গির্জায় গির্জায় করোনামুক্তির প্রার্থনা
করোনাভাইরাস মহামারীর মধ্যে শান্তি ও কল্যাণের বাণী নিয়ে যিশু খ্রিষ্ট্রের জন্মদিন উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের বড় ধর্মীয় উৎসব-বড়দিন উদযাপন করছেন।
১৪:২৭ ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: বরগুনায় গণকবরে ৩০ জনের দাফন
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শনাক্ত না হওয়া বরগুনার ৩০ জনকে গণকবরে দাফন করা হবে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় একই জেলার আরও সাতজনের পরিচয় শনাক্ত হওয়ায় সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩:২৮ ২৫ ডিসেম্বর ২০২১
ছাতকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে বিকৃত এবং হাইকোর্টকে নিয়ে অবমাননা করে ফেসবুকে পোস্ট করায় লুৎফুর রহমান শাওন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৩:০৮ ২৫ ডিসেম্বর ২০২১
ওমিক্রন : বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে । শনিবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১২:৫১ ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় অংশগ্রহণ করেছেন হাজারো মানুষ।
১২:২২ ২৫ ডিসেম্বর ২০২১
গৌরবোজ্জ্বল ৫৮ বছরে বিটিভি
আজ ২৫ ডিসেম্বর। বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন আজ ৫৭ বছর পেরিয়ে গৌরবোজ্জ্বল ৫৮ বছরে পদার্পণ করল।
১২:০৩ ২৫ ডিসেম্বর ২০২১
বৃষ্টি বেশি হলে বাড়বে শীত
দেশের আবহাওয়া বর্তমানে শুষ্ক থাকলেও আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি বেশি হলে বাড়বে শীত। কম হলে আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।
১১:৩৯ ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড : যমজ বোনের মরদেহ নিলেন মামা, নিখোঁজ মা
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সামিয়া (৪) ও লামিয়া (৪) নামে দুই যমজ শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। শনিবার সকালে তাদের মামার কাছে এই দুই যমজ বোনের মরদেহ হস্তান্তর করা হয়। তবে এখন পর্যন্ত তাদের মা নিখোঁজ রয়েছেন।
১১:১৬ ২৫ ডিসেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার থেকে মোট ৮০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না। তবে প্রস্তুতি ভালো থাকলে অনেক ক্ষেত্রেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় না।
১০:৫৮ ২৫ ডিসেম্বর ২০২১
অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে
চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
১০:৪৬ ২৫ ডিসেম্বর ২০২১
আজ ‘শুভ বড়দিন’
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
১০:২৮ ২৫ ডিসেম্বর ২০২১
বাংলাদেশসহ ৩২ দেশ থেকে শ্রমিক নেবে ইতালি
বাংলাদেশসহ ৩২ দেশ থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে ইতালির মন্ত্রিপরিষদ। ২২ ডিসেম্বর দেশটির মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ সংক্রান্ত বিলে সই করেন।
২৩:৫২ ২৪ ডিসেম্বর ২০২১
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নেবে
প্রবাসীদের কল্যাণ করা আওয়ামী লীগ সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানে সরকার ব্যবস্থা নেবে।
২৩:২৩ ২৪ ডিসেম্বর ২০২১
সকালে খালি পেটে দুধ চা খেলে যে ক্ষতি হয়
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে যেন সকালটাই ভালোভাবে শুরু হয় না। শরীরের বিষয়ে সচেতন হলেও সকালে উঠে এক কাপ চা খেতে যেন ভোলেন না অনেকে। কিন্তু চিকিৎসকরা বলছেন, দুধ-চিনি দিয়ে চা শরীরের ক্ষতি ডেকে আনে। চা খেতে হলে দুধ, চিনি ছাড়া লিকার চা খেতে হবে।
২২:৪৭ ২৪ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২:০৮ ২৪ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে হোটেলে থাকতে মানতে হবে ৭ নির্দেশনা
