চায়ের দোকান দিয়ে ৮০ বছর বয়সেও পরিবারকে চালাচ্ছেন বৃদ্ধা নূরজাহান
৮০ বছরের বৃদ্ধা নূরজাহান দীর্ঘ আট বছর ধরে মৌলভীবাজার শহরে চায়ের দোকান চালিয়ে আসছেন। দেড় বছর ধরে শাহ মোস্তফা রোডের পাশে বেরি লেকের দক্ষিণ পাড়ে ছোট একটি দোকানে চা বিক্রি করছেন। মৌলভীবাজারের শমশেরনগরে স্থায়ী বাড়ি। বর্তমানে তিনি মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁওয়ের বাসিন্দা। এখানেই পরিবার নিয়ে বাসা ভাড়া দিয়ে বসবাস করছেন। এখন মেয়ে ও ছেলেসহ নাতি-নাতনি নিয়ে ৯ সদস্যে পরিবার ।
১৪:০৬ ১৭ নভেম্বর ২০২১
‘বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার কৌশলসমূহ চিহ্নিত করা হচ্ছে। বন অধিদপ্তরের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ উদঘাটন, সনাক্তকরণ এবং বিচারে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে।
১৩:৫৪ ১৭ নভেম্বর ২০২১
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক, টিকেট মিলবে যেভাবে
করোনাভাইরাসের ধকল কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও দর্শক ফেরানো হয়নি। দেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ দর্শকহীন ছিল। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক।
১৩:৩১ ১৭ নভেম্বর ২০২১
স্বজনদের লন্ডনী আয়ে বেড়েছে অল্পশিক্ষিত বেকার
স্বাধীনতার পর মৌলভীবাজারে প্রবাসী আয় বাড়লেও এই আয় দিয়ে কেউ-ই উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে কিংবা ভারী শিল্প কারখানা গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে দেখা যায়নি। প্রবাসী ধনীরাও উদ্যোগী হতে দেখা যায়নি। তবে তারা ধর্মীয় কাজে কিংবা কোনো উৎসবে টাকা দিতে কসুর করেনি। ‘লন্ডনী সাব’রা [সাহেব] নিজের আত্মীয় স্বজনকে- বিশেষত পরিবার-পরিজনকে/ বৈবাহিকসূত্রে ইংলেন্ড নিতে আগ্রহী ছিলেন। ফলে অসংখ্য পরিবার বিদেশী টাকার ওপর নির্ভর হয়ে শিক্ষা ও কাজকর্মকে গৌণ মনে করেছে।
১৩:২৮ ১৭ নভেম্বর ২০২১
তাইওয়ান ইস্যুতে নিজেদের নীতি পরিবর্তন করবে না ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১১ মাসের মাথায় প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। সোমবার (১৬ নভেম্বর) ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতা এমন এক সময়ে এই বৈঠকে বসলেন যখন তাইওয়ান, হংকং এবং উইঘুরদের সাথে বেইজিংয়ের আচরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে।
১৩:০৪ ১৭ নভেম্বর ২০২১
কুবির ভর্তি পরীক্ষায় জিপিএ ১০০ নম্বর, শিক্ষার্থীদের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১২:৪৫ ১৭ নভেম্বর ২০২১
‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’-এর প্রকৃত অংশীদার বাংলাদেশের জনগণ
বাংলাদেশের জনগণই ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’-এর প্রকৃত অংশীদার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:২৯ ১৭ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে একাধিক মামলার আসামি বজলু ডাকাত গ্রেফতার
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বজলুর রহমান (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত বজলুর রহমান সদর উপজেলার বিন্নি গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
১১:৪৮ ১৭ নভেম্বর ২০২১
ছেলের মাদক কাণ্ডের পর এবার শুটিংয়ে ফিরছেন শাহরুখ
শাহরুখ খান ছেলে আরিয়ান খানের গ্রেফতার ও জামিন নিয়ে কঠিন সময় অতিবাহিত করেছেন। ছেলে জেল থেকে বের হলেও এখনো জনসম্মুখে আসেননি তিনি। তবে ফিরেছেন শুটিংয়ে। এর জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছেন।
১১:৩৬ ১৭ নভেম্বর ২০২১
বিএনপি নেতা মির্জা আব্বাস সিসিইউতে
বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
১১:১৪ ১৭ নভেম্বর ২০২১
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ : ৪২টি ফাউল করেও গোল হয়নি
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার গোলশূন্য ড্র হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত আরও ৫ মিনিট খেলা হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম্যাচটিতে ৯০ মিনিটের লড়াইটিতে মোট ফাউল হয়েছে ৪২টি। দুদলই সমান ২১ বার করে ফাইল করে।
১০:৫৩ ১৭ নভেম্বর ২০২১
‘অফিস বন্ধ হয়নি’ দাবি আলেশা মার্টের
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিস বন্ধ হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানের উদ্ভূত কিছু পরিস্থিতির জন্য তারা সবার সহযোগিতা চেয়েছে।
২৩:৫১ ১৬ নভেম্বর ২০২১
