টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে একটি করে ম্যাচ, হেরেছে অন্যটি।
১৫:৫৬ ৩০ অক্টোবর ২০২১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ১৭ নথি গায়েব, থানায় জিডি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব বা খোয়া যাওয়ায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
১৫:৪২ ৩০ অক্টোবর ২০২১
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত থাকতে হবে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুরোনো ধরনের অপরাধ কমছে। প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। সাইবার ওয়ার্ল্ড দেশ ও মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
১৫:১৩ ৩০ অক্টোবর ২০২১
করোনায় ঝরে পড়া শিক্ষার্থীর হার এখনো নির্ণয় হয়নি: শিক্ষামন্ত্রী
করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৪:৪১ ৩০ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএস প্রিলিতে অনুপস্থিত ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৯ অক্টোবর)। এদিন দেশের আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়।
১৪:১৫ ৩০ অক্টোবর ২০২১
মা হারালেন কৌশানী মুখার্জি
মা হারালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৩:৫৭ ৩০ অক্টোবর ২০২১
টাঙ্গাইলে বাসা থেকে শাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইলে একটি কক্ষ থেকে প্রবাসীর স্ত্রী, তার মা ও সাবেক স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় গুরুতর আহত শিশু শাফিকে (৫) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩:৪৭ ৩০ অক্টোবর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
১৩:৩০ ৩০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়।
১৩:২২ ৩০ অক্টোবর ২০২১
বাড়ি ফিরলেন আরিয়ান
প্রায় এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন আরিয়ান খান। আজ (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে নিজ বাড়ি ‘মান্নাত’র উদ্দেশে রওনা দেন শাহরুখ পুত্র। ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি।
১২:৫৯ ৩০ অক্টোবর ২০২১
দ.আফ্রিকা-শ্রীলঙ্কা ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া: উত্তাপ ছড়াবে মাঠে
জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকার জন্য লড়ছে সবাই। টানটান উত্তেজনাপূর্ণ এই আসরে আজ রয়েছেন দুটি হাইভোল্টেজ ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
১২:২০ ৩০ অক্টোবর ২০২১
৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে। খবর রয়টার্সের।
১১:৫২ ৩০ অক্টোবর ২০২১
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মৌলভীবাজার রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ (ভিডিও)
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৮২টি শাখা সারাদেশে একযোগে বিকাল ৪টায় নিজ নিজ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি’- স্লোগান নিয়ে মানবন্ধন পালনের কর্মসূচি পালন করেছে। অন্যান্য শাখাগুলোর পাশাপাশি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখাও আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
১১:৩৩ ৩০ অক্টোবর ২০২১
বড়লেখায় বিদ্রোহীদের যে বার্তা দিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন; তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসাতো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।’
১১:১০ ৩০ অক্টোবর ২০২১
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়িয়েছে
স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।
১০:২৭ ৩০ অক্টোবর ২০২১
আজ শুরু হচ্ছে জি-২০ সম্মেলন
বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলন ইতালির রোমে আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারি ইস্যু গুরুত্ব পাচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
১০:০৮ ৩০ অক্টোবর ২০২১
২০৩ জন কর্মকর্তা পেলেন যুগ্মসচিব পদে পদোন্নতি
উপসচিব পদমর্যাদার ২০৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৩:০২ ২৯ অক্টোবর ২০২১
এবার যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন সাবেক ডিসি নাজিয়া শিরিন
বালুমহালের ইজারার টাকাসংক্রান্ত অভিযোগ পাওয়া গিয়েছিলো মৌলভীবাজার ও নীলফামারীর সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিনের বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ অভিযোগের তদন্ত করে, সত্যতাও পাওয়া যায়। তাতে বেতন বৃদ্ধি বন্ধের লঘুদণ্ড পান নাজিয়া শিরিন, তবে রাষ্ট্রপতির কাছে আবেদন করায় সে দণ্ডও ক্ষমা করে দেওয়া হয়। এবার এই নাজিয়া শিরিনই পেয়েছেন সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি।
২২:৩৯ ২৯ অক্টোবর ২০২১
পর্যটন জেলা মৌলভীবাজারে হাফ ম্যারাথন (ভিডিও)
ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী মৌলভীবাজারে 'বেঙ্গল কনভেনশন হল হাফ ম্যারাথন-২০২১' অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে সবার মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃঢ় প্রত্যয়। ধর্মকেন্দ্রিক নয়, মানুষের জয়গান।
২২:০০ ২৯ অক্টোবর ২০২১
মৌলভীবাজার কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
বাসদ (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রিয় নেতা ও শিক্ষক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিতে বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ অক্টোবর) শুক্রবার বিকাল ৫ টায় মৌলভীবাজার জেলা পাবলিক লাইব্রেরি হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২১:৩৪ ২৯ অক্টোবর ২০২১
জমকালো অনুষ্ঠানে সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজন ৬ এর সমাপ্তি
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজান-৬ (২০২১)-এর পুরষ্কার বিতরণ ও গালা ডিনার। ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে)-এর আয়োজনে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বার্মিংহামের পিকাডেলি ব্যাংকুয়েটইন হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি হল সিপিএম ইউকের পুরস্কার বিতরণী ও গালা ডিনার।
২১:১৩ ২৯ অক্টোবর ২০২১
সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জৈন্তাপুরের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নিহত হয়েছেন ২ জন। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। জাফলং থেকে সিলেটগামী প্রাইভেটকারের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২ জন।
২০:৫৩ ২৯ অক্টোবর ২০২১
আশা শেষ বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজ জিতলো ৩ রানে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করতে নেমেছিলো টাইগাররা, কিন্তু ধরা দিল না স্বস্তির জয়। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলল না। ম্যাচ হারল ৩ রানে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যে আনন্দের ঢেউ উপচে উঠছিল, শেষে এসে হতাশা সঙ্গী হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা শেষ মাহমুদউল্লাহ রিয়াদদের।
২০:০৪ ২৯ অক্টোবর ২০২১
‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র’
আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংখ্যালঘুদের ব্যাপারে যে কমিশন গঠনের দাবি উঠেছে সে বিষয়ে নীতি নির্ধারকদের সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। এটি আমার একার সিদ্ধান্তের ব্যাপার নয়। আমি বলতে চাই, কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেয়া ঠিক হবে না। এ ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’
১৯:২৭ ২৯ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   954  
-   955  
-   956  
-   957  
-   958  
-   959  
-   960      
- পরবর্তী >    
- শেষ >>    












































