কমলগঞ্জ : পুলিশের চাকরি ছেড়ে ইউপি সদস্য পদে প্রার্থী
মাটির টানে ও এলাকাবাসির সেবা করার লক্ষ্যে বিগত ৩ বছর আগে বাংলাদেশ পুলিশের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন বুলবুল আহমেদ মধু। এর পর থেকেই এলাকাবাসীর সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপেক্ষিতে ৫ম ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
১৮:৩৯ ২ জানুয়ারি ২০২২
করোনা আক্রান্ত লিওলেন মেসি
ইউরোপে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা মহামারি। এর প্রকোপ থেকে ছাড় পাচ্ছে না ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন আর্জেন্টাইন অধিনায়ক। করোনা আক্রান্ত হলেন লিওনেল মেসি।
১৮:০৫ ২ জানুয়ারি ২০২২
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, বন্ধ থাকবে স্কুল-কলেজ
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কড়া বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই অংশ হিসেবে সোমবার (৩ জানুয়ারি) থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তাছাড়া সুইমিংপুল, পার্ক, সেলুনও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে বন্ধ থাকবে সুইমিংপুল, পার্ক, সেলুনও।
১৭:৫১ ২ জানুয়ারি ২০২২
দেশে করোনা শনাক্তের হার ৩ শতাংশ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
১৭:২৪ ২ জানুয়ারি ২০২২
বড়লেখায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ
মৌলভীবাজারের বড়লেখার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
১৭:১২ ২ জানুয়ারি ২০২২
শীতে হাত ও পায়ের যত্ন নিবেন যেভাবে
শীতে ত্বকের পাশাপাশি হাত ও পায়ের যত্ন নিতে হবে। এই সময়ে হাত-পা ফেটে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। হাত ও পায়ের সৌন্দর্য রক্ষায় আমরা অনেকেই সচেতন নই।
১৬:৪৯ ২ জানুয়ারি ২০২২
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। গত এক সপ্তাহে নতুন রোগী শনাক্ত ৬০ শতাংশ এবং মৃত্যু ১৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৬:২২ ২ জানুয়ারি ২০২২
টেকবিশ্বে কেন ভারতীয়রা ছত্রপতি? বাংলাদেশ কেন তালিকার বাইরে?
একটা দেশ পোষাক রপ্তানিতে শ্রেষ্ঠ হতে পারে, দক্ষ শ্রমিক বা ধান-চাল রপ্তানিতেও সেরা হতে পারে। অনেকে আগ্নেয়াস্ত্র রপ্তানিতে সেরা হয়ে বসে আছে। তবে ভারত এমন একটি দেশ, যারা সারা বিশ্বের প্রতিটি কোনায় কোনায় সিইও (CEO) বা চীফ এক্সিকিউটিভ অফিসার (Chief Executive Officer) রপ্তানিতে শ্রেষ্ঠ হয়ে আছে।
১৬:১৯ ২ জানুয়ারি ২০২২
দেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা (২০১৯-২০২০) মনোনীত হয়েছেন। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
১৫:৫৪ ২ জানুয়ারি ২০২২
আমি প্রতিজ্ঞা করছি, থেমে থাকব না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি স্বাধীনচেতা হলে অনেক বাধা আসে আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে তাদের পথ চলা কখনো সহজ হয় না। অনেক বাধা অতিক্রম করতে হয়। চলার পথ যতই অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টাকাকীর্ণ হোক, সেখানে আমরা থেমে থাকবো না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকব না।
১৫:৩৩ ২ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত
‘মুজিবর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
১৫:০৯ ২ জানুয়ারি ২০২২
আরব আমিরাতের সবুজ তালিকায় নেই বাংলাদেশের নাম
বিশ্বের ৭১টি দেশকে অর্ন্তভুক্ত করে নিজেদের সবুজ তালিকা হালনাগাদ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (১ জানুয়ারি) ইউএই’র রাজধানী আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ এই তালিকা প্রকাশ করে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।
১৪:৪৯ ২ জানুয়ারি ২০২২
বড়লেখায় টিলা কাটায় এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার অপরাধে রাব্বি মিয়া নামে এক এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির হলদিরপার এলাকায় এই অভিযান চালানো হয়।
১৪:২৪ ২ জানুয়ারি ২০২২
কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন, ৩টি ড্রেজার মেশিন ধ্বংস
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত পাহাড়পুর এলাকাধীন কুশিয়ারা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ঐ মেশিনগুলো ধ্বংস করা হয়।
১৩:৫৯ ২ জানুয়ারি ২০২২
শুধু ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ৩৮৩ টি, নিহত ৪১৮ জন, আহত ৪৯৭ জন
গত ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। নিহত ৪১৮ জন এবং আহত ৪৯৭ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৪৯। ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৮ জন, যা মোট নিহতের ৪২.৫৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬০ শতাংশ। দুর্ঘটনায় ১২৭ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ৩০.৩৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৯ জন, অর্থাৎ ১৬.৫০ শতাংশ।
১৩:৪৬ ২ জানুয়ারি ২০২২
‘আগামী অর্থবছরে অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে’
আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৩:৪৬ ২ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
১৩:১৯ ২ জানুয়ারি ২০২২
‘দুর্নীতি ক্যানসার, এ বিষয়ে কোনও কম্প্রোমাইজ নয়’
দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনও কম্প্রোমাইজ নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেশের ২৩তম প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
১২:৪২ ২ জানুয়ারি ২০২২
‘ভোটের পরেও যে আমাদের খবর নিবে, সেই মানুষকে নির্বাচিত করতে চাই’
শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের কয়েকজন বয়স্ক ভোটার। যাদের প্রায় সকলের মন্তব্যে এটাই উঠে এসেছে যে, তারা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যাকে নির্বাচিত করার পর পরে যেন হারিকেন দিয়ে খুঁজেও না পাওয়ার মত অবস্থা না হয়।
১২:৩৩ ২ জানুয়ারি ২০২২
৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে সেভ দ্য রোডের ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবি
নতুন বছরে আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ রাখতে সেভ দ্য রোড-এর দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া ২ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন- গত ১৪ বছর ধরে ৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে গবেষণা-সচেতনতা তৈরি এবং রাজপথে গণমূখি কর্মসূচি ভিত্তিক পথচলায় আমরা বারবার যে ৭ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, সেই ৭ দফা বাস্তবায়ন হলেই ৪ পথই দুর্ঘটনামুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।
১২:০৮ ২ জানুয়ারি ২০২২
ঢাবি অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
১১:৫৯ ২ জানুয়ারি ২০২২
সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল আটটার দিকে উপজেলার রাণীগঞ্জ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১:৪০ ২ জানুয়ারি ২০২২
২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ হাজার মৃত্যু
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন।
১১:০০ ২ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে মুগ্ধতা ছড়ালো ফরাসি নাটক ‘কঞ্জুস’
পর্যটন ও প্রবাসি জেলা মৌলভীবাজারে মুগ্ধতা ছড়ালো ফরাসি নাটকের বাংলা রূপান্তর ‘কঞ্জুস’।
২৩:৫৭ ১ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   871  
-   872  
-   873  
-   874  
-   875  
-   876  
-   877      
- পরবর্তী >    
- শেষ >>    











































