পাকিস্তানের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জাতীয় পতাকা নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে পাকিস্তানের ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
১৪:২৫ ২৫ নভেম্বর ২০২১
কমলগঞ্জে ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফলন বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৪:১০ ২৫ নভেম্বর ২০২১
বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে ১০ শতাংশ কোটা বাতিল
তালিকা থেকে বাদ পড়া বীর মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্তিতে যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কোটা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
১৩:৫২ ২৫ নভেম্বর ২০২১
ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের জন্য অদ্ভুত শর্ত
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতেই বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছেছে অতিথিদের হাতে হাতে। আর তাতে রয়েছে অদ্ভুত শর্ত !
১৩:৩০ ২৫ নভেম্বর ২০২১
ম্যারাডোনা চলে যাওয়ার এক বছর
আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। অনেকের কাছে তিনি ফুটবলের ঈশ্বর। কিন্তু বড্ড অসময়েই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ২০২০ সালের ২৫ নভেম্বর নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল দুনিয়ায় অবিসংবাদিত এই সম্রাট। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।
১২:৫৮ ২৫ নভেম্বর ২০২১
সহপাঠীর মৃত্যু : মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
১২:১৮ ২৫ নভেম্বর ২০২১
চাঁদপুরে বিআরটিসি বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়ায় একটি বিআরটিসি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুজন।
১১:৩৭ ২৫ নভেম্বর ২০২১
উন্নয়নশীল দেশের কাতারে পদার্পণ করলো বাংলাদেশ
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর মধ্যদিয়ে অবশেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর শতবার্ষিকী চলমান সময়েই উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করলো বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সুপারিশ করা হয়।
১০:৫৫ ২৫ নভেম্বর ২০২১
কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আজ
ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা- এই মূলসুর নিয়ে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ২৫ নভেম্বর, ২০২১ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল সৈকতে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নভেম্বর ২০২১ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত বছরব্যাপী সারা দেশে সুবর্ণজয়ন্তী উদযাপন করবে কারিতাস বাংলাদেশ যার উদ্বোধন চট্টগ্রাম হতে শুরু হতে যাচ্ছে আগামীকাল।
১০:২৫ ২৫ নভেম্বর ২০২১
ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর বিবিসির।
১০:০৭ ২৫ নভেম্বর ২০২১
ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে। তা না হলে টিকে থাকা যায় না।
২৩:৪৩ ২৪ নভেম্বর ২০২১
সারাদেশে স্কুলে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ভর্তির আবেদন শুরু হচ্ছে। এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
২৩:১১ ২৪ নভেম্বর ২০২১
বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতা বহিষ্কার
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিষ্কার করা হয়েছে।
২২:৩৩ ২৪ নভেম্বর ২০২১
শত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ
বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যেতে হবে।
২১:৫৫ ২৪ নভেম্বর ২০২১
নাগরিক বঞ্চনা নিয়েই ১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার চা শিল্প সমৃদ্ধ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন। নানা জটিলতা কাটিয়ে প্রস্তাবিত পৌর এলাকার নাগরিকদের বঞ্চিত রেখেই অবশেষে হচ্ছে এ নির্বাচন। আগামী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা গণসংযোগ আর প্রচার-প্রচারণায় পাড় করছেন ব্যস্ত সময়।
২১:৩৯ ২৪ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মশাল মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২১:৩৩ ২৪ নভেম্বর ২০২১
আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২১:১৫ ২৪ নভেম্বর ২০২১
জেলা প্রশাসকের কাছে মৌলভীবাজার জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
২০:৪৭ ২৪ নভেম্বর ২০২১
ধর্ষণ মামলায় কারাগারে, তবুও পেলেন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন
আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন মীর লিয়াকত আলী। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তবে তিনি ধর্ষণ মামলায় কারাগারে, কারাগারে থেকেই পেয়েছেন নৌকার মনোনয়ন।
২০:২১ ২৪ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে ১৩৩ টাকায় ৪০ জনের পুলিশে চাকরি
মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাইয়ের শেষে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ৪০ জনকে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এই চাকরি পেতে তাদের খরচ হয়েছে ১৩৩ টাকা মাত্র।
১৯:৫০ ২৪ নভেম্বর ২০২১
অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না। বেগম জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।’
১৯:১২ ২৪ নভেম্বর ২০২১
সন্ধ্যা নদীতে সারবোঝাই বাল্কহেড ডুবি : বিসিআইসির কর্মকর্তাদের পরিদর্শন
শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিআইসির কর্মকর্তারা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে তলা ফেটে ৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে পণ্যবাহী নৌযান বাল্কহেড ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৮:৩৭ ২৪ নভেম্বর ২০২১
খালেদা জিয়ার অবস্থা গুরতর, রক্তবমি হচ্ছে : জাফরুল্লাহ
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকের মধ্যে বিদেশ পাঠাতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর, তার রক্তবমি হচ্ছে।
১৮:০৮ ২৪ নভেম্বর ২০২১
ভোটে বিশৃঙ্খলা করা মাস্তানদের আগাম গ্রেফতারে সিইসির নির্দেশ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা অসম্ভব। নির্বাচনে অংশগ্রহণ করা সব প্রার্থীদের পরিবেশ ভালো রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। এলাকার মাস্তান যারা বিশৃঙ্খলা করতে পারে তাদের আগাম গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি।
১৭:০১ ২৪ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   919  
-   920  
-   921  
-   922  
-   923  
-   924  
-   925      
- পরবর্তী >    
- শেষ >>    











































