তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১:৪৫ ৬ ডিসেম্বর ২০২১
সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
২১:৩৯ ৬ ডিসেম্বর ২০২১
প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ
কলরেকর্ড ও বিভিন্ন বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে আলোচিত-সমালোচিত হচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তাঁর মন্তব্যের সমালোচনা চলছে। এমন অবস্থায় খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল ও যুবদল।
২১:২৬ ৬ ডিসেম্বর ২০২১
কুবির স্নাতকধারীদের চাকুরি দিবে সোর্টি টেক্সটাইল লিমিটেড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের চাকুরি দিবে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সোর্টি টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড। সোমবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক সিওয়ান্দি থালাহিতিয়াগালা।
২১:০৯ ৬ ডিসেম্বর ২০২১
রাজনগরে প্রতিদিন ৩শ জন নিতে পারবেন ফাইজার টিকা
মৌলভীবাজারের রাজনগরে আপাতত ১ হাজার ২শ জনকে ফাইজারের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই ৪ দিন টিকা দেয়া হবে। প্রতিদিন ৩শ জন এই সুযোগ পাবেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইজার টিকা প্রদান বুথের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
২১:০২ ৬ ডিসেম্বর ২০২১
বিশ্ব প্রতিবন্ধী দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
The Physically-challenged Development Foundation (PDF), JnU Unit -এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে "আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২১" উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
২০:৪৮ ৬ ডিসেম্বর ২০২১
প্রাণনাশের হুমকি দিয়ে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা
প্রাণনাশের আশঙ্কায় চলতি বছরের মার্চ মাসে থানায় সাধারণ ডায়রি করেও রক্ষা হয়নি ছাতকের গোবিন্দগঞ্জের ছাত্রলীগ কর্মী মো. মোস্তাকিম আহমদের। দলীয় গ্রুপিংকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এই ছাত্রলীগ কর্মী। মোস্তাকিম গোবিন্দগঞ্জ তকীপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
২০:৩৫ ৬ ডিসেম্বর ২০২১
দলের প্রতি আনুগত্য দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন শেখ রুমেল
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুরের শেখ রুমেল তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আজ। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান।
১৯:৫৪ ৬ ডিসেম্বর ২০২১
বড়লেখা হানাদার মুক্ত দিবস পালন
মৌলভীবাজারের বড়লেখা পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। দুপুরে বিজয় র্যালিটি বড়লেখা পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯:১৪ ৬ ডিসেম্বর ২০২১
কামারচাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আতাউর
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আতাউর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী আরও ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আর বাঁধা নেই। এখন শুধু অপেক্ষা ঘোষণার।
১৮:৪৭ ৬ ডিসেম্বর ২০২১
সিলেটের গোলাপগঞ্জের মেয়র রাবেল সাময়িক বরখাস্ত
সিলেটের গোলাপগঞ্জের মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর বিরুদ্ধে বিদেশে বসে সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।
১৮:৩২ ৬ ডিসেম্বর ২০২১
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত
সোমবার (৬ ডিসেম্বর) সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস। প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধারা।
১৭:২৫ ৬ ডিসেম্বর ২০২১
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪ জন, শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫ জনে।
১৭:১৩ ৬ ডিসেম্বর ২০২১
সিলেটের কৃতি সন্তান তোফায়েল সামি আর নেই
পারিবারিক সূত্রে জানা গেছে, সিএম তোফায়েল সামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ এখন ধানমন্ডির বাসভবনে রাখা হয়েছে।
১৭:০৩ ৬ ডিসেম্বর ২০২১
বক্তব্য প্রত্যাহার করবেন না তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান আপত্তিকর যে মন্তব্য করেছেন তা তিনি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।
১৬:৪৪ ৬ ডিসেম্বর ২০২১
চেয়ারম্যান পদের মনোনয়নপত্র নিলেন শাল্লার ঝুমন দাস
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিলেন ঝুমন দাস। রোববার (৫ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খানের কাছ থেকে ঝুমন দাস মনোনয়নপত্র সংগ্রহ করেন।
১৬:২৮ ৬ ডিসেম্বর ২০২১
সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি
সাকিব আল হাসান নিউজিল্যান্ড যাবেন কি যাবেন না তা নিয়ে গুঞ্জন ছিল। তবুও সাকিবকে দলে রেখেই নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড ঘোষণার এক ঘণ্টা পরে সাকিব আনুষ্ঠানিক ছুটির আবেদন করেন।
১৬:০২ ৬ ডিসেম্বর ২০২১
যেসব লক্ষণে বুঝবেন চশমা বদলাতে হবে
কারো জন্য চশমা গুরুত্বপূর্ণ জিনিস। কারো জন্য ফ্যাশন বা স্টাইল। কারণ যা-ই হোক না কেন, চশমা এখন বেশির ভাগ মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। দেখা যায়, একবার চশমা কেনার পর তা সাধারণত নষ্ট না হয়ে গেলে কেউ বদলাতে চান না। একই চশমা অনেকেই দীর্ঘদিন ব্যবহার করেন।
১৫:৩০ ৬ ডিসেম্বর ২০২১
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কাউন্সিলর হলেন ২ বাংলাদেশি নারী
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিটি কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। দেশটির কাউন্সিল নির্বাচনে এই প্রথম বাংলাদেশি নারী নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই প্রথম মুসলিম নারী।
১৫:০৩ ৬ ডিসেম্বর ২০২১
বৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিনের খেলা
দিনভর চললো ভারি বর্ষণ। রাজধানী ঢাকা শহরের অনেক রাস্তাঘাটই পানির তলে তলিয়ে গেছে। একই অবস্থা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেরও। পানিতে ভেজা পুরো মাঠ। এমন অবস্থায় হোটেলেই গোটা দিন গেল বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। বৃষ্টির কারণে যে আজকের দিনের খেলা আর মাঠে গড়াবে না, তা ছিল অনুমেয়।
১৪:৩০ ৬ ডিসেম্বর ২০২১
মৈত্রী দিবসে মোদির টুইট
আজ বাংলাদেশ এবং ভারতের মৈত্রী দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত। ওই দিনটিকে স্মরণ করে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালিত হচ্ছে।
১৪:০৯ ৬ ডিসেম্বর ২০২১
তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কাদের
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
১৩:৫২ ৬ ডিসেম্বর ২০২১
করোনার ক্ষতি কাটাতে কুবি প্রশাসনের ৪ দফা নির্দেশনা
করোনা মহামারীর প্রভাবে সৃষ্ট হওয়া সেশন জট কাটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন ৪ দফা নির্দেশনা দিয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৩:৩১ ৬ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সিলেট বিভাগের নৌকার প্রার্থীদের তালিকা
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ সিলেট বিভাগের ইউপিগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (৫ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
১৩:২৬ ৬ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   905  
-   906  
-   907  
-   908  
-   909  
-   910  
-   911      
- পরবর্তী >    
- শেষ >>    










































