দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে।
১৭:১৬ ৫ ডিসেম্বর ২০২১
খেলা বন্ধ, বৃষ্টি বিলাসে মাতলেন সাকিব
দিনের খেলা তখনও বাতিলের ঘোষণা আসেনি। বৃষ্টিতে খেলা বন্ধ। ঢাকা টেস্টে দুই দিনে খেলা হয়েছে মাত্র ৬৩ ওভার। দর্শকরা এমন অবস্থায় হতাশ হবেন, এটাই স্বাভাবিক। তবে এর মাঝেও স্টেডিয়ামে আসা গুটিকয়েক দর্শকদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে এলেন সাকিব আল হাসান। খেলা বন্ধ হয়েছে তহ কি হয়েছে, এমন সময়ে বৃষ্টি বিলাসে মাতলেন সাকিব।
১৭:০৬ ৫ ডিসেম্বর ২০২১
নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মৌলভীবাজারে কাজ বন্ধের হুঁশিয়ারি
নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-ট্যাক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহ্বান বন্ধের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারে ঠিকাদাররা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ঠিকাদাররা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। চলমান বিভিন্ন উন্নমূলক কাজ বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
১৬:৪৪ ৫ ডিসেম্বর ২০২১
রানীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:২৭ ৫ ডিসেম্বর ২০২১
দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই। তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার।এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৬:০৮ ৫ ডিসেম্বর ২০২১
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা থেকে উত্তরণে মানুষকে সচেতন হতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন, লবণাক্ততা-সহ জলবায়ু পরিবর্তনের নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য এর ক্ষতিকর প্রভাব বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই। দেশের লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিজ্ঞানভিত্তিক টেকসই কৃষি অনুশীলন এবং প্রযুক্তিগত ইনোভেশন আনতে হবে। এলক্ষ্যে মাটির অবক্ষয় রোধে বিনিয়োগ ও গবেষণা বাড়াতে হবে।
১৫:২৩ ৫ ডিসেম্বর ২০২১
ওমিক্রন ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য
ওমিক্রন ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
১৫:০৬ ৫ ডিসেম্বর ২০২১
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৩৫ জনের চাকরির সুযোগ
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:৩২ ৫ ডিসেম্বর ২০২১
প্রবাসীদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা এখন বিদেশে আছেন তাদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো। তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন।
১৪:১১ ৫ ডিসেম্বর ২০২১
সব সিটির বাসেই হাফ ভাড়া
ঢাকা-চট্টগ্রামের মতো দেশের অন্য মেট্রোপলিটন ও জেলা শহরে ‘সিটি সার্ভিস’ থাকলে হাফ ভাড়া নেওয়া হবে। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
১৩:৫১ ৫ ডিসেম্বর ২০২১
বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তোলা দরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বড় শিল্পের পাশাপাশি আমাদের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তোলা দরকার। যাতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে অপর দিকে মানুষ যেন এই স্বল্প পুঁজি দিয়ে কিছু উৎপাদন করতে পারবে, বাজারজাত করতে পারবে, আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।
১৩:৩০ ৫ ডিসেম্বর ২০২১
দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত
ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত আরও এক ব্যক্তি শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশ তানজানিয়া থেকে ভারতের রাজধানী দিল্লিতে ফিরে তিনি ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৩:০৬ ৫ ডিসেম্বর ২০২১
সন্তানদের নিজের জিম্মায় নিতে জাপানি মায়ের আপিল
দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো।
১২:৪৮ ৫ ডিসেম্বর ২০২১
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোকে তিন (০৩) নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৯:৪২ ৫ ডিসেম্বর ২০২১
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮ তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (৫ ডিসেম্বর)। ১৯৬৩ সালের এইদিনে লেবাননের রাজধানী বৈরুতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ঢাকার সুপ্রিম কোর্টের পাশে তিন নেতার মাজারে তার সমাধি। তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গে, কিন্তু বাংলাদেশের জন্মের ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছিলেন আওয়ামী লীগ নামে একটি দল গঠন করে।
০৯:৩০ ৫ ডিসেম্বর ২০২১
তালাবদ্ধ ঘরে মিলল দুই শিশুর মরদেহ, অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন মা
গাজীপুরের পশ্চিম জয়দেবপুর মোক্তারটেকে তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অজ্ঞান অবস্থায় তাদের মাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২৩:৩৮ ৪ ডিসেম্বর ২০২১
অর্থপাচারের সঙ্গে জড়িত ১৪ প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত
অর্থপাচারের সঙ্গে জড়িত ১৪টি প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এ তালিকা হাইকোর্টে জমা দেওয়া হবে।
২৩:১৪ ৪ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে ছাত্রদলের সমাবেশ ও মিছিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মৌলভীবাজারে পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্রদলের দুটি অংশ। শনিবার ( ৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। অপরাংশ শহরের টিসি মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
২২:৫০ ৪ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব
সাকিব আল হাসান নিউজিল্যান্ড যাবেন কি যাবেন না এ নিয়ে হইচই ছিল বেশ। এদিকে সাকিবকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়।
২১:৪০ ৪ ডিসেম্বর ২০২১
বোমা হামলা চালিয়ে শীর্ষ জঙ্গিদের জেল থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের
নীলফামারী থেকে আটক হওয়া পাঁচ জঙ্গি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বোমা হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং শীর্ষ জঙ্গিদের জেল থেকে মুক্ত করার পরিকল্পনা করছিল।
২০:৫৭ ৪ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসে দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী
এবার বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন।
২০:২৮ ৪ ডিসেম্বর ২০২১
বিয়ে হচ্ছে ভিকি-ক্যাটরিনার, নিশ্চিত করলেন জেলা প্রশাসক
বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে এখন পর্যন্ত ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ, কেউই এ বিষয়ে মুখ খুলে কিছু বলেননি। যদিও কয়েক দিন আগে ভিকির এক তুতো বোন দাবি করেন, এই বিয়েটা হচ্ছে না।
২০:১৩ ৪ ডিসেম্বর ২০২১
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে।
১৯:৪৩ ৪ ডিসেম্বর ২০২১
ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারে। জেলার সর্বত্র আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
১৯:২৯ ৪ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   907  
-   908  
-   909  
-   910  
-   911  
-   912  
-   913      
- পরবর্তী >    
- শেষ >>    









































