তারাকান্দায় আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কৃত ১১ জন হলেন-
১২:১৫ ৯ ডিসেম্বর ২০২১
ডেল্টা নাকি ওমিক্রন? ভয়াবহ কোনটা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের সূত্রে খবর, করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের থেকে বেশি ভয়ংকর নয় এই নতুন ভ্যারিয়েন্টটি। এমনকি করোনার সেকেন্ড ওয়েভের জন্য দায়ী স্ট্রেন ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকর বলেই মত বিজ্ঞানীদের। তার মানে অবশ্য এই নয় যে এই স্ট্রেন একেবারেই নিরীহ। বরং ডেল্টার থেকেও দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা রয়েছে ওমিক্রনের। তবে টিকাকরণের দৌলতে পাওয়া অনাক্রম্যতাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না ওমিক্রন। সেই কারণেই টিকাকরণের উপর বারবার জোর দিচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসকেরা।
১১:৪৩ ৯ ডিসেম্বর ২০২১
২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৮৫ দিন
আগামী বছরের (২০২২ সাল) জন্য সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে।
০০:০০ ৯ ডিসেম্বর ২০২১
ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেবে টিকার তৃতীয় ডোজ : ফাইজার
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার তৃতীয় ডোজ সুরক্ষা দিতে পারবে বলে দাবি করেছে কোম্পানি দু’টি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২৩:১৮ ৮ ডিসেম্বর ২০২১
বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকে স্তব্ধ ভারত
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এত জনের মৃত্যুতে শোকের সাগরে ডুবে গেছে ভারত।
২২:৩৩ ৮ ডিসেম্বর ২০২১
আলাল অথবা মুরাদ সবার বিচার হোক
আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা জনৈক 'আলাল' নামক লোকটি আমাদের সমাজের অনেকগুলো পুরুষ মানুষকে প্রতিনিধিত্ব করেন। তাই ব্যাপারটা আমার কাছে সামাজিক অবক্ষয়ের প্রতীক। আমার আগের লেখায় যখন ডা. মুরাদের মুখের ভাষার প্রতিবাদ করেছিলাম, তখন যারা অনেকেই খুশি হয়েছিলেন, তাদের অনেকেই এখন এই পোস্টে খুশি হবেন না, কারণ রাজনৈতিক প্রতিহিংসা।
২২:১৩ ৮ ডিসেম্বর ২০২১
বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন, সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এ উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।
২২:০৬ ৮ ডিসেম্বর ২০২১
আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার করা হয়েছে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার রায়ে প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে। আবরার হত্যা মামলা রায়ে এটা প্রমাণ হয় যে দেশে আইনের শাসন আছে।
২১:৩৭ ৮ ডিসেম্বর ২০২১
মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, কারাগারে ডিবির এসআই
খুলনার একটি আবাসিক হোটেলে প্রবেশ করে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সদর থানার গোয়েন্দা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ভোররাতে গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে খুলনা থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২১:১৮ ৮ ডিসেম্বর ২০২১
কুবির শীতকালীন ছুটি বাতিল
শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শীতকালীন ছুটি বাতিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। ৮ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
২১:১৫ ৮ ডিসেম্বর ২০২১
কোহলির বদলে অধিনায়কত্ব পেলেন রোহিত শর্মা
এবার একদিনের ক্রিকেটের অধিনায়কত্বও হারালেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। নতুন অধিনায়ক করা হয়েছে মারকুটে ব্যাটার রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হতে চলেছেন রোহিতই। শুধু তাই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলেরও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।
২০:৪৯ ৮ ডিসেম্বর ২০২১
বছরের পর বছর তাঁরা ছিলেন ভারতীয় বন্দী, অবশেষে পেলেন মুক্তি
আমরা ২০-২২ জন বাংলাদেশি বন্দীর সাথে কথা বললাম। কিন্তু ১০-১২ জনের সাথে আলাপ করে বুঝা গেলো তারা সঠিক ঠিকানা বা তত্ত্ব দিতে পেরেছে। ৬-৭ জন পূর্ণাঙ্গ তথ্য দিতে পারছিল না কারণ তারা কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। আর অবশিষ্ট কয়েকজন সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন থাকায় কিছুই বলতে পারছিল না। এ ডিটেনশন ক্যাম্পে অনেকেই ২ বছর থেকে ৪/৫ বছর ধরে বন্দী আছেন। গৌহাটিতে মিশন চালু হওয়ার অনেক আগে থেকেই তারা বন্দী আছেন। দিল্লী বা কলকাতার বাংলাদেশ মিশন থেকে এ সকল কারাগার দেখা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই গৌহাটিতে মিশন চালু হওয়ায় এ সকল বন্দীর খুব ভালো হয়েছে।
২০:৩৬ ৮ ডিসেম্বর ২০২১
হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত
ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিপিনের স্ত্রী মধুলিকা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে রাশিয়ার তৈরি এমআই-১৭ কপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
১৯:২১ ৮ ডিসেম্বর ২০২১
ডিমলায় জমে উঠেছে ইউপি নির্বাচন : আ.লীগের প্রতিপক্ষ আ.লীগই
নীলফামারীর ডিমলায় জমে উঠেছে ৪র্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচন। প্রার্থীরা দিনরাত জয়ের আশায় পাড়া, মহল্লা, চায়ের দোকানে মাঠকর্মীদের নিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটাদের। বিএনপি মাঠে নেই, আওয়ামী লীগের কিছু ত্যাগী দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে অনেকে নির্বাচনে অংশগ্রহন করেছেন অর্থ্যাৎ আওয়ামী লীগই এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ।
১৮:৫৭ ৮ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতীক নিয়ে প্রচারণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থণা শুরু হয়েছে।
১৮:২৯ ৮ ডিসেম্বর ২০২১
‘খালেদার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে, আর কিছু করার নেই’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। তার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে। আর কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮:১৮ ৮ ডিসেম্বর ২০২১
হেলিকপ্টার বিধ্বস্ত : ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত গুরুতর দগ্ধ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গুরুতর আহত হয়েছেন। দেশটির এই প্রতিরক্ষা প্রধানকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭:২০ ৮ ডিসেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে।
১৭:০৯ ৮ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মুরাদ হাসান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগকারী ডা. মো. মুরাদ হাসান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষমা চান
১৬:৫৬ ৮ ডিসেম্বর ২০২১
ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা
মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মাঝ থেকে ১০০ জনকে বেছে নিয়ে সোমবার এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
১৬:৩০ ৮ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে টিকা খাবে ৩ লাখ ৯৫ হাজার ৯২৩ শিশু
সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা সাংবাদিক ওরিয়েন্টেটশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টায় জেলা ইপিআই মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
১৬:০৫ ৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শহরে বের করা হয় পতাকা র্যালি। বর্ণাঢ্য এই আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ জেলার নানা প্রান্তের মানুষজন অংশগ্রহণ করেন।
১৫:৪৯ ৮ ডিসেম্বর ২০২১
খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে।’
১৫:১৭ ৮ ডিসেম্বর ২০২১
স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল
২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারি স্কুল ভর্তিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
১৪:৪৫ ৮ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   902  
-   903  
-   904  
-   905  
-   906  
-   907  
-   908      
- পরবর্তী >    
- শেষ >>    










































