লঞ্চভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ডিজেলের দামের পরিপ্রেক্ষিতে লঞ্চভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার (৮ নভেম্বর) প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১৪:২৫ ৮ নভেম্বর ২০২১
ওসমানীতে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণের ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
১৪:০৮ ৮ নভেম্বর ২০২১
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৩ স্কুলছাত্রের
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৩:৩৪ ৮ নভেম্বর ২০২১
মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া মারা গেছেন
মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাবেক এমপি, শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ মিয়া আর নেই। সোমবার (৮ নভেম্বর) তিনি মারা গেছেন।
১৩:২৬ ৮ নভেম্বর ২০২১
মুক্তির দুই দিনেই ৫০ কোটি আয় করল সূর্যবংশী’
মুক্তির প্রথম দুই দিনেই আয় ৫০ কোটি রুপি ছাড়িয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন সিনেমা ‘সূর্যবংশী’। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি শুক্রবার (৫ নভেম্বর) মুক্তি পায়।
১৩:১৫ ৮ নভেম্বর ২০২১
বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সন্দেহ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপি’র শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১২:৪৮ ৮ নভেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাসহ অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য তাই সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১২:৩২ ৮ নভেম্বর ২০২১
নির্বাচনী সহিংসহতায় মেহেরপুরে দুই ভাই নিহত
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার সংঘর্ষে জড়িয়েছে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। উভয়পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে দুই ভাই। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
১১:২৬ ৮ নভেম্বর ২০২১
জানুয়ারির মধ্যেই অন্তত ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ভ্যাকসিনের কোনোও ঘাটতি নেই। হাতে এক কোটির উপরে ভ্যাকসিন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেয়া হবে। সেজন্যই আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিন কিনে রেখেছি। সেখান থেকে এ মাসে অন্তত তিন কোটি ডোজ ভ্যাকসিন আসবে। আগামী মাসেও একই হারে আসবার কথা রয়েছে।
১০:২৯ ৮ নভেম্বর ২০২১
শাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ইয়াকুব আলী মিলন ‘আত্মহত্যা’ করেছেন। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কর্মরত ছিলেন।
১০:০৬ ৮ নভেম্বর ২০২১
ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়
ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় ও নারীদের অগ্রগতিতে বাধা দেয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যেসব ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে ধর্মের নামে হত্যা করেছিল, ২ লাখ মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে ইজ্জত হরণ করেছিল, তারা এখনও সক্রিয়। এরাই এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, পূজামণ্ডপে আঘাত করে। এরাই এখনও মেয়েদেরকে পড়াশোনা করতে দিতে চায় না, নারীদের অগ্রগতিতে বাধা দেয়। এদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
০৯:৪৬ ৮ নভেম্বর ২০২১
সৌদি আরবে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব সরকার। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা এখনও জানা যায়নি।
০৯:৩৩ ৮ নভেম্বর ২০২১
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সুমন চৌধুরী (২৮) নামে এক যুবক মারা গেছেন। দুর্ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
২৩:৫৩ ৭ নভেম্বর ২০২১
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
২৩:৪৪ ৭ নভেম্বর ২০২১
প্রবাসীদের সেবায় কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান
ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩:১৮ ৭ নভেম্বর ২০২১
অবশেষে ২০ মাস পর পর্যটকদের জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার
করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা কমে আসায় অবশেষে ২০ মাস পর পর্যটকদের জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার। দেশটির সরকার বলেছে, সোমবার থেকে টিকার ডোজ পূর্ণকারী পর্যটকরা স্থল এবং আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
২২:৪২ ৭ নভেম্বর ২০২১
সিলেটে ২১ নভেম্বর থেকে টানা ধর্মঘটের হুমকি
সিলেটে আগামী ২১ নভেম্বর থেকে টানা ধর্মঘটের হুমকি দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা। নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা তিনটি মামলা প্রত্যাহারের দাবিতে এ হুমকি দেওয়া হয়েছে।
২২:০৬ ৭ নভেম্বর ২০২১
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা : প্রশ্ন ফাঁসের অভিযোগ
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ফলে এই পরীক্ষা বাতিলের দাবি করেছেন সাধারণ পরীক্ষার্থীরা।
২১:৪৩ ৭ নভেম্বর ২০২১
৩৫ শতাংশের বেশি বাড়লো লঞ্চের ভাড়া
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়ানো হলো লঞ্চের ভাড়া। সারা দেশে সব লঞ্চের ভাড়া কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে বাড়ানো হয়েছে। এ হিসেবে ৩৫ শতাংশের বেশি (৩৫.২৯ শতাংশ) বেড়েছে ভাড়া। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর নৌ যান চলাচল শুরু হয়েছে।
২১:২৫ ৭ নভেম্বর ২০২১
কম দামে সেরা ৫টি গেমিং ফোন
আমাদের আজকের আলোচনার বিষয় এই গেমিং এর জন্য পারফেক্ট কিছু মোবাইল নিয়েই। আজকের প্রবন্ধে আমরা আপনাদের জানাতে যাচ্ছি ২০২১ সালের সেরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি কিছু গেমিং ফোন সম্পর্কে যা ব্যবহার করে আপনি খুব স্বাচ্ছন্দ্যেই মিডিয়াম টু হাই সেটিং এর গেমগুলো খেলতে পারবেন।
২১:১১ ৭ নভেম্বর ২০২১
পন্য পরিবহন ধর্মঘট অব্যাহত : বাস চললেও চলবে না ট্রাক
বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও, ধর্মঘট অব্যাহত রাখছেন ট্রাক-কাভার্ড ভ্যান-লরি চালকরা। তাই আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে বাস চললেও পন্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
২০:২৬ ৭ নভেম্বর ২০২১
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নানা রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ বিকাল পাঁচটার দিকে বাসায় ফিরেছেন। বাসায় রেখেই তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
২০:১৪ ৭ নভেম্বর ২০২১
‘সিপাহী বিপ্লবের নামে জিয়া মুক্তিযোদ্ধা হত্যা করে’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো.মুরাদ হাসান এমপি বলেছেন- হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়। পচাত্তরের আজকের এদিনেই জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। এই দিনে সিপাহী বিপ্লবের নামে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা এবং বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়েছিল। সিপাহী বিপ্লবের নামে সেদিন জিয়া মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করে একটি রক্তাক্ত ইতিহাসের জন্ম দিয়েছে।
১৯:৪০ ৭ নভেম্বর ২০২১
বিদায় ভারত, আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড
ম্যাচটা ভারতের না হলেও এর সাথে তাদের স্বার্থ জড়িত ছিলো প্রত্যক্ষভাবে। ম্যাচটা ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তানের। তবে এই ম্যাচে নিউজিল্যান্ডের হার চাইছিল ভারত। কারণ যদি আফগানিস্তান উতরে যায়, তাহলে টিকে থাকবে ভারতও।
১৯:১৮ ৭ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   923  
-   924  
-   925  
-   926  
-   927  
-   928  
-   929      
- পরবর্তী >    
- শেষ >>    
















































