ভবিষ্যতের মহামারিগুলো আরও প্রাণঘাতী হবে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যাদের হাত ধরে এসেছে তাদের একজন হলে অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। বিশ্বকে তিনি সতর্ক করে দিয়েছেন এ বলে যে, ভবিষ্যতের মহামারিগুলো করোনা মহামারির চেয়ে বেশি প্রাণঘাতী হবে।
১৩:১৭ ৬ ডিসেম্বর ২০২১
পাঁচ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
১২:৫৮ ৬ ডিসেম্বর ২০২১
সু চির চার বছরের কারাদণ্ড
সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
১২:৪৫ ৬ ডিসেম্বর ২০২১
আজ বড়লেখা হানাদার মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর, মৌলভীবাজার জেলার বড়লেখা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল পাকহানাদার বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ওইদিন ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হলে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ করা হয়। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও ওইদিন বড়লেখায় উদিত হয় লাল সবুজের পতাকা।
১২:৩৪ ৬ ডিসেম্বর ২০২১
সূচকের পতনে চলছে লেনদেন
মূল্য সূচকের পতনের মধ্যে দিয়ে সোমবার লেনদেন চলছে পুঁজিবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১২:০৮ ৬ ডিসেম্বর ২০২১
চকরিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ডাকাত
কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে এলিট ফোর্সটি। ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে এলিট ফোর্সটি। এ সময় অস্ত্র ও গুলি জব্দ করেছে র্যাব।
১১:৫৫ ৬ ডিসেম্বর ২০২১
ভোট না দেওয়ায় ভোটারকে জুতাপেটা
ভোট না দেওয়ায় এক ভোটারকে জনসম্মুখে জুতাপেটা ও জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এক পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা করেছেন সেই আক্রান্ত ভোটার।
০০:০৩ ৬ ডিসেম্বর ২০২১
স্বল্পতম সময়ে স্বাস্থ্যখাতে লোক নিয়োগ
কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে স্বল্পতম সময়ে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
২৩:৩৫ ৫ ডিসেম্বর ২০২১
অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে : বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফার বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছে। যার ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। বাংলাদেশের অর্থনীতি অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো করছে ও কোভিড মোকাবিলা করে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
২৩:১৪ ৫ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (৫ ডিসেম্বর) সকাল ৮ টায় পুলিশ লাইন্স মাঠে এটি অনুষ্ঠিত হয়।
২২:২৫ ৫ ডিসেম্বর ২০২১
রাজনগরে প্রার্থীতা ফিরে পেলেন আকমল হোসেন
মৌলভীবাজারের রাজনগরে আপীলে প্রার্থীতা ফিরে পেলেন টেংরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আকমল হোসেন। রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কার্যালয়ে আপিল শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করা হয়। তবে কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজমুল হক সেলিমের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।
২২:১৬ ৫ ডিসেম্বর ২০২১
দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিল ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’
গভীর নিম্নচাপের পর আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিল ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এর প্রভাব থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সোমবারও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
২১:৫৬ ৫ ডিসেম্বর ২০২১
আপিলেও প্রার্থীতা ফিরে পাননি কামারচাকের সেলিম
আপিলেও প্রার্থীতা ফিরে পাননি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকের চেয়ারম্যান প্রার্থী নজমুল হক সেলিম। আজ রোববার (৫ ডিসেম্বর) আপিলে তাঁর মনোনয়ন বৈধ নয় বলে ঘোষণা করা হয়।
২১:৫৫ ৫ ডিসেম্বর ২০২১
দুবাই যেতে দেওয়া হলো না জ্যাকুলিনকে
২০০ কোটি রুপি প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিদেশ যাত্রা আটকে দিয়েছে ভারতীয় প্রশাসন। রোববার (৫ ডিসেম্বর) দুবাই যেতে চাইলে মুম্বাই বিমানবন্দরে তাকে আটকানো হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নোটিশের ভিত্তিতে তার দেশত্যাগ রুখে দেওয়া হয়েছে।
