দেশের সব বিভাগে হবে বিকেএসপি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশের প্রতিটা বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘ইতিমধ্যে আরও দুটোর (বিকেএসপি) অনুমোদন দেওয়া হয়ে গেছে। বাকিগুলো আমরা করে দেবো, যাতে সেখানে সব ধরনের স্পোর্টসের ব্যাপারে ভালো প্রশিক্ষণ নিতে পারে আমাদের ছেলেমেয়েরা, সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। খেলাধুলা এবং শরীরচর্চা এটা খুবই প্রয়োজন।’
২১:৫৩ ৯ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় 'চা বাগানে নারীর সুরক্ষায় জীবন দক্ষতা সহায়িকা' গ্রন্থের মোড়ক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চা কিশোরী কন্যারা ‘চায়ের পাতায় জীবন কাটাই, সারা দিনে কাজ করে পাই একশ’ বিশ টাকাই’ কথার সূরে নেচে গেয়ে তাদের দুঃখগাথা তুলে ধরে।
২১:৪১ ৯ ডিসেম্বর ২০২১
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিয়ের ছবিও।
২১:১২ ৯ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জের ৫২ শতাংশ শিশুই খাটো
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ জরিপ অনুযায়ী জেলায় ৫২ শতাংশ শিশুরা অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। এ জেলায় শিশুর ‘পুষ্টিবৃদ্ধি স্তব্ধ’-এর হার ৪০ শতাংশের নীচে নিয়ে আসার পরিকল্পনা থাকলেও বর্তমানে তা রয়েছে ৫২ দশমিক ৩ শতাংশ।
২১:০১ ৯ ডিসেম্বর ২০২১
শ্রদ্ধা ও স্মরণ : সিএম তোফায়েল সামি
বিগত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলাম বলে ফেসবুকে বেশি আসতে পারিনি। বিগত সোমবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুক খুলে হতভম্ব হয়ে যাই। জানতে পারি, আমার ও আরও অনেকের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সিএম তোফায়েল সামি বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরো রাতটা ভালো কাটেনি। কাটার কথাও নয়।
১৯:২৫ ৯ ডিসেম্বর ২০২১
রাজধানীতে ঘিরে রাখা বাড়িটি থেকে ৫ ‘শিবিরকর্মী’ আটক
রাজধানীর স্বামীবাগে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতদের শিবির সংশ্লিষ্টতার পাশাপাশি রাষ্ট্রবিরোধী তৎপড়তা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
১৯:০৮ ৯ ডিসেম্বর ২০২১
অন্যের দুর্নীতির আগে নিজের অসততা দূর করতে দুদককে আহ্বান
অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের ‘অসততা’ দূর করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, আমি কমিশনের সকল পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।
১৮:৪৭ ৯ ডিসেম্বর ২০২১
শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন : পরিকল্পনামন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নূরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।
১৭:২৪ ৯ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে আনসার ও ভিডিপির সমাবেশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।
১৬:৫৬ ৯ ডিসেম্বর ২০২১
আজ বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকল।
১৬:৪৪ ৯ ডিসেম্বর ২০২১
রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
১৬:৩১ ৯ ডিসেম্বর ২০২১
রাজনগরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:১৫ ৯ ডিসেম্বর ২০২১
‘মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার’
নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথন ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডা. মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার।
১৫:৫৭ ৯ ডিসেম্বর ২০২১
শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার, ১ লাখ টাকাসহ আটক ৫ (ভিডিও)
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসে ১ লাখ টাকা পকেটমারের ঘটনায় ঐ চক্রের ৫ সদস্যকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
১৫:১৮ ৯ ডিসেম্বর ২০২১
উত্তরা-আগারগাঁও পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার
প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) মেট্রোরেল চলবে রোববার বেলা ১১টায়। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করবে ২০২২ সালের ডিসেম্বরে।
১৪:৫৭ ৯ ডিসেম্বর ২০২১
‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের পরিকল্পনাধীন ‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ হাতি ও বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৪:৩৩ ৯ ডিসেম্বর ২০২১
‘নারীদের বাধা আসবেই, তবুও স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে হবে’
নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা আসবেই, তবুও স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শুধুমাত্র আইনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব নয়, এক্ষেত্রে মানসিকতার পরিবর্তনটা অতি জরুরি। নারীরা ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা; এই মানসিকতা নিয়ে সমাজকে সামনে এগিয়ে নিতে হবে।’
১৪:১৫ ৯ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে মৌলভীবাজারে পাঁচ সফল নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।
১৩:৪৬ ৯ ডিসেম্বর ২০২১
পুরো আমিরাতে চালু হচ্ছে ট্রেনপথ
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাই থেকে আবুধাবি ট্রেন পথ চালু হতে হচ্ছে। ট্রেনে দুবাই থেকে রাজধানী আবুধাবিতে যেতে লাগবে মাত্র ৫০ মিনিট! এ ট্রেনে স্থানীয় অধিবাসী এবং সকল দর্শনার্থীরা সারা দেশে যাতায়াত করতে পারবেন।
১৩:৪৫ ৯ ডিসেম্বর ২০২১
ডিভি লটারি আবেদনের নিয়ম
বেশ আগে থেকেই ডিভি লটারির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশেটির কর্তৃপক্ষ। তবে এজন্য জানতে হবে ডিভি লটারি আবেদনের নিয়ম। স্বপ্নের দেশ আমেরিকা গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। সেখানে মানুষের সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য রয়েছে উন্নত ব্যবস্থা।
১৩:৩৪ ৯ ডিসেম্বর ২০২১
নালায় নিখোঁজ শিশু কামালের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ মো. কামাল (১০) নামের শিশুটির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের মুরাদপুর এন মোহাম্মদের সামনে মির্জা খালে নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া যায়।
১৩:১৭ ৯ ডিসেম্বর ২০২১
আবারও হাসপাতালে কাজী হায়াৎ
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন এই প্রবীণ পরিচালক।
১২:৫৮ ৯ ডিসেম্বর ২০২১
চুলের যত্নে জবা ফুলের প্যাক
আমাদের চুলের যত্নে জবা ফুলের প্যাক খুবই কার্যকরি। চুল পড়া থেকে চুল ভেঙে যাওয়া সব ধরনের সমস্যার সমাধান রয়েছে জবা ফুলে। জবা ফুলে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যামিনো এসিড চুল পড়া রোধ করে ও চুলকে করে তুলে ঝলমলে। এছাড়া এতে রয়েছে আলফা হাড্রক্সি এসিড, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন পটাসিয়াম যা চুলের পর্যাপ্ত পুষ্টি যোগায়, চুল পাকা রোধ করে, চুলকে করে তুলে ঝলমলে কালো সুন্দর।
১২:৪৩ ৯ ডিসেম্বর ২০২১
নারী ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখায় যারা পেলেন রোকেয়া পদক ২০২১
নারী শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া, (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা ২০২১ সালের রোকেয়া পদক পান।
১২:৩২ ৯ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   901  
-   902  
-   903  
-   904  
-   905  
-   906  
-   907      
- পরবর্তী >    
- শেষ >>    










































