মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন।
২১:১৯ ১৩ নভেম্বর ২০২১
মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রস্তুতি কমিটির সভা
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আইনিউজকে বলেন, যারা নিয়োগ পেতে চান সেসব পরীক্ষার্থী ও অভিভাবক সকলকে এবং সকল সচেতন নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ; তারা অবশ্যই মাথায় রাখবেন যে, পুলিশ কনস্টেলল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা ও শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে অনুষ্ঠিত হবে।
২১:০০ ১৩ নভেম্বর ২০২১
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে মৌলভীবাজারের ২ শিক্ষার্থী
মৌলভীবাজার জেলা কারাগার থেকে কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
২০:৩৮ ১৩ নভেম্বর ২০২১
বানারীপাড়ায় রাখের উপবাস উপলক্ষে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন
বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে রাখের উপবাস উপলক্ষে সারাদিন উপবাস করে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করেছেন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বানারীপাড়া কেন্দ্রীয় লোকনাথ মন্দির প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
২০:০৬ ১৩ নভেম্বর ২০২১
৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নয় : সেই বিচারকের ক্ষমতা কেড়ে নেওয়ার চিঠি পাঠানো হবে
দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারপতি। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, '৭২ ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়৷' বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসাথে ওই বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি।
১৯:৪৮ ১৩ নভেম্বর ২০২১
পেঁয়াজ সংরক্ষণে উন্নত প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে
দেশে পেঁয়াজ সংরক্ষণে ও সংরক্ষণকাল বৃদ্ধিতে ডাচ প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডস সফররত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল নেদারল্যান্ডসের ইমেলুর্ডে পেঁয়াজ উৎপাদন, প্রক্রিয়াজাত, প্যাকেজিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ওয়াটারম্যান ওনিয়ন্স’ পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
১৯:২৯ ১৩ নভেম্বর ২০২১
সুনামগঞ্জে নির্মিত হচ্ছে রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তাঁর রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙালিদের কাছে পরম আদরের ধন। রাধারমণ নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরের কেশবপুর গ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে 'রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র' নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
১৯:১৫ ১৩ নভেম্বর ২০২১
তারাকান্দায় মৎস্যজীবী দলের পরিচিতি সভা
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তারাকান্দা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উত্তর বাজারস্থ ঈদগা মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
১৮:৫২ ১৩ নভেম্বর ২০২১
দেশে নির্বিচারে বন্যহাতি হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইলো বাপা
হাতি রক্ষায় বন বিভাগের ব্যর্থতা ক্ষমার অযোগ্য বলে দেশে নির্বিচারে বন্যহাতি হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন পরিবেশবাদীরা। গতকাল শনিবার (১৩ নভেম্বর) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ।
১৮:৪৩ ১৩ নভেম্বর ২০২১
বঙ্গবন্ধুর অবর্তমানে উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা : মুরাদ হাসান
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে বঙ্গবন্ধু সমাপ্ত করে যেতে পারেননি। জাতির পিতার অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কাণ্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মজবুত প্রাচীরের মতো অটল দেশপ্রেম, দৃঢ় মানসিকতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলি তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে।
১৮:২০ ১৩ নভেম্বর ২০২১
ভারতের মণিপুরে অতর্কিত হামলা, সেনাবাহিনীর কর্নেলসহ নিহত ৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অতর্কিত হামলায় দেশটির সেনাবাহিনীর একজন কর্নেলসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আসাম রাইফেলসের সেনা বহরে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত এ হামলা চালায় বলে এনডিটিভি জানিয়েছে।
১৮:০৫ ১৩ নভেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১৫১ জনকে।
১৭:১১ ১৩ নভেম্বর ২০২১
রোববার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা
রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নকলমুক্তভাবে পরীক্ষা আয়োজনে গত সোমবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
১৭:০২ ১৩ নভেম্বর ২০২১
তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’।
১৬:৪০ ১৩ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে।
১৬:১৮ ১৩ নভেম্বর ২০২১
প্রসেনজিতের সঙ্গে মিথিলা, প্রযোজনায় জিৎ
ঢালিউড থেকে টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই তুমুল ব্যস্ত সময় পার করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে এক হালির বেশি সিনেমায় কাজ করে ফেলেছেন। এবার জানা গেছে, কলকাতার আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। যেখানে তিনি অভিনয় করবেন সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে। আর সিনেমাটি প্রযোজনা করছেন আরেক সুপারস্টার জিৎ।
১৫:৪৫ ১৩ নভেম্বর ২০২১
মৌলভীবাজার রেড ক্রিসেন্ট : বেসিক ফাস্ট এইড ট্রেনিং শুরু
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের তিন দিনব্যাপী ‘বেসিক ফাস্ট এইড ট্রেনিং’ শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে সোমবার (১৫ নভেম্বর) পর্যন্ত এই ট্রেনিং চলবে।
১৫:১৮ ১৩ নভেম্বর ২০২১
ট্রেনে ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি।
১৪:৪৫ ১৩ নভেম্বর ২০২১
মানবতার স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
বর্তমান করোনা পরিস্থিতিতে বৈশ্বিক মানবতার অভিন্ন স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪:২২ ১৩ নভেম্বর ২০২১
হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন। খুব দ্রুতই যে তিনি দলে ফিরছেন না- তা নিশ্চিত। এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেলেন ভারতের তরুণ অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তার বিরুদ্ধে এবার উঠল ধর্ষণের অভিযোগ।
১৪:০১ ১৩ নভেম্বর ২০২১
আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।চিকিৎসার ফলোআপের জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।
১৩:৪০ ১৩ নভেম্বর ২০২১
সিলেটের লেডিবাইকার রিয়াকে পুলিশ খুঁজছে
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের লেডিবাইকার রিয়াকে পুলিশ খুঁজছে। পুলিশের করা মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করা যায়নি রিয়াকে। পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় পালিয়ে যান লেডিবাইকার রিয়া।
১৩:২৩ ১৩ নভেম্বর ২০২১
তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ প্রার্থী
সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়।
১৩:০০ ১৩ নভেম্বর ২০২১
আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
সাহিত্যাঙ্গণের কিংবদন্তি এক নাম হুমায়ূন আহমেদ। শিল্প-সাহিত্যর বেশিরভাগ শাখাতেই রয়েছে তার কীর্তি। আজ ১৩ নভেম্বর এই কিংবদন্তির ৭৪তম জন্মদিন। ১৯৪৮ খ্রিস্টাব্দের এইদিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন।
১২:৩৯ ১৩ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   915  
-   916  
-   917  
-   918  
-   919  
-   920  
-   921      
- পরবর্তী >    
- শেষ >>    
















































