্দের তালিকার মত উত্তরটাও ভিন্ন হওয়াটা স্বাভাবিক। শ্রীমঙ্গলের ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এরকম প্রশ্ন করা হলে বাসিন্দাদের একেকজনের উত্তরটা ছিল একেকরকম।
১৯:২৭ ৪ জানুয়ারি ২০২২
মাভাবিপ্রবিতে ভর্তি : প্রতি আসনের জন্য লড়বেন ৮৮ জন শিক্ষার্থী
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৫ টি অনুষদের অধীনে ১৬ টি বিভাগ মিলিয়ে ৮১০ আসনের বিপরীতে আবেদন করেছে ৭১ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের জন্য লড়ছে প্রায় ৮৮ জন। সোমবার (৩ জানুয়ারি) রাত ১১.৫৯ মিনিটে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।
১৯:০৯ ৪ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে সহিংসতার আশঙ্কা নিয়ে আগামীকাল ভোটগ্রহণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সহিংসতার আশংকার মধ্যেই ভোটগ্রহণ হবে আগামীকাল বুধবার(৫ জানুয়ারি)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক প্রার্থীরা।
১৮:৫৯ ৪ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   868  
-   869  
-   870  
-   871  
-   872  
-   873  
-   874      
- পরবর্তী >    
- শেষ >>    










































