নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অবশ্য অল্প কিছু সময়ের মধ্যেই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে অ্যাকাউন্ট ফিরে পেতে সমর্থ হয় ভারতের কর্মকর্তারা। তবে এর আগেই হ্যাককৃত অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে ছড়ানো হয় গুজব। রোববার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
১৩:০৩ ১২ ডিসেম্বর ২০২১
তারাকান্দায় আ.লীগের গলার কাঁটা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউপি নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।মাঠে দলীয়করণ বিদ্রোহী প্রার্থী থাকায় দুঃশ্চিন্তা বেড়ে গেছে তাদের। মনোনয়নবঞ্চিত এসব বিদ্রোহী প্রার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।
১২:৫১ ১২ ডিসেম্বর ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আগামী দুদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৪৭ ১২ ডিসেম্বর ২০২১
মুরাদ এবং নাহিদরেইনসের বিরুদ্ধে মামলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং নাহিদরেইনস ওরফে মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।
১২:২১ ১২ ডিসেম্বর ২০২১
উত্তরা থেকে আগারগাঁও চললো মেট্রোরেল
পরীক্ষামূলকভাবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে গেলো মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না। আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পরীক্ষামূলকভাবে এই চলাচল শুরু হয়। মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১২:০৩ ১২ ডিসেম্বর ২০২১
নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী নিহত, গ্রেফতার ২
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে. পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদী হয়ে শনিবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
১১:৪১ ১২ ডিসেম্বর ২০২১
রোববার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করবে বিএনপি
বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রোববার (১২ ডিসেম্বর) মামলা করবে বিএনপি।
২৩:৫২ ১১ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মৌলভীবাজার জেলার ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পাহাড়, সমতল, চা-বাগান ঘেরা এ জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভার চলবে চারদিনব্যাপী ক্যাম্পেইন।
২৩:১৪ ১১ ডিসেম্বর ২০২১
মাশরাফি চাইলে তাকে নিয়ে আসা হবে : পাপন
বাংলাদেশ দলে খেলোয়াড় মাশরাফিকে হয়তো আর পাওয়া যাবে না। অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা। যেমন কিছুদিন আগে ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
২৩:০২ ১১ ডিসেম্বর ২০২১
চতুর্থ শিল্পবিপ্লবের ভিত্তি হিসেবে তিন বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
চতুর্থ শিল্পবিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ।
২২:৩১ ১১ ডিসেম্বর ২০২১
দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মর্জিনা বেগম ও নয়ন হোসেন নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
২২:০৮ ১১ ডিসেম্বর ২০২১
মুরাদ হাসান এখন কোথায়?
অশ্লীল বক্তব্য-মন্তব্য নিয়ে সারাদেশে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছিলেন পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি। খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, অভিনেত্রী মাহিয়া মাহি, অভিনেতা ইমনসহ সবার বিভিন্ন ইস্যুতে কেলেঙ্কারি তাঁর কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ পায়। পরে প্রধানমন্ত্রী তথা দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।
২১:৫৫ ১১ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা
চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
২১:৪১ ১১ ডিসেম্বর ২০২১
অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি ঘোষণার দাবি
স’মিল সেক্টরে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভা অনুষ্টিত হয়।
২১:৩৫ ১১ ডিসেম্বর ২০২১
সিলেটের তামাবিল স্থলবন্দরে হচ্ছে দেশের প্রথম মেডিকেল সেন্টার
সিলেটের তামাবিল স্থলবন্দরে মেডিকেল সেন্টার স্থাপিত হচ্ছে। ইতোমধ্যেই এর কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ২৩টি স্থলবন্দরে স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের কাজ শুরু হলো। তবে দেশের প্রথম স্থলবন্দরে মেডিকেল সেন্টার হতে যাচ্ছে সিলেটের তামাবিলের মেডিকেল সেন্টারটি।
২১:১৭ ১১ ডিসেম্বর ২০২১
২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক ফখরুল
মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
২১:১৪ ১১ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে ঝুঁকি নিয়ে বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য পাকিস্তান আমল ও ১৯৮০ দশকে তৈরী করা ৪টি আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দুইটি ভবন বেশি ঝুকিপূর্ণ থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ভবনগুলো। তবুও জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এইসব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।
২০:৫৬ ১১ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বইমেলা ও স্থিরচিত্র প্রদর্শনী
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র এবং বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন করা হয়।
২০:২৫ ১১ ডিসেম্বর ২০২১
টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে পাড়ি দেবেন সুনামগঞ্জের তুহিন
টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে পাড়ি দিবেন সুনামগঞ্জের তুহিন। আগামী ২০ ডিসেম্বর সরোজ অ্যাডভেঞ্চার কর্তৃক আয়োজিত Fortune Bangla channel Swimming-2021 প্রতিযোগিতায় বাংলা চ্যানেল অর্থাৎ টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কিলোমিটার সাঁতরে পাড়ি দিবেন মো. রায়হান আলম তুহিন।
২০:০৫ ১১ ডিসেম্বর ২০২১
র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কেন? এর অর্থ কি? প্রতিক্রিয়ায় কি জানা গেলো?
সম্প্রতি যুক্তরাষ্ট্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে র্যাবের বর্তমান ডিজি ও সাবেক ডিজির নামও রয়েছে। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন বলেছেন, র্যাবের মতো মানবিকতা বিশ্বের খুব কম বাহিনীই দেখিয়েছে, র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্য নয়।
১৯:৩৫ ১১ ডিসেম্বর ২০২১
৭ দিনের মধ্যে আলালকে বক্তব্য প্রত্যাহার করতে হবে : হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রত্যাহারে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন হানিফ।
১৮:৩৭ ১১ ডিসেম্বর ২০২১
চীনে এবার মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত
করোনা মহামারির মধ্যেই চীনের গুয়াংডং প্রদেশ থেকে জানা গেছে আরেক দুঃসংবাদ। সেখানে মানবদেহে শনাক্ত হয়েছে এইচ৫এন৬ বার্ড ফ্লু ভাইরাস। প্রদেশটির হুইঝো শহরে ঘটেছে এ ঘটনা। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১৮:১৯ ১১ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, অন্তত ৫০ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে। খবর সিএনএন, বিবিসি।
১৭:৩২ ১১ ডিসেম্বর ২০২১
অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠিতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মাইশা (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৭:১৭ ১১ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   898  
-   899  
-   900  
-   901  
-   902  
-   903  
-   904      
- পরবর্তী >    
- শেষ >>    









































