ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজধানীসহ সারাদেশের জন্য সতর্কতামূলক ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
১৩:০৫ ২৯ নভেম্বর ২০২১
বড়লেখায় ইউপি নির্বাচনের ফলাফল : ৫ নৌকা, ৩ বিদ্রোহী, ২ স্বতন্ত্র
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী, দুটিতে (একটি বিএনপি) স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জেনে নেওয়া যাক বড়লেখায় ইউপি নির্বাচনের ফলাফল-
১২:৫৩ ২৯ নভেম্বর ২০২১
হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১২:৪১ ২৯ নভেম্বর ২০২১
ইউরোপে ছড়িয়ে পড়েছে ওমিক্রন
শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে, এখন ইউরোপজুড়েই মানুষ করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে আসা মানুষেরা এই ভাইরাস বহন করে নিয়ে আসছেন ইউরোপের বিভিন্ন দেশে। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক সর্বত্রই মানুষ ওমিক্রন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
১১:৫৮ ২৯ নভেম্বর ২০২১
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সৌদির ৩০ কোম্পানি
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের ৩০টিরও বেশি কোম্পানি। সৌদির সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এসব বিনিয়োগ করতে চায়।
২৩:৫৪ ২৮ নভেম্বর ২০২১
শাবি’র পিএসএস সোসাইটির নতুন কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) সোসাইটির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৩:২৫ ২৮ নভেম্বর ২০২১
তারাকান্দায় স্কুল মাঠ ভাড়া, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
‘সুস্থ দেহ সুন্দর মন, কর্মচঞ্চল সারাক্ষণ’। আর সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু তারাকান্দায় তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত তারা।
২৩:০৯ ২৮ নভেম্বর ২০২১
কুলাউড়ায় ইউপি নির্বাচনের ফলাফল : বিজয়ী প্রার্থীদের তালিকা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। এবার শেষ হচ্ছে এসব জল্পনা-কল্পনা, ভোটগণনা শেষ। জেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনের ফলাফল-
২২:৩১ ২৮ নভেম্বর ২০২১
নখ খাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে শুরু করেন। অথবা ভবিষ্যত আপনার কাছে অনিশ্চিত, তখনও সেই নখ কামড়ানোর অভ্যাস। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এমনিভাবে নখ খেয়ে থাকেন। যতক্ষণে স্টক ফুরোয়, ততক্ষণে নখের হাল বেহাল।
২২:২৭ ২৮ নভেম্বর ২০২১
ময়মনসিংহে সমাবেশ সফল করতে তারাকান্দা বিএনপির প্রস্তুতি সভা
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে আগামী ৩০ নভেম্বর ময়মনসিংহ বিভাগের বিএনপির সমাবেশ সফল করতে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:১৩ ২৮ নভেম্বর ২০২১
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
সাম্প্রতিক সময়ে দেশে নির্বিচারে হত্যা করা হয়েছে হাতি। বৈদ্যুতিক শক দেওয়ার মতো মারাত্মক কষ্টের মৃত্যুর শিকার হয়েছে বন্যহাতি। বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যায় অভিযুক্ত ছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার জানে আলম (৩৫) নামের এক ব্যক্তি। এবার তিনি মারা গেলেন হাতির আক্রমণেই। হাতি স্বল্প সময়ের জন্য তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। সে অনুযায়ী স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধ নিতে পারে হাতি।
২২:০১ ২৮ নভেম্বর ২০২১
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু সোমবার
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) শুরু হচ্ছে সোমবার (২৯ নভেম্বর) থেকে। এ পরীক্ষা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।
২১:৫৯ ২৮ নভেম্বর ২০২১
‘ওমিক্রন’ প্রতিরোধে কারিগরি কমিটির চার সুপারিশ
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী বাড়াচ্ছে উদ্বেগ। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে চিন্তিত। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা এবং সভা-সমাবেশ সীমিত করাসহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
২১:৩৭ ২৮ নভেম্বর ২০২১
নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের ঋতুর জয়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকাকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।
২১:১৭ ২৮ নভেম্বর ২০২১
‘লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে নেই চিকিৎসা’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। দেশে এ লিভার সিরোসিস চিকিৎসার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে, এবার বাকি যে চিকিৎসা প্রয়োজন সেটা বিদেশে ইউরোপ-আমেরিকায় করাতে হবে। আশেপাশের প্রতিবেশি দেশেও নেই লিভার সিরোসিস চিকিৎসা।
২০:৫৫ ২৮ নভেম্বর ২০২১
কুলাউড়ার বরমচালে ব্যালট ছিনতাই ও নৌকায় সিলমারা ব্যালট উদ্ধার
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে বরমচাল ইউনিয়নে নৌকা মার্কায় সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। এ ঘটনায় আধঘণ্টা বন্ধ ছিলো ভোটগ্রহণ।
১৯:৫৫ ২৮ নভেম্বর ২০২১
মানবপাচার মামলায় পাপুলকে ৭ বছরের কারাদণ্ড দিলো কুয়েত
বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে মানবপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ও ঘুষের মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯:২৩ ২৮ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার বিজয়ী মহসীন মিয়া মধু
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ কেন্দ্রে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মহসীন মিয়া মধু পেয়েছেন ৫ হাজার ৯৮৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়ছেন ১১ কেন্দ্রে মোট ৫ হাজার ৫৩২ ভোট। এছাড়াও মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র আরেক প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট।
১৮:৪১ ২৮ নভেম্বর ২০২১
কমলগঞ্জে বসতঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অষ্টমী বৈদ্য (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার আলীনগর চা বাগানে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার চা শ্রমিক জগলাল বৈদ্যর মেয়ে।
১৮:২৪ ২৮ নভেম্বর ২০২১
শাবি প্রেসক্লাবের ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’র উদ্বোধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’র উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
১৮:১৩ ২৮ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত চার কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের সৈয়দ মনসুরুল হক। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়।
১৭:০২ ২৮ নভেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৮ জনে।
১৬:৪৬ ২৮ নভেম্বর ২০২১
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সতর্কবার্তা
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব পোর্ট অফ এন্ট্রিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে সবাইকে নিয়মিত মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৬:২৬ ২৮ নভেম্বর ২০২১
কুমিল্লায় কেন্দ্র দখলের চেষ্টা, প্রিসাইডিং কর্মকর্তা-এসআইকে ছুরিকাঘাত
কুমিল্লার বরুড়ার একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
১৬:০০ ২৮ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   914  
-   915  
-   916  
-   917  
-   918  
-   919  
-   920      
- পরবর্তী >    
- শেষ >>    











































