ভারতে বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
১৪:২৩ ৮ ডিসেম্বর ২০২১
ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে করোনা টিকা : ডব্লিউএইচও
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড-১৯ টিকাগুলোর কাজ করা উচিত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান করোনা টিকাগুলো এখনও কার্যকর হতে পারে।
১৪:১২ ৮ ডিসেম্বর ২০২১
রপ্তানিমুখী ভারী শিল্প না থাকলেও আছে বড়লেখার আতর ও জেলাজুড়ে পর্যটনশিল্প
মৌলভীবাজার জেলার গ্রামাঞ্চলে শ্রমিক-লোকের অভাবে রবি-শষ্যের উর্বর জায়গা পতিতের মতো পড়ে থাকতে দেখা যায়। আবার ধানী জমিতে নির্বিচারে বসতি ঘর উঠছে। জেলা শহর কিংবা সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বিদেশ নির্ভর পরিবার এবং চাকরিজীবীরা দ্রুত গ্রাম ছাড়ছে। তবুও মৌলভীবাজারে সরকারি-বেসরকারি বহুমুখি পদক্ষেপের ফলে জেলায় নতুন নতুন অর্থনীতির ক্ষেত্র দৃশ্যমান হচ্ছে। অল্পশিক্ষিদের জন্য নতুন করে আয়ের পথ খুলেছে বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল, মোটর সাইকেল, ফ্রিজ ইত্যাদি মেরামত করার আর্থিক বাজার। এই বিকাশমান শিল্পে যথাযথ ও পরিকল্পিত উন্নয়ন হলে স্থানীয় জীবনমান যেমন সমৃদ্ধ হবে, তেমনি দেশের আর্থিক খাতের বিস্তৃতি ঘটবে। তবে মৌলভীবাজার ভারী শিল্প কিংবা রপ্তানিমুখি শিল্পের বড়ই অভাব।
১৩:৫৯ ৮ ডিসেম্বর ২০২১
আবরার হত্যার রায়ে দেশ কলঙ্কমুক্ত : রাষ্ট্রপক্ষ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণায় দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
১৩:১৬ ৮ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফট মেরামতের দাবিতে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের লিফট মেরামত ও সার্বক্ষণিক লিফটম্যান উপস্থিতি থেকে সেবা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২:৫৯ ৮ ডিসেম্বর ২০২১
ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চারজনের মৃত্যু
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চারজন নিহত হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২:৪৩ ৮ ডিসেম্বর ২০২১
আবরার ফাহাদ হত্যা : ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ (২২) হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
১২:২৮ ৮ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আলালের বক্তব্য সরানোর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের যেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১২:২২ ৮ ডিসেম্বর ২০২১
আবরার হত্যার রায় পড়া শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় পড়া শুরু করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে কারাগার থেকে আদালতে আনা হয় আসামিদের।
১২:১৩ ৮ ডিসেম্বর ২০২১
একটি-দুটি নয়, মুরাদের অশ্লীল কথার ১৭ অডিও সরিয়েছে বিটিআরসি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ২৭২টি অডিও-ভিডিও চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১৫টি ফেসবুক থেকে ও দুটি ইউটিউব থেকে দুইটি অপসারণ করা হয়েছে।
১২:০৪ ৮ ডিসেম্বর ২০২১
৮ ডিসেম্বর মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস
৮ ডিসেম্বর মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাক হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলা। উড্ডিত হয় স্বাধীন বাংলার পতাকা।
০০:০৩ ৮ ডিসেম্বর ২০২১
মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।
২৩:৪৭ ৭ ডিসেম্বর ২০২১
ওমরাহ থেকে ফিরেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান মাহি
জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরব রয়েছেন। আর এরমধ্যেই তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া এক মোবাইল কল রেকর্ডের কারণে আলোচনায় তিনি। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এবং মঙ্গলবার দুপুরেই নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ।
২৩:৩৪ ৭ ডিসেম্বর ২০২১
আরব বিশ্বে শীর্ষ খাদ্য রপ্তানিকারক এখন ভারত
করোনাভাইরাস মহামারি অনেক দিক থেকে ক্ষতি করলেও ভারতের খাদ্যপণ্য রপ্তানির জন্য বড় উপকারই করেছে বলা যায়। এর কারণেই দীর্ঘ ১৫ বছর পর আরব বিশ্বে শীর্ষ খাদ্য রপ্তানিকারকের মুকুট পেয়েছে দেশটি। এতদিন আরব দেশগুলোতে সবচেয়ে বেশি খাদ্যপণ্য রপ্তানি করতো ব্রাজিল। তবে করোনার হানায় সংকটে পড়েছে তাদের বাণিজ্য ব্যবস্থা, আর সেই সুযোগেই আরবে নিজেদের বাজার বাড়িয়ে নিয়েছে ভারত। খবর রয়টার্সের।
২২:৫৮ ৭ ডিসেম্বর ২০২১
পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। ওইদিন পাঁচ বিশিষ্ট নারীকে প্রদান করা হবে বেগম রোকেয়া পদক।
২২:১৮ ৭ ডিসেম্বর ২০২১
দলে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় : হানিফ
দলের কোনো নেতার বিরুদ্ধে অনৈতিকতা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে আওয়ামী লীগ করার আর সুযোগ থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়।
২২:০৬ ৭ ডিসেম্বর ২০২১
লাল-সবুজের পতাকা নিয়ে সাইপ্রাসে ম্যারাথনে শিব শংকর পাল
সৌন্দর্যমণ্ডিত দেশ সাইপ্রাসে হচ্ছে ম্যারাথন। আর তাতেই অসংখ্য দৌড়বিদদের মধ্যে দেখা যাচ্ছে লাল সবুজের একটি পতাকা, বাংলাদশের পতাকা। যে মানুষটি এই বাংলাদেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়াচ্ছেন তিনি শিব শংকর পাল। ৫৭ বছর বয়সেও বাংলাদেশের পতাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন গৌরবের সাথে।
২১:৪৯ ৭ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকার নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এমন খবরে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
২১:৩৪ ৭ ডিসেম্বর ২০২১
সিলেট ওসমানী মেডিকেল কলেজে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট
সিলেট ওসমানী মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাড়াও দেশের আরও চার জেলার চার মেডিকেল কলেজেও স্থাপিত হচ্ছে বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট।
২১:২৯ ৭ ডিসেম্বর ২০২১
চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শাল্লার ঝুমন
হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অপরাধে দীর্ঘ ৬ মাস কারাবরণ করা শাল্লার ঝুমন দাস উপজেলার হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২১:১০ ৭ ডিসেম্বর ২০২১
জবিতে স্নাতক শ্রেণীতে ভর্তির মেধাতালিকা প্রকাশিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসাইট থেকে ফলাফল দেখা যাবে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়।সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
২০:৪০ ৭ ডিসেম্বর ২০২১
এবার মুরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিএনপি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে ‘অশালীন ও শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
১৯:৩৯ ৭ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে গৃহহীন পরিবারকে পাকাঘর দিলো যুবলীগ (ভিডিও)
মৌলভীবাজারে যুবলীগের উদ্যোগে দুটি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ ঘরগুলো দেয়া হয়।
১৯:২৬ ৭ ডিসেম্বর ২০২১
জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে মুরাদকে অব্যাহতি
নানা অশালীন বক্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানকে এবার দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১৮:৪৯ ৭ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   903  
-   904  
-   905  
-   906  
-   907  
-   908  
-   909      
- পরবর্তী >    
- শেষ >>    










































