কপ২৬ সম্মেলনের সময় বাড়ল
গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬ এর সময় বাড়ল। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবারও (১৩) আলোচনায় বসতে হচ্ছে সমঝোতাকারীদের। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথ্য জানা গেছে।
১২:১৭ ১৩ নভেম্বর ২০২১
কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা : পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি
বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে এ দিন পালিত হবে।
১২:০৮ ১৩ নভেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে ট্র্যাক্টর চালাতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত শুক্রবার ১২ নভেম্বর মেরামত শেষে ট্রায়াল দেয়ার জন্য ট্র্যাক্টর চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে দুলাল চন্দ্র সিংহ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন সকালে উপজেলার বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দুওসুও ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
১১:২৪ ১৩ নভেম্বর ২০২১
দেশে এসেছে মেট্রোরেলের আরও দুই ইঞ্জিন, চার কোচ
রাজধানীতে চলমান মেধাপ্রকল্প মেট্রোরেলের জন্য আরও দুটি ইঞ্জিন এবং চারটি কোচ দেশে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘এম ভি ব্রাইট কোরাল’ নামে এক জাহাজে করে এগুলো মোংলা বন্দরে এসে পৌঁছায়।
১১:১১ ১৩ নভেম্বর ২০২১
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল
৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আজ (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। এখন ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে থাকবেন বাবর-রিজওয়ানরা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে দলটি।
১১:০২ ১৩ নভেম্বর ২০২১
ভেঙে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন
ভেঙে যাচ্ছে ওষুধ ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
২৩:৪৮ ১২ নভেম্বর ২০২১
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
২৩:১৬ ১২ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু
মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু হয়েছে।
২২:৫৯ ১২ নভেম্বর ২০২১
সিলেটে ফ্রিল্যান্সারদের মিলনমেলা
ফ্রিল্যান্সাররা বেশিরভাগ সময়ই ঘরে বসে কাজ করেন। একে অন্যের সঙ্গে তাদের যোগাযোগের বড় অংশ হয়ে থাকে ভার্চুয়ালি। অনলাইনেই চলে তাদের পরিচয়পর্ব, কথাবার্তা, আলোচনা এমনকি আড্ডাও। কিন্তু যখন দেখা হওয়ার সুযোগ আসে তখন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো সবাই হাজির হন মিলনমেলায়।
২২:২১ ১২ নভেম্বর ২০২১
প্রতিশ্রুতি পূরণে অনেক উন্নত দেশ এখনো পিছিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক উন্নত দেশ এখনো উন্নয়ন প্রতিশ্রুতি থেকে পিছিয়ে রয়েছে। সাউথ-সাউথ উন্নয়ন সহযোগিতা কার্যক্রমকে সমর্থন করা তাদের নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উপায় হতে পারে।
২২:০০ ১২ নভেম্বর ২০২১
তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ আসল স্বাধীনতা পায়নি। এ দেশের মানুষের কষ্ট দূর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দিতে শীঘ্রই সকলকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে।
২১:৪৪ ১২ নভেম্বর ২০২১
সালিম আলী : দ্যা বার্ডম্যান অব ইন্ডিয়া
সত্যজিৎ রায় ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার একটা দৃশ্যের জন্য একটি বিশেষ নামের পাখি খুঁজছিলেন। এক বৃদ্ধ এসে সত্যজিৎ রায়কে বললেন, আপনি আসলে কোন পাখি খুঁজছেন।
২১:২৪ ১২ নভেম্বর ২০২১
লাউ চাষে দ্বিগুন লাভবান রাজনগরের লেচু মিয়া
মৌলভীবাজারের রাজনগরের লেচু মিয়া লাউ চাষে দ্বিগুণ লাভবান হয়েছেন। আরো লাভের আশা রয়েছে। লাউ চাষের পাশপাশি তিনি বরবটি, শসা ও বেগুন বিক্রি করে সাচ্ছন্দে আছেন পরিবার পরিজন নিয়ে। লেচু মিয়ার স্বপ্ন সবজি চাষ করে একদিন লাখ টাকা উপার্জন করবেন।
২১:১৬ ১২ নভেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। এরপর চলে আতশবাজি এবং ৪৯ তম জন্মদিন উপলক্ষে ৪৯ টি ফানুস উড্ডয়ন করা হয়।
২০:৪৮ ১২ নভেম্বর ২০২১
অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়
‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করা হয়। আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এর পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
২০:২৬ ১২ নভেম্বর ২০২১
বড়লেখায় ৪৩ চেয়ারম্যান ও ৪৫১ জন সদস্যপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
২০:১৫ ১২ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে শুরু হচ্ছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি) প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। এতে সদর উপজেলার ২৪ টি দল অংশগ্রহণ করবে।
২০:০৪ ১২ নভেম্বর ২০২১
শনিবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান দলের। ফাইনাল না খেলার কারণে বাংলাদেশ সফরে একটু আগেভাগেই চলে আসছে বাবর আজমরা। বিশ্বকাপে অংশ নেওয়া দল নিয়েই আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান।
১৯:৩০ ১২ নভেম্বর ২০২১
‘রেইনট্রির ধর্ষণ মামলার রায়ে নারী জাতির অপমান’
আলোচিত রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে সমগ্র নারী জাতিকে অপমান করা হয়েছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায়ে তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
১৯:১১ ১২ নভেম্বর ২০২১
যেভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাক্ট লুকাবেন
ফেসবুক মানেই বন্ধুবান্ধব। আর সেসব বন্ধুরাই আপনার পোস্ট, ছবি ও ভিডিওতে রিঅ্যাক্ট দিয়ে থাকেন। তবে পাবলিক পোস্টে ফলোয়ার্সরাও রিঅ্যাক্ট দিতে পারেন।
১৮:০৬ ১২ নভেম্বর ২০২১
আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ
ফের জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানে। এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদ।
১৭:৪৯ ১২ নভেম্বর ২০২১
রাণীশংকৈল পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মশালা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭:৩৩ ১২ নভেম্বর ২০২১
কপ২৬ চুক্তির খসড়ায় জলবায়ু রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬ বৈঠকের শেষ দিন সম্মেলনের খসড়া চুক্তিতে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের রাষ্ট্রগুলোর দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিকে সর্বোচ্চ গুরত্ব দেওয়া হয়েছে। খবর বিবিসির।
১৭:১১ ১২ নভেম্বর ২০২১
অতিরিক্ত কমলা খেলে যা হয়
স্বাদ ও সুগন্ধের জন্য পরিচিত কমলা। ভিটামিন সি এর অন্যতম উৎসও এই ফল। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলা বেশ কার্যকরী।
১৬:৫১ ১২ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   916  
-   917  
-   918  
-   919  
-   920  
-   921  
-   922      
- পরবর্তী >    
- শেষ >>    
















































