মাইনুদ্দিনকে চাপা দেওয়া বাসের হেলপার র্যাবের হাতে আটক
রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার চাঁন মিয়াকে আটক করেছে র্যাব-৩।
১৭:২৫ ৩০ নভেম্বর ২০২১
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন একজন, শনাক্ত ২৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮১ জনে।
১৭:০১ ৩০ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রায় শ্লোগানে শ্লোগানে উত্তাল মৌলভীবাজার।
১৬:৩৯ ৩০ নভেম্বর ২০২১
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৬:০১ ৩০ নভেম্বর ২০২১
৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বুস্টার ডোজ
করোনাভাইরাস প্রতিরোধে দেশের ৬০ বছরের বেশি বয়সীদের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
১৫:৪৬ ৩০ নভেম্বর ২০২১
আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব। এমন অবস্থায় আফ্রিকা থেকে দেশে এসেছেন ২৪০ জন, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।
১৫:১৭ ৩০ নভেম্বর ২০২১
উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
১৫:০০ ৩০ নভেম্বর ২০২১
৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৬ ডিসেম্বর
৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১৪:৪৩ ৩০ নভেম্বর ২০২১
ওমিক্রনের জন্য ‘আপাতত’ লকডাউনের প্রয়োজন নেই : বাইডেন
করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। নতুন এ ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব। জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে এ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
১৪:২৬ ৩০ নভেম্বর ২০২১
সিলেটের লেডিবাইকার রিয়ার পক্ষে উচ্চ আদালতে ব্যারিস্টার সুমন
মাদক মামলায় পলাতক সিলেটের আলোচিত লেডিবাইকার রিয়া রায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আদালতে শুনানি করবেন।
১৪:০২ ৩০ নভেম্বর ২০২১
একডোজ ভ্যাকসিন নিয়েও ফিরতে পারবেন সৌদিতে
করোনাভাইরাসের ভ্যাকসিনের যারা একডোজ নিয়েছেন তারা যেকোন দেশ থেকে সরাসরি সৌদি আরবে ফিরতে পারবেন। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সকল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
১৩:৫৭ ৩০ নভেম্বর ২০২১
ওমিক্রন : ভারতের রেড লিস্ট থেকে সরানো হলো বাংলাদেশের নাম
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছিল ভারত। তবে ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।
১৩:৩৮ ৩০ নভেম্বর ২০২১
স্যামসাংয়ের নতুন ওয়ান ইউআই ৪ দিবে দুর্দান্ত কাস্টোমাইজেশন
সম্প্রতি, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ওয়ান ইউআই ৪ উন্মোচন করেছে, যা প্রাথমিকভাবে গ্যালাক্সি এস২১ এ প্রথম ব্যবহার করা হয়েছে। নতুন এই ইউজার ইন্টারফেসে (ইউআই) রয়েছে উন্নত কাস্টোমাইজেশন অপশন, সেরা প্রাইভেসি ফিচার এবং স্যামসাং’র বিস্তৃত ইকোসিস্টেম ব্যবহারের সুবিধা। এ ইউআই -তে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। খুব শীঘ্রই নতুন ওয়ান ইউআই ৪ আগের গ্যালাক্সি এস ও নোট সিরিজসহ গ্যালাক্সি জেড ও এ সিরিজের স্মার্টফোন এবং ট্যাবলেটে পাওয়া যাবে।
১৩:২৮ ৩০ নভেম্বর ২০২১
‘বাবা, রেজাল্টের পর আমারে কিন্তু ভালো একটা কলেজে ভর্তি করাইতে হইব’
সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে মাইনুদ্দিন। সোমবার সকালে বাবাকে আবদার করে বলেছিল, ‘বাবা পরীক্ষা কিন্তু শেষ, রেজাল্টের পর আমারে কিন্তু ভালো একটা কলেজে ভর্তি করাইতে হইব।’ ছেলের এ কথা শুনে বাবাও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ভালো কলেজে ভর্তিসহ মাইনুদ্দিনকে নিয়ে দেখা সব স্বপ্ন বাবার শেষ হয়ে গেল। ওইদিন রাত ১১টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাইনুদ্দিন।
১৩:০৭ ৩০ নভেম্বর ২০২১
আগামী দেড় মাস দেশে গ্যাস সংকটের আশঙ্কা
সামিট গ্রুপের এলএনজি সরবরাহের ভাসমান টার্মিনাল ও পুনঃ গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) মুরিং লাইনের ক্যাবল ছিড়ে গেছে। এ কারণে আগামী দেড় মাস (১৫ জানুয়ারি) পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না ইউনিট টি। এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বাড়তে পারে। প্রায় কমবেশী ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা ধারণা করা হয়।
১৩:০৪ ৩০ নভেম্বর ২০২১
প্রথম টেস্টে ৮ উইকেটে বাংলাদেশের হার
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ দল। স্বাগতিকদের দেয়া ২০২ রানে জবাবে ব্যাট করতে নেমে জোড়া ফিফটির সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজম বাহিনী।
১২:৫৫ ৩০ নভেম্বর ২০২১
রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ।
১২:৩৮ ৩০ নভেম্বর ২০২১
কাল থেকে হাফ ভাড়ায় চলবে শিক্ষার্থীরা
আন্দোলনের মুখে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে রাজধানীতে শিক্ষার্থীরা কিছু শর্তের ভিত্তিতে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে।
১২:৩২ ৩০ নভেম্বর ২০২১
বড়লেখায় সবাইকে তাক লাগিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলেন এনাম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন বিপুল ভোটে জয়ী হয়ে রীতিমতো সবাই তাক লাগিয়ে দিয়েছেন। কারণ উপজেলার ১০ ইউপির মধ্যে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি প্রার্থী লড়েছেন দক্ষিভাগ উত্তর ইউনিয়নে।
০০:৪০ ৩০ নভেম্বর ২০২১
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন
রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা বাসে আগুন দিয়েছে।
২৩:৫৩ ২৯ নভেম্বর ২০২১
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এ পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল।
২৩:৪১ ২৯ নভেম্বর ২০২১
সিলেটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসা এবং মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
২৩:২০ ২৯ নভেম্বর ২০২১
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
২২:৫২ ২৯ নভেম্বর ২০২১
মৌলভীবাজারের ২ উপজেলায় ১১ ইউনিয়নে নৌকাডুবি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের দুই উপজেলায় ২৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা ডুবেছে। এর মধ্যে ৭ টি ইউনিয়নেই বিদ্রোহীদের কাছে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২ ইউনিয়নে এবং দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন আরও দুইটি ইউনিয়নে।
২২:১৪ ২৯ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   912  
-   913  
-   914  
-   915  
-   916  
-   917  
-   918      
- পরবর্তী >    
- শেষ >>    











































