বানারীপাড়ায় নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির ৯ টি ওয়ার্ডের সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
১৭:৩৩ ২০ ডিসেম্বর ২০২১
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ২ জন, শনাক্ত ২৬০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫০ জনে।
১৭:১৬ ২০ ডিসেম্বর ২০২১
ইসি গঠনে রাষ্ট্রপতির সাথে জাপার সংলাপ শুরু
স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বঙ্গভবনে প্রথম দল হিসেবে সংলাপ শুরু করে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)।
১৭:০০ ২০ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে চা বাগানে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন ও উঠান বৈঠক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মৌলিক অধিকার, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ নিয়ে সচেতনতামুলক নাটক মঞ্চায়ন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৬:৪১ ২০ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জে ‘আমার বাড়ি আমার খামার’ ভবনের উদ্বােধনে সিলেট বিভাগীয় কমিশনার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘আমার বাড়ি আমার খামার’ অফিসের দ্বিতীয় তলা সম্প্রসারন ভবনের উদ্বােধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
১৬:১৫ ২০ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২৯৩ প্রার্থী
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ২৯৩ প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫:৫৫ ২০ ডিসেম্বর ২০২১
পর্যটকে বিপর্যস্ত লাউয়াছড়ায় প্রবেশ নিয়ন্ত্রণে আসছে
বিজয় দিবসের সঙ্গে সাপ্তাহিক দুই দিন মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেন প্রায় ৭ হাজার পর্যটক। এই তিন দিন শতশত যানবাহনের কারণে একটু পর জ্যাম লেগেছে লাউয়াছড়ার ভেতর দিয়ে চলা সড়ক পথে সাথে ছিল উচ্চ স্বরের সাউন্ড। দীর্ঘদিন ধরে পরিবেশবাদীদের দাবি লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকের সংখ্যা কমিয়ে আনতে হবে। ছোট এই বনের জীব বৈচিত্র্য রক্ষায় নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাত্র তিন দিনে ৭ হাজার পর্যটকের প্রবেশ আবার ভাবিয়েছে গবেষকদের। জোরালো হচ্ছে তাদের দাবি। এ দিকে বনবিভাগ বলছে তারাও পর্যটক নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করছেন। খুব দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের নিয়ন্ত্রণ করা হবে। যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। অনলাইনে রেজিস্টেশনের মাধ্যমে সীমিত সংখ্যক পর্যটক প্রবেশ করতে দেওয়া হবে।
১৫:৩১ ২০ ডিসেম্বর ২০২১
প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বাংলাদেশে মাল্টিসেক্টরাল সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করেছেন। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান চালুর ঘোষণা করেন মন্ত্রী।
১৪:৫২ ২০ ডিসেম্বর ২০২১
সালমানের বড় ঘোষণা, আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’
বলিউডের সবচেয়ে সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বব্যাপী ৯১৮ কোটি রুপি আয় করেছিল। শুধু ব্যবসা নয়, ‘বজরঙ্গি ভাইজান’ দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল। সালমান ও ছোট্ট মুন্নি চরিত্রে হার্শালি মালহোত্রার অভিনয়ে চোখ ভিজেছে অধিকাংশের। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। ঘোষণাটি দিয়েছেন সালমান নিজেই।
১৪:৩০ ২০ ডিসেম্বর ২০২১
আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস
আজ ২০ ডিসেম্বর, মৌলভীবাজারের স্থানীয় শহিদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক মাইন বিস্ফেরাণে নিহত হন ২৪ জন ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা।
১৩:৫২ ২০ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার : ফ্লাওয়ার্স কেজি স্কুলের ‘আনন্দমঠ’, রেজিস্ট্রেশন শুরু
আগামী বছরের ২৮ জানুয়ারি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৪০ বর্ষপূর্তি ও শীতকালীন পুনর্মিলনী উৎসব ‘আনন্দমঠ ২০২২’ উদযাপন করা হবে। এর জন্য চলছে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
১৩:৪২ ২০ ডিসেম্বর ২০২১
২৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্কিটো সিম চালু
কারিগরি ত্রুটির কারণে ২৪ ঘন্টা স্কিটো সিমের সেবা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) স্কিটো সিমরে ভেরিফাইড পেইজের পোস্ট দিয়ে তথ্য নিশ্চিত করছে কর্তৃপক্ষ।
১৩:২৮ ২০ ডিসেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ : চার ধাপে হতে পারে লিখিত পরীক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনে প্রস্তুতি শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এ পরীক্ষা শুরু হতে পারে। এজন্য চার ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে প্রায় ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আসনবিন্যাসের কাজ।
১৩:২৭ ২০ ডিসেম্বর ২০২১
আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ
আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে রবিবার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।
১৩:২০ ২০ ডিসেম্বর ২০২১
রংপুর মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অনেক রোগীকে প্রাণ ভয়ে ছোটাছুটি করে দেখা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে এ দুর্ঘটনা ঘটে।
১২:৪২ ২০ ডিসেম্বর ২০২১
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
১২:১৭ ২০ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনের মনোনয়ন প্রত্যাহার
মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
২৩:৫৬ ১৯ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘আলোর স্রোতে প্রাণের মেলায়’
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘আলোর স্রোতে প্রাণের মেলায়’ স্লোগানে আগামী বছরের ২১ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
২৩:৩৬ ১৯ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : রাজনগরে সাত প্রার্থীকে ৪৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৭ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ সময় প্রার্থীদেরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
২২:৫৮ ১৯ ডিসেম্বর ২০২১
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল’ কমিটি গঠন
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কার্নিভাল কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২২ সদস্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
২২:৩২ ১৯ ডিসেম্বর ২০২১
শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে লঙ্কানদের জালে এক হালি গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও দুই হালি। শেষ পর্যন্ত ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে গ্রুপসেরা হয়েই ফাইনালের টিকেট নিশ্চিত করল মারিয়া মান্ডারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।
২২:২৯ ১৯ ডিসেম্বর ২০২১
ঢালিউডের সিনেমায় বলিউডের নাসিরুদ্দিন শাহ
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি এবার অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের সিনেমায়। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘প্রজেক্ট অমি’তে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিত আশরাফ নিজেই।
২১:৫১ ১৯ ডিসেম্বর ২০২১
বর্ণাঢ্য আয়োজনে সাঁওতাল ছাত্র যুবকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদ। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
২১:৪১ ১৯ ডিসেম্বর ২০২১
জবি শিক্ষার্থীর মৃত্যুতে দায়ীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
২১:২০ ১৯ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   888  
-   889  
-   890  
-   891  
-   892  
-   893  
-   894      
- পরবর্তী >    
- শেষ >>    









































