ওমিক্রনের বিরুদ্ধে লড়তে ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, টিকার পক্ষে ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়তে স্বাস্থ্যসেবার সক্ষমতা ও টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ওমিক্রন ঢেউ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা একক কোনো সমাধান নয়।
২০:১৮ ৩ ডিসেম্বর ২০২১
‘ঘূর্ণিঝড় জাওয়াদ’ : সমুদ্রবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১৯:৫৫ ৩ ডিসেম্বর ২০২১
করোনায় তিন জেলায় তিনজনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এদের দুজন ঢাকা, একজন খুলনা বিভাগের। জেলা ভিত্তিক হিসেবে এ তিনজনের একজন মুন্সীগঞ্জ জেলা, একজন নরসিংদী জেলা ও যশোর জেলার। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন ২২৫ জন।
১৯:২৭ ৩ ডিসেম্বর ২০২১
করোনার ডেল্টা ও বিটার চেয়ে তিনগুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এর আগের ধরন ডেল্টা ও বিটার চেয়ে তিন গুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে পারে বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। বৃহস্পতিবার প্রাথমিক এক সমীক্ষায় তারা এ কথা বলেন।
১৬:২৬ ৩ ডিসেম্বর ২০২১
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে তিন বন্ধুর বাসচাপায় মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বোগদাদ বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫:৩২ ৩ ডিসেম্বর ২০২১
৫০ টাকায় পাওয়া যাবে ঢাকা টেস্টের টিকেট
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখা যাবে মাত্র ৫০ টাকায়! ঢাকা টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে শহীদ সোহরাওয়ার্দী...
১৫:২০ ৩ ডিসেম্বর ২০২১
বিদেশে না পাঠিয়ে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫:০৫ ৩ ডিসেম্বর ২০২১
‘মাঠে পাকিস্তানের জার্সিপরা সমর্থকরা মাথানত করে ক্ষমা চাওয়া উচিত’
বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তান সমর্থন বেশ সমালোচনার জন্ম দিয়ছিলো দেশব্যাপী। এবার এ বিষয়ে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জার, কলঙ্কের। এসব দেখে আমাদের কান্না পায়। বীর মুক্তিযোদ্ধারা কাঁদছেন। আমরা শরম পেয়েছি। যারা এটা করেছেন, মুক্তিযোদ্ধাদের কাছে, দেশবাসীর কাছে মাথা নত করে তাদের ক্ষমা চাওয়া উচিত।
১৪:১৪ ৩ ডিসেম্বর ২০২১
কুয়েট বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হাল ছাড়তে হবে শিক্ষার্থীদের
শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকাল চারটায় মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১৩:৪৪ ৩ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।
১৩:২৯ ৩ ডিসেম্বর ২০২১
আফ্রিকার ৭ দেশ থেকে বাংলাদেশে আসলে নিজ খরচে কোয়ারেন্টাইন
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সাউথ আফ্রিকাসহ ৭ দেশ থেকে বাংলাদেশে এলেই নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশে আসতে হবে।
১৩:১৪ ৩ ডিসেম্বর ২০২১
শুক্রবারেও সড়কে শিক্ষার্থীরা
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুক্রবার ছুটির দিনেও অব্যাহত আছে। এদিন বেলা ১১টার পর রাজধানীর রামপুরা ব্রিজের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। খিলগাঁও মডেল কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা তাদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
১২:৩৬ ৩ ডিসেম্বর ২০২১
রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট পিটিশন নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২৩:৩৪ ২ ডিসেম্বর ২০২১
দেশে মেছো বিড়াল হত্যার প্রথম সাজা
মৌলভীবাজারে একটি মেছো বিড়াল হত্যার ঘটনায় মামুন মিয়া নামের এক ব্যক্তিকে শাস্তি দিয়েছেন আদালত। এই তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। এর মধ্য দিয়ে দেশে এই প্রথম মেছো বিড়াল হত্যায় সাজা বা শাস্তি দেওয়া হয়েছে।
২২:৪৪ ২ ডিসেম্বর ২০২১
এইচএসসি পরীক্ষা : মৌলভীবাজারে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি
করোনাকালীন এই সময়ে ঝরে যাচ্ছে, ছাত্রীর সংখ্যা অনেকের বিয়ে হয়ে যাচ্ছে; এমন খবর প্রায়ই শুনা যায়। তবে মৌলভীবাজার জেলায় এই চিত্র ভিন্ন। মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি।
২২:২৭ ২ ডিসেম্বর ২০২১
প্রতিবেশি দেশ ভারতে ওমিক্রন শনাক্ত
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে এবার শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগী। কর্নাটক প্রদেশে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন নারী, আরেকজন পুরুষ।
২১:৪৮ ২ ডিসেম্বর ২০২১
কক্সবাজার মেরিন ড্রাইভে দৌড়াবেন মৌলভীবাজারের চার দৌড়বিদ
মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ বলেন, কক্সবাজার মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে দৌড়ানো সকল দৌড়বিদদের কাছে স্বপ্ন। এই আয়োজনে দৌড়ানোর সুযোগ পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। আমাদের টিম থেকে যে চারজন সুযোগ পেয়েছেন তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন দৌড়বিদ।
২১:৪৩ ২ ডিসেম্বর ২০২১
বিটিভিতে বিজয় মাস ডিসেম্বরে বর্ণাঢ্য আয়োজন
বিজয় মাস ডিসেম্বর এসেছে। বিজয়ের এ মাস উপলক্ষে প্রতিদিন বর্ণাঢ্য আয়োজন থাকবে বাংলাদেশ টেলিভিশন - বিটিভি তে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন দিবসে রঙিন এই মাসে বিটিভির এ আয়োজন দেওয়া হলো আইনিউজে।
২১:৩৬ ২ ডিসেম্বর ২০২১
২০ হাজার মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগ যমুনার ম্যানেজারের বিরুদ্ধে
জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্হিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা কোম্পানি লিমিটেডে সার কেলেংকারী ঘটনায় বাণিজ্যিক ব্যবস্হাপক (কমার্সিয়াল ম্যানেজার) ওয়ায়েছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে (বিসিআইসি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন। ২০ হাজার মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২১:০৩ ২ ডিসেম্বর ২০২১
নিরাপদ সড়ক বিষয়ে পদক্ষেপ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। একইসাথে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ত্যাগ করে নিজেদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান।
২০:৫১ ২ ডিসেম্বর ২০২১
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
জন্মনিবন্ধন ঠিক করার কথা বলে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ফুলপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
১৯:১৩ ২ ডিসেম্বর ২০২১
মাদক মামলায় সিলেটের লেডি বাইকার রিয়ার আগাম জামিন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‘লেডি বাইকার’ খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
১৮:৫৮ ২ ডিসেম্বর ২০২১
২৮ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিরছে মাঠে। ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২৮ জানুয়ারি। মিরপুরে খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’
১৫:৫২ ২ ডিসেম্বর ২০২১
মন চাইছে আত্মহত্যা করি : মোস্তাফা জব্বার
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ সরব দেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ফেসবুকে মন্ত্রী মোস্তাফা জব্বারের দেওয়া একটি পোস্ট এবার বেশ আলোচনার জন্ম দিয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ফেসবুক একাউন্টে একটি পোস্টে লিখেন
১৪:৫৪ ২ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   909  
-   910  
-   911  
-   912  
-   913  
-   914  
-   915      
- পরবর্তী >    
- শেষ >>    










































