পাকিস্তানের ১৭৭ রানের টার্গেট তাড়া করছে অস্ট্রেলিয়া
দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির করা প্রথম ওভারে তৃতীয় বলেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক এবং ওপেনার অ্যারন ফিঞ্চ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৬ রান।
২২:৪১ ১১ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি পরিচিতি সভা ও সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ছাত্র সমাবেশ ও ৬ষ্ঠ জেলা কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:৩৮ ১১ নভেম্বর ২০২১
জুড়ী ইউপি নির্বাচন : বিজয়ী এক নৌকা, চার ঘোড়া
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪ টিতেই জয় পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী। জেনে নিন মৌলভীবাজার জেলার জুড়ীর ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা-
২২:২০ ১১ নভেম্বর ২০২১
নবীগঞ্জে ধান কাটার মেশিন বিতরণ
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৩টি কৃষক গ্রুপের মাঝে ধান কাটার মেশিন রিপার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২২:১৫ ১১ নভেম্বর ২০২১
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৬ নভেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।
২২:০২ ১১ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে যুবলীগের রঙিন শোভাযাত্রা
কেককাটা, আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
২১:৪৭ ১১ নভেম্বর ২০২১
ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর দাবি
ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন 'সেভ দ্য রোড'। করোনাকালে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রতিবেদন পাঠ ও সমাবেশে 'সেভ দ্য রোড' নেতৃবৃন্দ এই দাবি জানান।
২১:৪২ ১১ নভেম্বর ২০২১
তারাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের তারাকান্দায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২১:২২ ১১ নভেম্বর ২০২১
সরকারি তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা স্থগিত
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সরকারি তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২১:১৬ ১১ নভেম্বর ২০২১
কুলাউড়ায় বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করে হামলার শিকার ভাই
বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করে হামলার শিকার হয় মৌলভীবাজারের কুলাউড়ার ৮ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান (১৬)। এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২টায় উপজেলার রাউৎগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
২১:০০ ১১ নভেম্বর ২০২১
পশ্চিমজুড়ী ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী আনফর আলী
দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার জুড়ীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।
২০:১৮ ১১ নভেম্বর ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে কমলগঞ্জ যুবলীগের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বণার্ঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
১৯:৫৬ ১১ নভেম্বর ২০২১
এখন কোনো বিচারপতিই সত্য রায় দিতে পারে না : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ন্যায় বিচার আজ ভূলন্ঠিত। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ন্যায় বিচার নেই। সত্য বলার অপরাধে প্রধান বিচারপতিকে সাজা দেয়া হলো। এদেশে সম্মানিত কোনো ব্যাক্তিরই সম্মান নেই। এখন কোনো বিচারপতিই সত্য রায় দিতে পারে না। কারণ, সত্য বললে বা সঠিক রায় দিলে তাদেরকে এসকে সিনহার পরিণতি ভোগ করতে হবে।
১৯:৪৪ ১১ নভেম্বর ২০২১
বড়লেখায় ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
১৯:১১ ১১ নভেম্বর ২০২১
ধর্ষণের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে মামলা না নেওয়ার পরামর্শ আদালতের
ধর্ষণের ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলে মামলা না নেওয়ার জন্য পুলিশকে পরামর্শ দিয়েছেন আদালত। বনানীর রেইনট্রি হোটেলে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার রায়ের পর্যবেক্ষণে পুলিশের জন্য এই বিশেষ বার্তা দিয়েছেন বিচারক বেগম কামরুন্নাহার।
১৬:২৯ ১১ নভেম্বর ২০২১
স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর
দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। এবার স্কুলভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
১৬:০৮ ১১ নভেম্বর ২০২১
‘ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে’
ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
১৫:৫৫ ১১ নভেম্বর ২০২১
জুড়ীতে ভোটের আগের রাতেই ব্যালটে সিল
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
১৫:৪২ ১১ নভেম্বর ২০২১
রেইনট্রি হোটেলে ধর্ষণ : সাফাতসহ পাঁচ আসামি খালাস
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
১৫:১৪ ১১ নভেম্বর ২০২১
৫০ টাকা বকশিসের জন্য রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেন ওয়ার্ডবয়
মাত্র ৫০ টাকা বকশিসের জন্য রোগীর মুখের অক্সিজেন মাস্ক খুলে দেন ওয়ার্ডবয় মো. আসাদুল ইসলাম মীর ধলু। এতে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করে স্কুলছাত্র বিকাশ চন্দ্র দাশ।
১৪:৪৯ ১১ নভেম্বর ২০২১
তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের বেহাল দশা, চলাচলে ভোগান্তি
ময়মনসিংহের তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের তারাকান্দা অংশের প্রায় ১১ কিলোমিটার রাস্তার মধ্যে বেশিরভাগই ভাঙা। এ সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। ফলে এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন ও পথচারীরা। ছোট-বড় গর্তে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
১৪:২৬ ১১ নভেম্বর ২০২১
ঢাকা ও প্যারিসের মধ্যে ৩ চুক্তি স্বাক্ষরিত
আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ফ্রান্স। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
১৪:১০ ১১ নভেম্বর ২০২১
দেশে পেট্রোল ও অকটেনের দাম বাড়ছে না
দেশে ডিজেলের দাম বাড়লেও পেট্রোল ও অকটেনের দাম বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
১৩:৫২ ১১ নভেম্বর ২০২১
ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনছে গুগল
স্যামসাং, হুয়াওয়ের পর এবার ফোল্ডিং বা ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। সব ঠিক থাকলে আগামী বছরের যে কোনো সময়ে গ্রাহকরা এ ফোন পাবেন।
১৩:৩৩ ১১ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   918  
-   919  
-   920  
-   921  
-   922  
-   923  
-   924      
- পরবর্তী >    
- শেষ >>    
















