২১:২৯ ৫ ডিসেম্বর ২০২১
গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার পক্ষে রয়েছেন অনেক পাকিস্তানিরাও
পাকিস্তানের সাবেক কূটনৈতিক হুসেইন হাক্কানি, তিনি পাকিস্তানের দূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, একাত্তরে বাংলাদেশিদের ওপর যে গণহত্যা চালিয়েছে পাকিস্তান সেটি অনৈতিক। তিনি জানান, একাত্তরে গণহত্যা চালানোর ঘটনায় অনেক পাকিস্তানি বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি সমর্থন করেন।
২১:২২ ৫ ডিসেম্বর ২০২১
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন
৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ৬ ও ৭ ডিসেম্বর পরিবর্তন করে ৮ ও ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
২১:০৬ ৫ ডিসেম্বর ২০২১
‘দরজায় কড়া নাড়ছে ওমিক্রন’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, দরজায় কড়া নাড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’।
২০:৪৪ ৫ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন : প্রার্থীতা ফিরে পেয়েছেন নৌকার আশিক, বিএনপির রাজা
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন বাতিল ঘোষণার পর আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আশিকুর রহমান। একইসাথে প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপি নেতা ও নাজিরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা।
২০:৩২ ৫ ডিসেম্বর ২০২১
বানারীপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডি নির্বাচনে রাহাদ সুমনসহ ৩ জন নির্বাচিত
বরিশালের বানারীপাড়ায় ডিগ্রি কলেজের গভর্নিং বডির ৩টি অভিভাবক সদস্য পদে নির্বাচনে বানারীপাড়া প্রেসক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল স্কুলের সভাপতি রাহাদ সুমনসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
১৯:৫১ ৫ ডিসেম্বর ২০২১
পরপর তিনবার মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জিয়া
পুলিশ হেডকোয়াটার্স ঢাকা কর্তৃক প্রনিত অভিন্ন মানদণ্ডের আলোকে গতমাসের (নভেম্বর) মূল্যায়ন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর-রাজনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো। এ নিয়ে তিনি পরপর তিনবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।
১৯:৩৪ ৫ ডিসেম্বর ২০২১
‘ভুল করে’ ১৩ নিরীহ গ্রামবাসীকে গুলি করে মারলো ভারতীয় সেনারা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ নিরীহ গ্রামবাসী নিহত হয়েছেন। কয়লা শ্রমিকবাহী একটি ট্রাক লক্ষ্য করে আসাম রাইফেলসের সদস্যরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নাগাল্যান্ডে সন্ত্রাসী ভেবে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী।
১৯:০৯ ৫ ডিসেম্বর ২০২১
বড়লেখায় নৌকার সমর্থকের ওপর হামলা স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের (ইউপি) নির্বাচনে পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থী এনাম উদ্দিনের সমর্থক ছাত্রলীগ কর্মী কামরান আহমদের (২১) ওপর হামলা চালিয়ে তাকে গুরতর আহত করেছে। এই ঘটনায় থানায় মামলা হওয়ার দুইদিন পেরিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
১৮:৪৮ ৫ ডিসেম্বর ২০২১
১৫ ডিসেম্বরের মধ্যে সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণ শুরুর নির্দেশ
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, চলমান হাওরের ফসল রক্ষাবাঁধের কাজের মানের ব্যাপারে কোন আপোষ নেই। এমন ভাবে কাজ করতে হবে যেন কোন প্রশ্ন উঠতে না পারে কারণ এই বাধঁ নির্মাণ কাজ পরিদর্শন করতে সরকারের উপর মহলের অনেকেই আসেন নিয়মিত মনিটরিং করেন।
১৮:৩৫ ৫ ডিসেম্বর ২০২১
‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে আছে কি না দেখা হচ্ছে’
বিদেশে নিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ আইনে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচারপতিদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
১৮:২৩ ৫ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   906  
-   907  
-   908  
-   909  
-   910  
-   911  
-   912      
- পরবর্তী >    
- শেষ >>    









































