বিজয়ের ৫০ বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সাড়ে ২১ বছর
বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। মহান বিজয়ের ৫০ বছরের মধ্যে স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দেশ পরিচালনা করে সাড়ে ২১ বছর। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের যত উন্নয়ন। দেশের বাজেটের আকার, রাজস্ব আয়, রেমিট্যান্স, দারিদ্র্য নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো তৈরি ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নে সাফল্য এসেছে। সব কৃতিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
২১:১২ ১৯ ডিসেম্বর ২০২১
করোনা: ঢাকায় একজনের মৃত্যু, সাত বিভাগ মৃত্যুহীন
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা জেলার বাসিন্দা। বাকি সাত বিভাগে গত এক দিনে কারো মৃত্যু হয়নি। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২১১ জন। আর সুস্থ হয়েছেন ১৬৮ জন।
২০:৫৮ ১৯ ডিসেম্বর ২০২১
২৮ ডিসেম্বরের পর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এই মুহূর্তে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হচ্ছে না। আইসিটি মন্ত্রণালয় ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এরপর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে।
২০:৫৬ ১৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশকে আরও ১৮ লাখ করোনা টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনা টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
১৭:৩০ ১৯ ডিসেম্বর ২০২১
নারী ও শিশু পাচার প্রতিরোধে চাই গণসচেতনতা
নারী ও শিশু পাচার একটি সামাজিক সমস্যা। স্বল্পোন্নত দেশগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। বাংলাদেশ যদিও উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছে, তথাপি নারী ও শিশু পাচার একটি জটিল সামাজিক সমস্যা ও অর্থ উপার্জনের জঘন্য উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে।
১৭:২২ ১৯ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬:৫৭ ১৯ ডিসেম্বর ২০২১
মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠানোর চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে সংশোধিত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৬:৪১ ১৯ ডিসেম্বর ২০২১
রাজনগরে শ্রমিক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে শ্রমিক লীগের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় সদর ইউনিয়নের দক্ষিণ ঘড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৬:১৯ ১৯ ডিসেম্বর ২০২১
করোনা টিকার বুস্টার ডোজ : হালনাগাদ করা হচ্ছে সুরক্ষা অ্যাপ
করোনা টিকার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।
১৬:০২ ১৯ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জের ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
আনন্দ র্যালি, প্রাক্তন শিক্ষক সংবর্ধনা, আলোচনা সভা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।
১৫:৪০ ১৯ ডিসেম্বর ২০২১
বনশ্রীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২
রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
১৫:০২ ১৯ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার আয়কর আইনজীবী সমিতির সভাপতি ময়ূন, সাধারণ সম্পাদক বলু
মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনকে সভাপতি এবং এডভোকেট নিলিমেষ ঘোষ বলুকে পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১৪:২৩ ১৯ ডিসেম্বর ২০২১
হোয়াটসঅ্যাপে ‘ব্লু-টিক’ ফিচার বন্ধ করার পদ্ধতি
স্মার্টফোনের দুনিয়ায় বন্ধুর পাঠানো মেসেজ আপনি পড়েছেন কিনা সেই খবর বন্ধুকে অ্যাপই দিয়ে দেয়। হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক মেসেঞ্জার সব জায়গায়ই ‘ব্লু-টিক’ বা ‘সিন’ রয়েছে। যদিও অ্যাপের এই সুবিধাজনক ফিচারই অনেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
১৪:১০ ১৯ ডিসেম্বর ২০২১
বালিগাঁও : আবহমান বাংলার অনন্য প্রতিচ্ছবি
নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলানিকেতন মৌলভীবাজার জেলা। এ জেলার অন্যতম উপজেলা রাজনগর। হাওর-বাওর, বিল-ঝিল, দিঘি-খাল, নদী-নালা পাহাড় আর সমতলের সমন্বয়ে গঠিত রাজনগর উপজেলায় রয়েছে বিস্তীর্ণ ধান সবুজের মাঠ, আখ ক্ষেত, ফুল-ফল, কাদা-মাটি-জল। রয়েছে চা বাগানের নয়নাভিরাম সমারোহ।
১৪:০৮ ১৯ ডিসেম্বর ২০২১
সেই রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজের উদ্বোধন
দেশের শুরুতেই করোনা টিকার বুস্টার ডোজ নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনিই দেশের প্রথম করোনা টিকা গ্রহীতা।
১৩:৩৫ ১৯ ডিসেম্বর ২০২১
কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন।
১৩:২০ ১৯ ডিসেম্বর ২০২১
জলে-স্থলে-আকাশে সুরক্ষা দিতে সক্ষম বিজিবি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবি এখন জল-আকাশ-স্থল সীমান্তে সুরক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।
১৩:১৭ ১৯ ডিসেম্বর ২০২১
তিন দিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন রোগী
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়েছে পড়ছে। যা পুরোনো ধরন ডেল্টার তুলনায় বেশি। পাশাপাশি ওমিক্রন শনাক্তের সংখ্যা তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে দ্রুত ছড়াতে থাকা এই ভ্যারিয়েন্টের ব্যাপারে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই সতর্কবার্তা দিয়েছে।
২৩:৫৭ ১৮ ডিসেম্বর ২০২১
বেসরকারি স্কুলে ভর্তির লটারি রোববার
২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। রোববার শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর নায়েম ভবনে লটারির উদ্বোধন করবেন।
২৩:২৯ ১৮ ডিসেম্বর ২০২১
ঢাকায় এক কনসার্টে পারফর্ম করবে ১৫ ব্যান্ড
দেশজুড়ে ব্যান্ড মিউজিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। স্টেজ কাঁপানো কিংবা তরুণদের উন্মাদনায় ভাসানোর ক্ষেত্রে ব্যান্ডের বিকল্প নেই।
২২:২২ ১৮ ডিসেম্বর ২০২১
৩ দিনে লাউয়াছড়ায় ৬ হাজার পর্যটকের আগমন, রাজস্ব আয় প্রায় ৩ লাখ
স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের উপচেপড়া ভিড়। এই তিনদিনের ছুটিতে ৬ হাজারেরও বেশি পর্যটক লাউয়াছড়া ভ্রমণ করেছেন।
২২:০২ ১৮ ডিসেম্বর ২০২১
মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিনদিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এই সফরের সময় নির্ধারিত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২১:৫৫ ১৮ ডিসেম্বর ২০২১
দেশজুড়ে গ্রামীণফোনের সেবায় বিভ্রাট
দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিভিন্ন সেবায় দেশজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। এতে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকেই শুধুমাত্র মোবাইলে কথা বলা ছাড়া অন্যান্য সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
২১:২৯ ১৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এ সভার আয়োজন করেন।
২১:১৯ ১৮ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   889  
-   890  
-   891  
-   892  
-   893  
-   894  
-   895      
- পরবর্তী >    
- শেষ >>    









































