দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে।
১৬:৩৪ ২৪ নভেম্বর ২০২১
বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ : ফখরুল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬:১৩ ২৪ নভেম্বর ২০২১
এখনও মাস্ক খুলে ঘুরে বেড়ানোর সময় হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভালো হলেও এখনও মাস্ক খুলে ঘুরে বেড়ানোর সময় হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা নিয়ে এখনও হুমকিতে আছি। তবে অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো আছে। এ ভালো অবস্থা ধরে রাখতে হবে।
১৫:৫১ ২৪ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশু রঞ্জন দাশকে আহবায়ক এবং মহিম দে'কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে পূজা উদযাপন পরিষদের কেন্দ্র কমিটি।
১৫:৩৮ ২৪ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তান, ভারত ও ইরাকের মতো দেশ সেই সম্মেলনের আমন্ত্রণ পেয়েছে। তবে সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের পশ্চিমা সকল মিত্র দেশও এই আমন্ত্রণ পেয়েছে। বুধবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
১৫:১৭ ২৪ নভেম্বর ২০২১
যানবাহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
১৪:৪২ ২৪ নভেম্বর ২০২১
সেরা পাঁচ হরর মুভি
বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে মুভি-সিনেমা দেখতে হলে কমেডি ও হরর মুভি কোনো বিকল্প নেই। চলুন দেখে নেওয়া যাক সেরা পাঁচট হরর মুভি। স্পয়লার দেওয়া হবে না, সেরা পাঁচ হরর মুভি তালিকা দেওয়া হবে শুধু। সেরা পাঁচ ভূতের সিনেমার নাম দেখে নিন এক ঝলকে...
১৪:২৬ ২৪ নভেম্বর ২০২১
বাংলাদেশের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে : ইনজামাম
বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-৩ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বিশ্লেষকরা। শোয়েব আখতার, শহিদ আফ্রিদির মতো কিংবদন্তিরা সমালোচনা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন তরুণ ক্রিকেটারদের।
১৪:২৩ ২৪ নভেম্বর ২০২১
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে মৌলভীবাজারে গণশুনানি
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
১৪:০৩ ২৪ নভেম্বর ২০২১
রাণীশংকৈল পৌরশহরে প্রথম অবকাশ কেন্দ্র মিনি পার্কের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরে প্রথমবারের মতো একটি অবকাশ কেন্দ্র তৈরি হলো। উপজেলা পরিষদের সমস্ত পুকুর পাড়ে রাস্তা নির্মাণ, আলোকসজ্জা, বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে এই অবকাশ কেন্দ্র বা মিনি পার্কের।
১৩:৫৩ ২৪ নভেম্বর ২০২১
সব মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন, মুক্তিতে বাধা নেই
রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও জামিন পেয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর।
১৩:৪১ ২৪ নভেম্বর ২০২১
ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজের শিক্ষার্থীর
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৩:২২ ২৪ নভেম্বর ২০২১
ঢাবির ‘ঘ’ ইউনিটে ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন সাত হাজার ৯৯৪ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ। ফলাফলে দেখা যায়, ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
১২:৫৮ ২৪ নভেম্বর ২০২১
মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮৭ জন এবং মহিলা ১০ জন। এদের সকলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
১২:৩৭ ২৪ নভেম্বর ২০২১
বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর পোশাক শ্রমিকদের
রাজধানী ঢাকার মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ করে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও মিরপুর ১০ নম্বরে আসার আগে তাঁরা পোশাক কারখানাতেও ভাঙচুর করে এসেছেন।
১২:৩১ ২৪ নভেম্বর ২০২১
সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারটি মূলনীতি গন্ততন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙ্গালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তাই বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির নির্মূল না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু সম্মেলনে' বক্তারা।
১২:১৬ ২৪ নভেম্বর ২০২১
সারাদেশে রেড অ্যালার্ট জারি
রাজধানী ঢাকাসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়।
১১:৫৪ ২৪ নভেম্বর ২০২১
আগের রোল নিয়েই পরবর্তী ক্লাসে উঠবে প্রাথমিকের শিক্ষার্থীরা
গত বছরের মতো এবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আগের রোল নম্বর নিয়েই প্রাথমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১১:৫৩ ২৪ নভেম্বর ২০২১
ইভ্যালির লকারের পাসওয়ার্ড নম্বর দিতে হাইকোর্টের নির্দেশ
আদালতের গঠিত পরিচালনা বোর্ডকে ইভ্যালির ধানমন্ডির অফিসের লকারগুলোর পাসওয়ার্ড নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৩:৫৯ ২৩ নভেম্বর ২০২১
মৌলভীবাজার সদর ও রাজনগরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
মৌলভীবাজার সদর ও রাজনগরের বিশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
২৩:২০ ২৩ নভেম্বর ২০২১
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক
সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরী মারা গেছেন। সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
২৩:০২ ২৩ নভেম্বর ২০২১
মৌলভীবাজার শিল্পকলা একাডেমির ‘সাংস্কৃতিক উৎসব-২০২১’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব-২০২১। মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
২২:৪২ ২৩ নভেম্বর ২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষা। শুধু নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
২২:০২ ২৩ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড জয়
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ৩২২ রান করার পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
২১:৩৪ ২৩ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   920  
-   921  
-   922  
-   923  
-   924  
-   925  
-   926      
- পরবর্তী >    
- শেষ >>    











