বাংলাদেশসহ ৯৫ দেশে তৈরি হবে ফাইজারের করোনার ওষুধ
বাংলাদেশসহ ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে তৈরি হবে ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ প্যাক্সলোভিডের জেনেরিক (ভিন্ন নামে একই ওষুধ)। মঙ্গলবার জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক পেটেন্ট সংস্থা মেডিসিন পেটেন্ট পুলের(এমপিপি) সঙ্গে এ বিষয়ক চুক্তি হয়েছে ফাইজার কর্তৃপক্ষের।
২৩:২৬ ১৬ নভেম্বর ২০২১
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল ২০২২’, রেজিস্ট্রেশন চলছে
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে ‘কানির্ভাল ২০২২’। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
২২:৫৮ ১৬ নভেম্বর ২০২১
ডেমোক্রেসি রিডিফাইন্ড
ডিসেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ওয়াশিংটনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৃথিবীর শতাধিক দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা এই সম্মেলনে যোগদান করতে যাচ্ছেন। পৃথিবীব্যাপী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই জো বাইডেনের এ সম্মেলনের লক্ষ্য বলে গণমাধ্যমে জানা যাচ্ছে।
২২:১০ ১৬ নভেম্বর ২০২১
বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।
২১:৫৩ ১৬ নভেম্বর ২০২১
শীতের সময় ওজন নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ টিপস
১. শীতে ক্ষুধা বাড়ে এটা হয় ঠান্ডা আবহাওয়ার জন্য। দেখবেন খুব ভাজা পোড়া ঝাল এগুলোর প্রতি একটা ঝোঁক কাজ করে। খুব ইচ্ছে করলে ভাজা খাবার খাওয়ার আগে একটা পেয়ারা খেয়ে নিবেন।
২১:২৫ ১৬ নভেম্বর ২০২১
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধরনের ফোন পছন্দ। সবার বাজেটও একই রকম নয়। কারো বাজেট বেশি তো কারো কম। তবে মোটামুটি এভারেজ একটা বাজেটের মাঝে যেসব স্মার্টফোন পাওয়া যায় সেসব নিয়ে্ই আমাদের এই আর্টিকেল। বর্তমান বাজারে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল গুলো সকলের কাছে যেমন সহজলভ্য তেমনি জনপ্রিয়ও বলা চলে। আর যদি আপনার বাজেট ১৫ হাজার টাকা হয়ে থাকে তাহলে আজকের আয়োজন আপনার জন্যই। বড় ফোন কোম্পানি গুলো বাজেট ফ্রেন্ডলি বেশ কয়েকটি স্মার্ট ফোন বাজারে এসেছে। তাই এই বাজেটে আপনি বেশ ভালো মানের কিছু স্মার্ট ফোন পেতে পারেন।
২১:২১ ১৬ নভেম্বর ২০২১
‘আমরা অসচ্ছ্বল শ্রমিকরা পাইলাম না, বাবুরা কেমনে টাকার চেক পাইলো?’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে অস্বচ্ছল চা শ্রমিকদের ভাতায় স্বচ্ছল কর্মচারীদের নাম থাকার অভিযোগে ২৭টি চেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় এসব চেক জব্দ করা হয়।
২০:১৮ ১৬ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চীন। বৈশ্বিক সম্পদের দিক থেকে ধনী দেশের তালিকায় সবার ওপরে উঠে এসেছে পূর্ব এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
১৯:৫৩ ১৬ নভেম্বর ২০২১
দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ
সারাদেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯:২৩ ১৬ নভেম্বর ২০২১
বড়লেখায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক গৃহবধূকে (৩১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযুক্ত আব্দুল কাদির বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন রোববার (১৪ নভেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত বাবুল বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
১৮:৫৭ ১৬ নভেম্বর ২০২১
আবারও বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ
২০১১ সালের পর আবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। আসন্ন ২০৩১ সালের বৈশ্বিক আসরটি আয়োজিত হবে ভারত ও বাংলাদেশের ভেন্যুগুলোতে। বিশ্বকাপ আয়োজনে বিড করেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন, এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে খবরটি জানা গেলো।
১৮:২১ ১৬ নভেম্বর ২০২১
‘সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতীয়রাও নিহত হচ্ছে’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের কারণেই সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটছে। সীমান্তে হত্যা যাতে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে।
১৮:০৪ ১৬ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   910  
-   911  
-   912  
-   913  
-   914  
-   915  
-   916      
- পরবর্তী >    
- শেষ >>    
















