স্বামী-সন্তানসহ বেড়াতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনার জেরে পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। এর অংশ হিসেবে প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা চালুসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
২১:৪৬ ২৪ ডিসেম্বর ২০২১
গুগলকে পেছনে ফেলে জনপ্রিয় অনলাইন সাইট টিকটক
গুগলকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সাইট টিকটক। চীনের তৈরি ভাইরাল এই ভিডিও অ্যাপটি মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও বেশি ‘হিট’ বলে জানিয়েছে আইটি নিরাপত্তা কোম্পানি ক্লাউডফ্লেয়ার। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২১:৪০ ২৪ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকাণ্ড : গ্রেফতার ৩
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদির (১৬) মৃত্যুর ঘটনায় আরমান (১৬) ও গালিব (১৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিহত মেহেদির বন্ধু ছিলো। একই সঙ্গে আরমানের দাদা আকবর আলমকেও (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
২১:০৩ ২৪ ডিসেম্বর ২০২১
ধারণক্ষমতার ৩ গুণ যাত্রী থাকলেও ছিলো না অগ্নিনির্বাপন ব্যবস্থা
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে লঞ্চের মোট ধারণক্ষমতার ৩ গুণ যাত্রী ছিলো। লঞ্চে ছিলো না কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা।
২০:৪১ ২৪ ডিসেম্বর ২০২১
ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ওই নারীর পূর্বপরিচিত : পুলিশ
কক্সবাজারে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ছিল। এমনটাই জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
২০:৩৬ ২৪ ডিসেম্বর ২০২১
জবির পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের নেতৃত্বে জামান ও আদর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ডিবেটিং ক্লাব (এসডিসি) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ হোসেন আদর নির্বাচিত হয়েছেন। এছাড়াও এসডিসি'র মডারেটর হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদী আইরিন।
২০:১৯ ২৪ ডিসেম্বর ২০২১
সাপ্তাহিক ছুটির দিনে লাউয়াছড়ায় পর্যটকদের ভিড়
স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের উপচেপড়া ভিড়। তবে এই তিনদিনের ভিড় কাটিয়েও পর্যটক ছাড়ছে না লাউয়াছড়া। শুক্রবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের ভিড়।
১৯:৫১ ২৪ ডিসেম্বর ২০২১
বাঙাল আদমির জাদুর শহর ভ্রমণ
অনেকেই জানেন বা ইতিহাস ঘাটলে দেখা যায় দুবাই আজকের অবস্থানে আসতে খুবই অল্প সময় নিয়েছে। এখানকার পেট্রোলিয়াম ব্যবসা এর একটা প্রধান কারণ অবশ্যই। কিন্তু দুবাই যে শুধু পেট্রোলিয়াম খাত নির্ভর তা ভাবলে ভুল হবে। পর্যটন খাত, এয়ারলাইন্স, রিয়েল এস্টেটও দুবাইর উল্লেখযোগ্য আর্থিক উৎস৷ আমাদের দেশেও পর্যটনের অপার সম্ভাবনা আছে, রিয়েল এস্টেট, এয়ারলাইন্স এসব ব্যবসা আছে। কিন্তু তদুপরি আমাদের জাতীয় অগ্রগতি তরান্বিত হচ্ছেনা কেন এই প্রশ্ন রাখা যায়। এই প্রশ্নের একটা উত্তরও মোটামুটি দেয়া যায়। আর সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতিগ্রস্থ পরিস্থিতি এবং স্বচ্ছতার অভাব।
১৯:৩০ ২৪ ডিসেম্বর ২০২১
রাজনগরে মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমাহাটা বাজারে এক মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত মেম্বার প্রার্থী।
১৯:১৫ ২৪ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   882  
-   883  
-   884  
-   885  
-   886  
-   887  
-   888      
- পরবর্তী >    
- শেষ >>    











































