খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব : বিএমএ
লিভার সিরােসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন (বিএমএ)। সংগঠনটি বলছে, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই এ রোগের বিশ্ব মানের চিকিৎসাসেবা দিতে সক্ষম।
২২:০৮ ২৯ নভেম্বর ২০২১
বিশ্বের ১৭ দেশে পৌঁছে গেছে ওমিক্রন
করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। আফ্রিকা অঞ্চলের দেশটি থেকে আসা দর্শনার্থীদের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে জার্মানি এবং কানাডায় ভাইরাসটি শনাক্ত হয়েছে।
২১:৪২ ২৯ নভেম্বর ২০২১
মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বর্তমান চেয়ারম্যানেরও মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলায় চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়ে গেছে। এছাড়াও দুই সদস্য প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে।
২১:২৫ ২৯ নভেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : গণিত
খুব শিগগিরই অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবার সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। পরীক্ষায় সফল হওয়ার জন্য অনিয়মিত বেশি পড়ার চেয়ে নিয়মিত অল্প পড়াও ভালো।
২১:১৬ ২৯ নভেম্বর ২০২১
কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১/২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
২১:০১ ২৯ নভেম্বর ২০২১
হাফ ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরিবহন মালিকরা। সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০:৪৩ ২৯ নভেম্বর ২০২১
ইউপি নির্বাচন: তারাকান্দায় ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই বাছাইয়ে উপজেলা নির্বাচন অফিস গতকাল সোমবার (২৯ নভেম্বর) ৩ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৩ নভেম্বর এনায়েত কবীরকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দেয়া হয়। পরে পরিবর্তন করে ২৫ নভেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদারকে মনোনয়ন দেন। উভয়েই নৌকার মনোনয়নপত্র জমা দিলে উপজেলা নির্বাচন অফিস এনায়েত কবীরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
২০:২৫ ২৯ নভেম্বর ২০২১
বাংলাদেশ জুয়েলারি সমিতির নতুন সভাপতি বসুন্ধরার আনভীর
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি নির্বাচিত হয়েছেন। বাজুসের সদস্য বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। তিনি টানা চতুর্থবারের মতো এই পদে নির্বাচিত হয়েছেন।
২০:১৭ ২৯ নভেম্বর ২০২১
ঠাকুরগাঁও জেলায় প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিমু
আইনিউজ ভিডিও
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
নির্বাচন এখন কবরে : রুমিন ফারহানা
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
১৯:৩৫ ২৯ নভেম্বর ২০২১
শাকিব খানের ব্যাংক হিসাব তলব
ঢালিউডের চিত্রনায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর থেকে গত সপ্তাহে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে শাকিব খানের ব্যাংক হিসাব চেয়ে পাঠানো হয়েছে।
১৯:২৬ ২৯ নভেম্বর ২০২১
কুলাউড়ায় নৌকা ৭, স্বতন্ত্র ৬ : কে পেলেন কতো ভোট?
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ৭ জন, ৪ জন আওয়ামী লীগ বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এজেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনে কে কতো ভোট পেয়েছেন...
১৮:৫৪ ২৯ নভেম্বর ২০২১
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার, পতনঊষার ও ইসলামপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে কমলগঞ্জ পৌরসভায় কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
১৮:২৮ ২৯ নভেম্বর ২০২১
কামারচাকে চতুর্থবার নৌকার প্রার্থী বদল, সেলিমের প্রার্থীতা বাতিল
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকে আবারো নৌকার প্রার্থী বদল হয়েছে। নতুন করে আবারো নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আতাউর রহমান। এ নিয়ে এই ইউনিয়নে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বদল হলো। কামারচাক ইউনিয়নের নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
১৮:১৬ ২৯ নভেম্বর ২০২১
ওমিক্রন মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ ডব্লিউএইচও’র
বিশ্বের অন্তত ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। ধরনটি ‘অত্যন্ত ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই সংস্থা।
১৬:৩৮ ২৯ নভেম্বর ২০২১
বিআরটিসির বাসে হাফ ভাড়া, শিক্ষার্থীদের মানতে হবে যেসব শর্ত
সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে কয়েকটি শর্তে হাফ ভাড়া (কনসেশনকৃত) নির্ধারণ করেছে সরকার। রোববার (২৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৬:২২ ২৯ নভেম্বর ২০২১
নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ডিঘোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১৬:০২ ২৯ নভেম্বর ২০২১
বিএনপির শিখিয়ে দেওয়া বক্তব্য দিয়েছেন ডাক্তাররা : তথ্যমন্ত্রী
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শিখিয়ে দেওয়া বক্তব্য ডাক্তাররা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
১৫:৩৬ ২৯ নভেম্বর ২০২১
বাংলাদেশে আসছেন ভারতের পার্নো মিত্র
বাংলাদেশের সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন ভারতের পার্নো মিত্র। যিনি কলকাতার সিনেমায় বেশ কিছু আলোচিত প্রোজেক্টে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমা।
১৫:১৫ ২৯ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গল পৌরসভায় নারী কাউন্সিলর হলেন যারা
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট ১১ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ফলাফল জানা গেছে।
১৪:৫৪ ২৯ নভেম্বর ২০২১
জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
১৪:২৫ ২৯ নভেম্বর ২০২১
পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্প রানেই শেষ হয়ে গেলো টাইগারদের দ্বিতীয় ইনিংস। ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়ালো ২০১ রানের। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান।
১৪:০৫ ২৯ নভেম্বর ২০২১
বর্তমান টিকাকে ফাঁকি দিতে পারে ওমিক্রন : মডার্না
করোনাভাইরাসের টিকার অন্যতম বৃহৎ প্রস্তুতকারক মার্কিন কোম্পানি মডার্না আগামী বছরের শুরুর দিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা আনার ঘোষণা দিয়েছে। রোববার মডার্না বলেছে, আগামী বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা প্রস্তুত করতে পারে তারা।
১৩:৫৪ ২৯ নভেম্বর ২০২১
তীর্থযাত্রা ও ভ্রমণের জন্য ভারতের আসাম রাজ্যের গৌহাটি গমন
কিছু বন্দী তাদের নাম, পিতার নাম ও গ্রামের নাম সঠিক বলতে পারলেও জেলা বা উপজেলা বলতে গিয়ে উলট-পালট করে ফেলে, আবার অনেকেই নাম ঠিকানা তেমন কিছুই বলতে পারে না, কিন্তু তাদের কথাবার্তা শুনলে বুঝা যায় তারা বাংলাদেশি। অনেকটা অসহায় হয়ে তাদের সনাক্ত করার জন্য তাদের ছবি উঠানো শুরু করলাম। তাদের বাড়ি-ঘরের ঠিকানা বের করার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্লু বের করার জন্য তাদের হাট-বাজার, চেয়ারম্যান-মেম্বারের নাম, বাড়ির পাশের স্কুল, মাদ্রাসা, নদীর নাম ইত্যাদি জিজ্ঞাসা করে নোট করতে থাকলাম
১৩:৪৭ ২৯ নভেম্বর ২০২১
তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আপাতত তাপমাত্রা অপরিবর্তিতই থাকছে।
১৩:২৮ ২৯ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   913  
-   914  
-   915  
-   916  
-   917  
-   918  
-   919      
- পরবর্তী >    
- শেষ >>    











































