ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৩ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।
১৩:২৫ ২ নভেম্বর ২০২১
সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রধান সম্পাদকের মা মারা গেছেন
অনলাইন নিউজপোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক কবির য়াহমদের মা ফখরুন নেছা আজিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১৩:১৩ ২ নভেম্বর ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলবার (২ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
১২:৫৭ ২ নভেম্বর ২০২১
প্রোটিয়াদের হারিয়ে পরাজয়ের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এমন লক্ষ্য নিয়েই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
১২:৩৮ ২ নভেম্বর ২০২১
চট্টগ্রামে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কাট্টলী এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
১২:২৪ ২ নভেম্বর ২০২১
রংপুরে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ, থানা ঘেরাও
রংপুরের কাউনিয়ায় পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হারাগাছের নতুন বাজার বছি বানিয়ার তেপতি এলাকায় এ ঘটনা ঘটে।
২৩:৫৮ ১ নভেম্বর ২০২১
হাইল হাওরে মাছের বড়শিতে দুর্লভ কালিবক
মাছশিকারী রাজা মিয়া জানান, বোয়াল, শোল, আইড়, চিতলসহ বড় মাছের জন্য হাইল হাওর বিখ্যাত। এই মাছের আশায় সন্ধ্যারাতে পুঁটি, টাকি ইত্যাদি জিওল মাছ দিয়ে নিয়মিত বড়শি পাতেন শিকারীরা। ভোরে গিয়ে দেখতেন পান বড়শিতে ধরা পড়েছে বিভিন্ন জাতের মাছ।
২৩:৪৬ ১ নভেম্বর ২০২১
উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ হ্রাস পরিকল্পনা পেশ করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জানাতে হবে এবং জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব অভিযোজন বাস্তবায়ন করতে হবে।
২৩:৩৪ ১ নভেম্বর ২০২১
নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, হতাহতের আশঙ্কা
নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে শ্রমিক আটকে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার নির্মাণাধীন ওই ভবন ধসে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
২৩:১২ ১ নভেম্বর ২০২১
সিলেটে ৫০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করবে জালালাবাদ গ্যাস
আগামী মার্চ মাস থেকে সিলেট মহানগর এলাকায় গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করার উদ্যোগ নিয়েছে জালালাবাদ গ্যাস।
২২:৩৬ ১ নভেম্বর ২০২১
জীবাশ্ম জ্বালানির প্রতি আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে
ধরিত্রীকে বাঁচাতে গ্রিস হাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে জরুরি পদক্ষেপের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজের সুনামকে আরেকবার দৃঢ় করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।’
২২:১৪ ১ নভেম্বর ২০২১
করোনায় আক্রান্ত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর
ভারতে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে টিকা নেওয়ার পর থেকে আক্রান্তের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যে নামতে শুরু করেছে। এমন সময় বলিউডে আবার করোনার ধাক্কা। অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর করোনা আক্রান্ত হয়েছেন।
২১:৩৩ ১ নভেম্বর ২০২১
‘জলবায়ু পরিবর্তন নিয়ে বিএনপিসহ অন্যান্য দলের চিন্তার ঘাটতি রয়েছে’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়ে নেতৃত্ব দিচ্ছেন তখন এ বিষয়ে বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চিন্তার ঘাটতি লক্ষণীয়।
২১:০৬ ১ নভেম্বর ২০২১
মুন্সিবাজারের উন্নয়নে ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ
মুন্সিবাজার ইউনিয়ন পরিচ্ছন্ন ও অগ্রসর করার লক্ষ্যে দেশ এবং প্রবাসের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ এ প্লাটফর্মের মাধ্যমে এলাকায় শিক্ষার মান উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং এলাকার হতদরিদ্র মানুষকে সহায়তা ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
২০:৫৩ ১ নভেম্বর ২০২১
ধনী দেশগুলোর কাছে ‘অর্থায়ন চাহিদার’ স্বীকৃতি দাবি
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ধনী দেশগুলোর কাছে ‘অর্থায়ন চাহিদার’ স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০:৩০ ১ নভেম্বর ২০২১
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্তের হার ১.০৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২১৪ জনকে।
১৬:৫৭ ১ নভেম্বর ২০২১
হবিগঞ্জ এগ্রো লিমিটেডসহ ৩০ প্রতিষ্ঠান পাচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড
হবিগঞ্জ এগ্রো লিমিটেডসহ ৩০ প্রতিষ্ঠান ও কারখানা পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করবেন। দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে এ অ্যাওয়ার্ড।
১৬:৫০ ১ নভেম্বর ২০২১
মৌলভীবাজার : সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন ৯ উদ্বোধন (ভিডিও)
ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার সিপিএএম-এর আয়োজনে স্থানীয় কলেজ স্টেডিয়ামে শুরু হয়েছে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন-৯।
১৬:৩৮ ১ নভেম্বর ২০২১
তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
১৬:১৬ ১ নভেম্বর ২০২১
কুবিতে নতুন ছাত্র পরামর্শক হলেন ড. হাবিবুর রহমান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন পরিচালক (ছাত্র পরামর্শক ও নির্দেশনা) হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান। ১ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
১৬:০৬ ১ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে ঋণের চেক পেলেন তরুণেরা
মৌলভীবাজারে জাতীয় যুব দিবসে পাঁচ যুবক পেয়েছেন যুব ঋণের ২ লাখ ৮৬ হাজার টাকার চেক।
১৫:৫৭ ১ নভেম্বর ২০২১
জনবল নিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:৪৪ ১ নভেম্বর ২০২১
জলদস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা ৩২৮ জন পেলেন ঘর-নৌকা-গবাদিপশু
সুন্দরবনে জলদস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা ৩২৮ জনকে পুনর্বাসনে ঘর, মুদি দোকান, নৌকা ও জালসহ গবাদিপশু হস্তান্তর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৫:২০ ১ নভেম্বর ২০২১
মেটায় থাকছে যেসব নতুন ফিচার
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি জায়ান্ট ফেসবুকের করপোরেট নাম এখন থেকে মেটা। তবে ফেসবুকের নাম ঠিকই থাকছে। সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো মেটার অধীনে আগের নামেই থাকবে।
১৪:৫৮ ১ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   951  
-   952  
-   953  
-   954  
-   955  
-   956  
-   957      
- পরবর্তী >    
- শেষ >>    












































