কুলাউড়ার কর্মধায় ফের নৌকার মাঝি আতিক, কর্মী সমর্থকদের উল্লাস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ রহমান আতিককে কর্মধা ইউনিয়নে টানা দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
২২:৩৮ ২৭ অক্টোবর ২০২১
‘ফেসবুক প্রোটেক্ট’ চালু না করলে সত্যিই কি বন্ধ হবে অ্যাকাউন্ট?
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেকেই, যেখানে বলা হচ্ছে যে, ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। এমন নোটিফিকশনে অনেকেই ভয় পেয়েছেন। তাদের একটাই চিন্তা ‘ফেসবুক প্রোটেক্ট’ চালু না করলে সত্যিই কি বন্ধ হবে অ্যাকাউন্ট?
২১:৫৮ ২৭ অক্টোবর ২০২১
বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে উত্তাল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ
বিবাহিত ও অছাত্রদের দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে রাতের আধারে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে উত্তাল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
২১:৩০ ২৭ অক্টোবর ২০২১
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমালো কুবি
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) । মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২১:২১ ২৭ অক্টোবর ২০২১
এসএসসি ও সমমানের পরীক্ষা: ১৮ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ১৮ দিন সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
২১:১৬ ২৭ অক্টোবর ২০২১
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের রক্তে ভেজা কমলগঞ্জের ধলই সীমান্ত
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫০ তম শাহাদৎ বার্ষিকী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে ১৯৭১ সালের ২৮ অক্টোবর পাক সেনাদের একটি ব্যাঙ্কারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই রণাঙ্গনে সম্মুখযুদ্ধে দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের সন্তান সিপাহী হামিদুর রহমান।
২১:০৬ ২৭ অক্টোবর ২০২১
৬ ওভারেই স্কটিশদের ৪ উইকেট তুলে নিয়েছে নামিবিয়া
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই চাপে পড়েছে স্কটল্যান্ড। ম্যাচের প্রথম ওভারেই হারিয়েছে তিন উইকেটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে স্কটিশরা।
২০:৫২ ২৭ অক্টোবর ২০২১
তারাকান্দায় নিত্যপণ্যের দামে আগুন, বাজারে শীতের আগাম সবজি
আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণায় দফায় দফায় কমছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিকোচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে মাছ-মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমেনি বরং বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭ টাকা। দোকানীরা বিক্রয় করছে ১৬০-১৭০ টাকা লিটার দরে।
২০:৪৪ ২৭ অক্টোবর ২০২১
গ্রিসে নৌকাডুবিতে ৪ অভিবাসী শিশু নিহত, ২২ জনকে জীবিত উদ্ধার
তুরস্ক উপকূলে অবস্থিত গ্রিক দ্বীপ চিওসের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান সত্ত্বেও চার শিশু মারা গেছে। এসময় ৭ জন মহিলা ও এক শিশু সহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত বা উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি কোন অভিবাসী ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০:১২ ২৭ অক্টোবর ২০২১
কমলগঞ্জে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে এরশাদ মিয়া (৫০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত রেজান মিয়ার ছেলে।
১৯:৫৪ ২৭ অক্টোবর ২০২১
ফেরি দুর্ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯:৪১ ২৭ অক্টোবর ২০২১
ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবারের (২৭ অক্টোবর) ম্যাচেও কোনও পরিবর্তন দেখাতে পারলো না টাইগাররা। ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় টাইগাররা, কিন্তু সেটা ইংলিশদের জন্য যেন কিছু কমই হয়েছে। ১ উইকেটেই তারা পার করে ১০০ রানের ঘর।
১৯:০৩ ২৭ অক্টোবর ২০২১
নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে অগ্নিকাণ্ড (ভিডিও)
নবীগঞ্জ রাজা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের জেনারেটর বিস্ফারণে জেনারেটর রুমে আগুন লেগে চারিদিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
১৮:৪৫ ২৭ অক্টোবর ২০২১
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ হারাতে হয়েছে রাহাতকে
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ হারাতে হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে। এমনটাই জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৭:৫৯ ২৭ অক্টোবর ২০২১
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩০৬ জনকে।
১৭:১৯ ২৭ অক্টোবর ২০২১
আদালতে অভিযোগ অস্বীকার করলেন সু চি
মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে। খবর আল-জাজিরার।
১৭:১০ ২৭ অক্টোবর ২০২১
২০২২ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে না। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৬:৫৭ ২৭ অক্টোবর ২০২১
ফিরলেন সাকিবও, চাপে বাংলাদেশ
শুরুর তিন ওভারেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এর কিছু পর সাকিব আল হাসানও হাঁটলেন একই পথে। তাতে পাওয়ার প্লেতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ দল।
১৬:৪১ ২৭ অক্টোবর ২০২১
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১৬:৩৩ ২৭ অক্টোবর ২০২১
পরপর ফিরলেন লিটন-নাঈম, ক্রিজে সাকিব-মুশফিক
আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচের তৃতীয় ওভারের খেলায় মঈন আলির টানা দুই বলে ক্যাচ তুলে দিলে সাজঘরে ফিরলেন দুই টারগার ওপেনার লিটন কুমার দাস এবং নাঈম শেখ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান।
১৬:২৭ ২৭ অক্টোবর ২০২১
৪ কোটি টাকা ব্যয়ে কামারচাকে ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন (ভিডিও)
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ইসলামপুর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির বাস্তবায়নে এতে ব্যয় হবে ৪ কোটি ৪ লাখ টাকা।
১৬:০৮ ২৭ অক্টোবর ২০২১
‘কেউ ডিবির পরিচয় দিলেই সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করবেন’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেছেন, এখন থেকে কেউ আইন শৃঙ্খলাবাহিনী, পুলিশ বা ডিবির পরিচয় দিলেই তাদের সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করার চেষ্টা করবেন।
১৪:৫৩ ২৭ অক্টোবর ২০২১
চাখার কলেজে শেরেবাংলার জন্মদিন উদযাপন
বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজে উপমহাদেশের কিংবদন্তী রাজনীতিবীদ অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৮ তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
১৪:৩৫ ২৭ অক্টোবর ২০২১
গতবার ১১৩ ভোট প্রাপ্ত এবারে নৌকার প্রার্থী, আলোচনা-সমালোচনা
আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের লীগের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রার্থী না দিয়ে গত নির্বাচনে ১১৩ ভোট পেয়ে জামানত হারানো ব্যাক্তিকে নৌকার প্রার্থী দেওয়া হয়েছে। এমন খবর প্রকাশ হলে স্থানীয়দের মধ্য ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৪:১৯ ২৭ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   957  
-   958  
-   959  
-   960  
-   961  
-   962  
-   963      
- পরবর্তী >    
- শেষ >>    











































