মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে বাংলাদেশি ৩ শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলের অশান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৩:৩৩ ১ জানুয়ারি ২০২২
জবি ছাত্রলীগের নেতৃত্বে ফরাজী-আকতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
২৩:০৯ ১ জানুয়ারি ২০২২
ইউপি নির্বাচন : শ্রীমঙ্গলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২২:৪৮ ১ জানুয়ারি ২০২২
করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার হাসপাতাল ছেড়েও গেছেন। তবে এবার নতুন এক দুঃসংবাদ পেলেন তিনি। জানা গেল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ।
২২:২০ ১ জানুয়ারি ২০২২
চলতি মাসেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা হবে। ইতোমধ্যে চলছে সব ধরনের প্রস্তুতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
২২:০১ ১ জানুয়ারি ২০২২
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুলাউড়া উপজেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান। উদ্বোধন শেষে গণসংগীত পরিবেশন করে উদীচী কুলাউড়া উপজেলা শাখা।
২১:৪১ ১ জানুয়ারি ২০২২
আবারও ভারতীয়দের হাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
আবারও ভারতীয়দের হাতে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
২১:৩২ ১ জানুয়ারি ২০২২
রাণীশংকৈলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সকল সরকারি ও বেসরকারি স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বই পেয় আনন্দ উল্লাসে মেতে উঠে সকল ছাত্র ছাত্রীরা।
২১:২০ ১ জানুয়ারি ২০২২
এবার পাক সেনাদের সাথে তালেবানদের সংঘাত
ফের সীমান্তে সংঘাতে লিপ্ত হয়েছে পাক সেনা ও তালেবান বাহিনী। খবর, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গড়তে চাইলে তাতে বাধা দেয় আফগান বাহিনী। আর এতেই দেশ দুইটির বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত। আফগানিস্তানের নিমরোজ প্রদেশে ঘটেছে এই ঘটনা।
২০:৪৯ ১ জানুয়ারি ২০২২
২০২১ সালে পতন হয়েছে যেসব তারার
শেষ হয়েছে ২০২১ সাল। কম ভয়ানক ছিলো না সারা বছরটি। দুনিয়াজুড়ে করোনাভাইরাসের ভয়ানক তাণ্ডব আমরা দেখেছি ২০২১ সালে। এই ২০২১ সালেই মারা গেছেন আমাদের অনেক প্রিয়জন। অনেকের আত্মীয়, বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহকর্মী বা শুধু পরিচিত মানুষই হোক- কেড়ে নিয়েছে ২০২১ সাল। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক ২০২১ সাল বাংলাদেশের যেসব তারকাদের কেড়ে নিয়েছে।
২০:৩২ ১ জানুয়ারি ২০২২
সংক্রমণ বাড়লে ফের লকডাউনে যেতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশেও ইতিমধ্যে ধরনটি শনাক্ত হয়েছে। এর প্রকোপ গুরুতর আকার ধারণ করলে দেশে আবার লকডাউনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৯:৩৫ ১ জানুয়ারি ২০২২
ভারতের সাথে নৌপথে সংযুক্ত হওয়ার পরিকল্পনা
প্রতিবেশি দেশ ভারতের সাথে নৌপথে সংযুক্ত হওয়ার পরিকল্পনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নৌপথগুলো সচল করে পন্য পরিবহনের জন্য ভারতের সাথে নৌ যোগাযোগ স্থাপনের পরিকল্পনা ইতোমধ্যে নেয়া হয়েছে জানান তিনি।
১৯:২৯ ১ জানুয়ারি ২০২২
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বেড়ে আড়াই শতাংশে
নতুন বছরে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর গুরুত্ব দিয়ে বাড়ানো হয়েছে এর প্রণোদনা। দশমিক পাঁচ শতাংশ বেড়ে এবার রেমিট্যান্সের প্রনোদনা দুই থেকে বেড়ে আড়াই শতাংশে পৌঁছালো।
১৯:১৮ ১ জানুয়ারি ২০২২
ডিমলায় বই উৎসব: কোমলমতি শিশুদের হাতে নতুন বই
নীলফামারী ডিমলায় বই উৎসব কোমলমতি শিশুদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই (শনিবার) ডিমলা উপজেলার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বই উৎসব পালিত হয়।
১৮:৫২ ১ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে নির্বাচনী প্রচারণায় মাইকের রাজত্ব, অতিষ্ঠ জনগণ
পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ পর্যায়ে এসে চেয়ারম্যান ও সদস্যদের প্রচারনার মাইকের উচ্চ শব্দে অতিষ্ট হয়ে উঠেছেন জনসাধারণ। নির্বাচনী প্রচারণায় মানা হচ্ছে না কোন আচরণবিধি। প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত মাইক দিয়ে প্রার্থীদের প্রচার চালানো হচ্ছে। মাগরিব ও এশার নামাজের সময়ও বন্ধ থাকে না মাইকের প্রচারনা। ফলে নামাজীদের সাথে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা হার্ট, কান ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
১৮:৪০ ১ জানুয়ারি ২০২২
শেরপুরে যত্রতত্র ময়লার ভাগাড়, দেখার কেউ নেই
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, সড়ক ও নৌ যোগাযোগের জন্য সিলেট বিভাগের মধ্যমণি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার দেশব্যাপী একটি আলোচিত নাম। এই গুরুত্বপুর্ণ স্থলের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকাধীন মৌলভীজারগামী আঞ্চলিক মহাসড়কের পাশে ও আফরোজগঞ্জ পোস্ট অফিসের সম্মুখস্থল ময়লা ও আর্বজনার ভাগাড়ে পরিণত হয়েছে।
১৮:২৭ ১ জানুয়ারি ২০২২
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪ জন, শনাক্ত ৩৭০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
১৮:১৮ ১ জানুয়ারি ২০২২
বছরের প্রথম দিনে জরিমানা গুনল ভারত
সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে ২০২১ সাল শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল। এমন জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরো ১২ পয়েন্টই পেয়েছিল তারা। কিন্তু আজ বছরের প্রথম দিনে সেখান থেকে কেটে নেওয়া হলো একটি পয়েন্ট। একই সাথে ভারতকে গুনতে হলো জরিমানা।
১৮:১০ ১ জানুয়ারি ২০২২
বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি
নতুন বছরের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭:৪৬ ১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব, আজ মঞ্চস্থ হবে ‘কঞ্জুস’
‘হোক কলরব, আজ বিজয় মহোৎসব’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে সাতদিনব্যাপী নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৭:২৭ ১ জানুয়ারি ২০২২
একজনের দুই ধরণের রক্তের গ্রুপ!
একজনের দুই ধরণের রক্তের গ্রুপ! বিষয়টি নিয়ে রোগীর স্বজনরা ছিলেন দুশ্চিন্তায়। প্রথম ল্যাবের রিপোর্ট অনুযায়ী রক্তদাতা প্রস্তত করে রাখা হয়েছিল। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে নিতে হয়। সেখানে ধরা পরে তার রক্তের গ্রুপ আগের ল্যাব থেকে যেটা দেয়া হয়েছিল সেটা বদলে গেছে!
১৬:৫৭ ১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত মৌলভীবাজারের ছাত্রছাত্রীরা। করোনা পরিস্থিতির কারণে এ বছর বই উৎসব হয়নি। তবুও সারাদেশের মতো মৌলভীবাজারে বছরের প্রথম দিনে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
১৬:৩৩ ১ জানুয়ারি ২০২২
পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ
ঘুম থেকে উঠেছি ঘণ্টা খানেক হলো, মনে মনে ভাবছিলাম বন্ধের দিনটি কিভাবে কাজে লাগানো যায়। কোথায় যাওয়া যায় ঘুরতে, মনে হলো চলতি পথে কোথাও একবার চোখে পড়েছিল পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এর নাম।দিলাম ফোন পৃথুকে। বললাম, ঘড়ির কাঁটায় বাজে সকাল দশটা, ঠিক সকাল এগারোটায় বের হবো তোমায় নিয়ে। পৃথুও আমার মতো ভ্রমণ পাগল তাই কোথায় তা না জানতে চেয়েই বলে উঠলো ঠিক সময়ে পাবে তুমি আমায়।নির্ধারিত সময়েই আমরা বেড়িয়ে পড়লাম।
১৬:১৬ ১ জানুয়ারি ২০২২
ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু, চলবে দুই মাস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে দুই মাস।
১৫:৩৫ ১ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   872  
-   873  
-   874  
-   875  
-   876  
-   877  
-   878      
- পরবর্তী >    
- শেষ >>    











































