স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
১১:০২ ১৬ ডিসেম্বর ২০২১
আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
০০:০০ ১৬ ডিসেম্বর ২০২১
বিজয় দিবস ঘিরে ব্যস্ত ফুল বিক্রেতারা
বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের গৌরবময় উপলক্ষে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার।
২৩:৪২ ১৫ ডিসেম্বর ২০২১
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর ১৯ ডিসেম্বর
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আগামী ১৯ ডিসেম্বর এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
২৩:০১ ১৫ ডিসেম্বর ২০২১
আগামীতেও লটারির মাধ্যমে হবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তি পরীক্ষা ছাড়াই লটারির মাধ্যমে আগামীতেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
২২:২৬ ১৫ ডিসেম্বর ২০২১
‘প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দেব’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দেব-বিজয়ের সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে এই হোক আমাদের অঙ্গীকার।
২২:০১ ১৫ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা
মৌলভীবাজারের আদালতে ৯ শত ২৪ টি মামলায় অন্তত ১ শত কোটি টাকার মামলা হয়েছে। এ মামলাগুলো দায়ের করা হয়েছে ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের জুন মাসের মেয়াদে। অধিকাংশ মামলা দায়ের হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে।
২১:২৪ ১৫ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসে দেশবাসীকে যে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়াবেন।
২০:৫৬ ১৫ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন: রাজনগরে ৪ প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৪ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থীদেরকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
২০:৪৬ ১৫ ডিসেম্বর ২০২১
ডিমলায় বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
নীলফামারীর ডিমলায় বিনামুল্যে কৃষকদের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সার বিতরণ অনুষ্ঠিত হয়।
২০:৩৬ ১৫ ডিসেম্বর ২০২১
সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী
করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
২০:১৬ ১৫ ডিসেম্বর ২০২১
তাহিরপুরে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ
তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সেই সাথে তাহিরপুর উপজেলার এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রতিটি ইউনিয়নেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
২০:০২ ১৫ ডিসেম্বর ২০২১
বানারীপাড়ায় বিশ্বমানের দৃষ্টিনন্দন কেন্দ্রীয় আ.রব ঈদগাহ্ মাঠের নির্মাণ কাজের উদ্বোধন
বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুরে নির্মিত হচ্ছে বিশ্বমানের দৃষ্টিনন্দন কেন্দ্রীয় আ.রব ঈদগাহ্ মাঠ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে দৃষ্টিনন্দন এ ঈদগাহ্ মাঠের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
১৯:৪২ ১৫ ডিসেম্বর ২০২১
১৯৭১ : উদয়ের পথে রক্তের দাগ
তারা ছিলেন মৌলভীবাজার শহরের স্থায়ী বাসিন্দা [৩৪, সেন্ট্রেল রোড]। উভয়েই অতি বৃদ্ধ। রাজনীতি না করলেও তাঁরা উত্তাল দেশের পরিস্থিতি ও পাক সেনাদের অত্যাচারের কথা জানতেন। কারণ তাঁদের বাসার সামনে দিয়ে-ই মার্চ মাসের জনতার জঙ্গি মিছিল ও আন্দোলনের ঢেউ বয়ে যায়। ২৫ মার্চ গণহত্যার প্রতিবাদের শহর জ্বলেওঠে। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা হলে মানুষের মধ্যে যুদ্ধের নিশ্চিত পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা চলে। ২৬ মার্চ থেকে কর্নেল সরফরাজের নেতৃত্বে পাক সেনারা তাণ্ডব চালায়। কার্ফু ভেঙে সেদিন শহীদ হয়ে ছিলেন রেদন মিয়া, ছাওমনা ঠাকুর, তারা মিয়াসহ পাঁচজন অজ্ঞাতনামা পাঁচজন শ্রমিক।
১৯:০৮ ১৫ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল চারটার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
১৮:২৪ ১৫ ডিসেম্বর ২০২১
স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
কোনো স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যবসার জায়গা নয়। এটা নৈতিকতা চর্চার জায়গা।
১৭:০৭ ১৫ ডিসেম্বর ২০২১
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪ জন, শনাক্ত ২৯৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে।
১৬:৫০ ১৫ ডিসেম্বর ২০২১
সরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন, ফল প্রকাশ রাতে
২০২২ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিজিটাল পদ্ধতির স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।
১৬:১৭ ১৫ ডিসেম্বর ২০২১
ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ
এসিড ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১৫:৫২ ১৫ ডিসেম্বর ২০২১
সীমিত লোক নিয়ে স্মৃতিসৌধে জানাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত সংখ্যক ব্যক্তি নিয়ে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫:৩১ ১৫ ডিসেম্বর ২০২১
তাহিরপুরে পরিবার পরিকল্পনা সভা অনুষ্ঠিত
‘পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’- এই প্রতিবাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫:০৫ ১৫ ডিসেম্বর ২০২১
ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়ে পড়ছে : ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে দ্রুত সংক্রমণশীল এই ধরন বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৪:৫৪ ১৫ ডিসেম্বর ২০২১
প্রেমিক ভিকি জৈনের সাথে গাঁটছড়া বাঁধলেন অঙ্কিতা লোখান্ডে
বলিউডে চলছে এখন বিয়ের মৌসুম। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এর রেশ কাটতে না কাটতেই এবার বিয়ে করলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।
১৪:৩৪ ১৫ ডিসেম্বর ২০২১
তাহিরপুরে আমন ধান সংগ্রহ শুরু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১৪:০৮ ১৫ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   893  
-   894  
-   895  
-   896  
-   897  
-   898  
-   899      
- পরবর্তী >    
- শেষ >>    









































