আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম
আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। আন্তর্জাতিক বাজারের কারণে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২২:৪৪ ১৭ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে স্যানিটেশন মাস অক্টোবরে হাত ধোয়া কর্মসূচি
স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে মৌলভীবাজারে বিশ্ব হাতধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২:৪৪ ১৭ অক্টোবর ২০২১
শান্তিপূর্ণভাবে শেষ হলো মাভাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা (ভিডিও)
প্রথমবারের মতো সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটি) সমন্বিত এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ন্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২২:৩০ ১৭ অক্টোবর ২০২১
মালিঙ্গাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব
ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের ম্যাচে ইতিমধ্যেই দুটি উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাতেই গড়েছেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি।
২২:২৪ ১৭ অক্টোবর ২০২১
উন্নয়ন কাজের জন্য বন্ধ সেন্ট্রাল রোড
উন্নয়ন কাজের জন্য বন্ধ রয়েছে মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোড (এম সাইফুর রহমান রোড)। রাস্তার কাজ চলমান থাকায় শহরের চৌমোহনা হতে সিকান্দর আলী রোড পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে।
২২:২২ ১৭ অক্টোবর ২০২১
জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৪১ রান
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করার হাতছানি বাংলাদেশের। মেহেদি-সাকিব-মোস্তাফিজদের তোপে ৯ উইকেটে ১৪০ রানেই থেমেছে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪১ রানের।
২২:১১ ১৭ অক্টোবর ২০২১
এ বছরও হচ্ছে না পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা
চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী (পিইসি) ও মাদরাসা শিক্ষা সমাপনী (ইবতেদায়ি) পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৭ অক্টোবর) বিকেলে অনুমোদন দিয়ে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে এবছর পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না।
২২:০০ ১৭ অক্টোবর ২০২১
কমলগঞ্জে জায়গা পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব ও ডিজি
কমলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের পরিত্যক্ত ১৮৯ একর জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালইয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান ও মো. অলিউল্লাহ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
২১:১১ ১৭ অক্টোবর ২০২১
পাবনায় জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড ২০২১ অবহতিকরণ সভা অনুষ্ঠিত
দেশের এর সর্ববৃহত্তম ইয়ুথ প্লাটফর্ম ইয়াং বাংলা ও সিআরআই এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড ২০২১। জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড সম্পর্কে তরুনদের জানানোর অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা।
২০:৩৫ ১৭ অক্টোবর ২০২১
কর্মধা ইউনিয়নের আতিককে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবি আ.লীগ নেতৃবৃন্দের
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে নৌকা মার্কার দলীয় মনোনয়ন না দেয়ার জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত আবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।
২০:০২ ১৭ অক্টোবর ২০২১
কমলগঞ্জে পূজামণ্ডপে হামলা: মামলায় ৩০০ আসামি, গ্রেফতার ২
কুমিল্লার সাম্প্রদায়িক হামলার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮টি পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।
১৯:৪৬ ১৭ অক্টোবর ২০২১
দেশে-বিদেশে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস, দেওয়া হবে ১০ স্বর্ণপদক
'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এ প্রতিপাদ্যে নিয়ে আগামীকাল ১৮ অক্টোবর প্রথম বারের মত 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে শেখ রাসেল দিবস ২০২১।
১৯:৩১ ১৭ অক্টোবর ২০২১
মৃত্যুর তালিকায় আরও ১৬, কমেছে শনাক্তের হার
মহামারি করোনাভাইরাসে গত এক দিনে দেশে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৭৬৮ জনের। এদিকে এক দিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩১৪ জন, যাতে শনাক্তের হার দ্বিতীয় দিনের মতো দুই শতাংশের নিচে রয়েছে।
১৯:১৫ ১৭ অক্টোবর ২০২১
শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
শেখ রাসেল দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
১৬:৩৮ ১৭ অক্টোবর ২০২১
ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করেছে সরকার। রোববার (১৭ অক্টোবর) ছুটি পুনর্নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬:২৮ ১৭ অক্টোবর ২০২১
‘খুঁজে পাই চেতনার বাতিঘর’
‘খুঁজে পাই চেতনার বাতিঘর’- জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক সম্প্রতি প্রকাশিত একটি অনবদ্য স্মারকগ্রন্থ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের আহবানে সম্পাদনা পরিষদের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং সর্বপর্যায় থেকে অকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণার কারণে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ সম্বলিত এমন একটি সৃজনশীল কর্ম আলোর পথ খুঁজে পেয়েছে।
১৬:২৫ ১৭ অক্টোবর ২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (ভিডিও)
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে প্রথমবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথমদিনে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) মোট এক লাখ ৩১ হাজার ৯০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এই ইউনিটে পরীক্ষা দিয়েছে মোট ১০ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী।
১৫:৫৪ ১৭ অক্টোবর ২০২১
‘যাও, মাফ করে দিলাম তোমাকে’
সম্পর্ক গড়ে ওঠে দু’জন মানুষের ভালোলাগা থেকে। সময়ের সঙ্গে হয়তো সে সম্পর্ক আর থাকে না। বদলে যায় বহুদিনের চেনা মানুষটা। একসঙ্গে দেখা স্বপ্ন কিংবা সংসার ভেঙে যায় মুহূর্তেই, যা কারও কাম্য নয়।
১৫:৪১ ১৭ অক্টোবর ২০২১
সেলস সুপারভাইজার পদে এসিআইতে চাকরি
সেলস বিভাগে লোকবল নিয়োগ দিতে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫:২৬ ১৭ অক্টোবর ২০২১
এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল স্টার জলসা
জি বাংলার পর এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল ভারতীয় টেলিভশন চ্যানেল স্টার জলসা। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটি দেশের ক্যাবল টিভি ও ডিটিএইচে দেখা যাচ্ছে।
১৫:০২ ১৭ অক্টোবর ২০২১
পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি চার হাজার
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। উভয় মামলার বাদী পুলিশ।
১৪:৪৩ ১৭ অক্টোবর ২০২১
শেষ হচ্ছে বিশ্বের দীর্ঘতম লকডাউন
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্বে সবচেয়ে বেশি দিন লকডাউনের মধ্যে থাকা শহর। অবশেষে ছয় দফায় ২৬২ দিনের অপেক্ষা শেষ হচ্ছে শহরটির বাসিন্দাদের। খবর আল জাজিরার।
১৪:২০ ১৭ অক্টোবর ২০২১
কাপ্তাইয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা (৫৬)। তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
১৪:০৬ ১৭ অক্টোবর ২০২১
ফেসবুকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করবেন যেভাবে
সময়ের সাথে ফেসবুকে হ্যাকারদের দৌরাত্ম বাড়ছে। প্রতিদিন অ্যাকাউন্ট হারাচ্ছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুকের বিশেষ ফিচার ‘টু স্টেপ ভেরিফিকেশন’ এর মাধ্যমে খুব সহজেই আপনার অ্যাকাউন্টকে নিরাপদ করতে পারেন।
১৩:৫৪ ১৭ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   952  
-   953  
-   954  
-   955  
-   956  
-   957  
-   958      
- পরবর্তী >    
- শেষ >>    













































