নিউমোনিয়ায় আক্রান্ত আবদুল গাফফার চৌধুরী
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। গত শুক্রবার (৮ অক্টোবর) তাকে ব্রিটেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
২২:১৪ ১২ অক্টোবর ২০২১
সুইস ব্যাংকে আছে মুসার ৮২ মিলিয়ন ডলার, পুলিশকে দেবেন ৫০০ কোটি
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার (৭০০ কোটি টাকারও বেশি) আটকে আছে দাবি করে জানিয়েছেন, ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি। পাশাপাশি পুলিশকেও ৫০০ কোটি টাকা দেবেন।
২১:৪৭ ১২ অক্টোবর ২০২১
পাঁচগাঁও লাল দুর্গা পূজা : উৎসবে মেতে উঠেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী
মৌলভীবাজারের পাঁচগাঁও দুর্গাবাড়ি ঐতিহ্যবাহী একটি পুজো মণ্ডপ। জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও মণ্ডপে দেবী দর্শনে আসা বৃষ্টি তরফদার জানান, পাচঁগাঁওয়ের মণ্ডপে দুর্গাদেবী লাল বর্ণে পূজিতা হন। প্রতি বছরই ভক্তদের ঢল নামে এ মণ্ডপে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন নিয়ে দেবী দর্শনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসেন পাঁচগাঁও পুজো মণ্ডপে। ভাই-বোন নিয়ে তিনিও সপ্তমীর সকালে এখানে এসেছেন।
২১:৪১ ১২ অক্টোবর ২০২১
বনানীতে চিরনিদ্রায় শায়িত ড. ইনামুল হক
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি অভিনেতা ড. ইনামুল হক। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বেইলি রোড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তার জানাজা অনুষ্ঠিত হয়।
২১:২৭ ১২ অক্টোবর ২০২১
ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় মৌলভীবাজারে প্রতিবাদ (ভিডিও)
ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি দাবি করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
২০:১২ ১২ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মৌলভীবাজার-রাজনগর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র শাহরিয়ার আহমদে রাজ (২২) নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।
১৯:৪৯ ১২ অক্টোবর ২০২১
ওবায়দুল কাদেরের কথায় ঘোড়াও হাসে: মির্জা ফখরুল
বিএনপির মধ্যে গণতন্ত্র নেই-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ‘তার কথায় ঘোড়াও হাসে। তাদের গণতন্ত্র মুখেই শুধু। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।’
১৯:২৬ ১২ অক্টোবর ২০২১
উন্নয়নশীল দেশুগুলোর জীববৈচিত্র্য রক্ষায় ৪০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার আহ্বান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০২০-পরবর্তী বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বাস্তবায়নের জন্য বাংলাদেশ প্রতিবছর বৈশ্বিক জিডিপির প্রায় ১ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৮০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের আহ্বান জানাচ্ছে।
১৯:১০ ১২ অক্টোবর ২০২১
ভাসানচরে জাতিসংঘ যুক্ত হওয়ায় রোহিঙ্গাদের আনন্দ, মিষ্টি বিতরণ
রোহিঙ্গাদের জন্য ভাসানচরেও কাজ করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়েছে সংস্থাটির। আর ইউএনএইচসিআর-এর সঙ্গে এই চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা আনন্দ মিছিল করেছে।
১৭:২৩ ১২ অক্টোবর ২০২১
শমশেরনগর হাসপাতালের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর এলাকা ও প্রবাসীদের আর্থিক সহায়তায় শমশেরনগর হাসপাতালের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শমশেরনগর হাসপাতার বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপাধ্যক্ষ এম এ শহীদ ভবনের নাম দিয়ে সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মরাজানেরপার এলাকায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
১৭:১৯ ১২ অক্টোবর ২০২১
চার মাস পর আবারও হাসপাতালে খালেদা জিয়া
প্রায় চার মাস পর আবার হাসপাতালে গেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল চারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।
১৭:১৪ ১২ অক্টোবর ২০২১
মৃত্যুর তালিকায় আরও ১৪, শনাক্তের হার ২ দশমিক ৩৫
মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে আরও ১৪ জন মারা গেছেন। এছাড়া গত এক দিনে ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ সময়ে সুস্থ হয়েছেন ৭০১ জন।
১৭:০৫ ১২ অক্টোবর ২০২১
চোখ খুলে তাকান, হৃদয় দিয়ে দেখুন
দুই মহাদেশের দুই দেশের এই বজ্রপাত এবং বিক্ষোভের কারণ কিন্তু একই। সেটা হলো বহুল আলোচিত জলবায়ু পরিবর্তনের প্রভাব। বছরের পর বছর, দশকের পর দশক ধরে যতো আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত নেয়া হচ্ছে কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না। ফলে যা পত্র পত্রিকা, বই পড়ুয়া লোকজন জানতেন তা এখন সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন। দ্রুত বাড়ছে বন্যা, ভূমিকম্প, ঘুর্ণিঝড়, ধূলো ঝড়, খরা, অতি বৃষ্টি, দাবদাহসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যেখানে বৃষ্টি হতো না সেখানে বন্যা হচ্ছে।
১৩:২৪ ১২ অক্টোবর ২০২১
মৌলভীবাজারের পূজায় ভারতীয় সহকারী হাইকমিশনার
মহাসপ্তমী আজ। সকাল থেকেই মৌলভীবাজার শহরে উৎসব ভাব। মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। মৌলভীবাজারে পূজা পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল।
১৩:১১ ১২ অক্টোবর ২০২১
বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ। বিকাল তিনটায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২:২৫ ১২ অক্টোবর ২০২১
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় হবেনা আজ
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির রায় আজ হচ্ছে না।
১২:০৬ ১২ অক্টোবর ২০২১
অবৈধ সম্পদের মামলায় বাবরের ৮ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপি জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১১:৫২ ১২ অক্টোবর ২০২১
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলা রায়ের অপেক্ষায়
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির রায়ের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে।
১১:০৬ ১২ অক্টোবর ২০২১
সর্বপ্রথম কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। আর এর মাধ্যমে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিনরা। সোমবার রাতের এই ম্যাচে জোড়া গোল করেন টিমো ওয়ার্নার এবং একটি করে গোল করেন কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা।
১০:৪৫ ১২ অক্টোবর ২০২১
মৌলভীবাজারের সুমা গ্রুপের মালিক আনসার মিয়ার মৃত্যু, জানাজা বিকেলে
মৌলভীবাজার সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সুমা গ্রুপের (সুমা ফুড, সুমা ফার্নিচার, সুমা হার্ডওয়্যার ও সুমা ব্রিকস) মালিক আনসার মিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপজেলার ১১নং মোস্তাফাপুর ইউনিয়নের ঘড়ুয়ার বাসিন্দা ছিলেন।
১০:৩১ ১২ অক্টোবর ২০২১
মহাসপ্তমী পূজা-অঞ্জলীতে উৎসবমুখর
আজ মহাসপ্তমী। নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা সীমিত আকারে করা হলেও এবার তা শিথিল করা হয়েছে। মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য।
১০:০৪ ১২ অক্টোবর ২০২১
টাইগারদের টি-২০ বিশ্বকাপ জার্সি উন্মোচন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩:৩৫ ১১ অক্টোবর ২০২১
শীঘ্রই উন্মুক্ত হচ্ছে বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশন সিস্টেম: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগের উদ্যোগে বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশনের জন্য অনলাইন সিস্টেম ‘বন্ধন.গভ.বিডি’ শীঘ্রই উন্মুক্ত করা হবে। তিনি বলেন, এ অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বাল্যবিবাহ-সহ অনেক সমস্যাই সমাধান হবে।
২৩:০১ ১১ অক্টোবর ২০২১
কন্যাসন্তান বাবার আয়ু বাড়ায়
বাবা মার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ প্রাপ্তি তাদের সন্তান। কেননা পৃথিবীতে চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু চাইলে সন্তান পাওয়া সম্ভব নয়, সেটা পুত্র বা কন্যাসন্তানই হোক না কেনো। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও কন্যাসন্তান জন্মালে মন খারাপ হয়ে যায় অনেকেরই। এটি শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও একই রকম ধারণা পোষণ করেন। কিন্তু আপনি কি জানেন, কন্যাসন্তান বাবার আয়ু বাড়ায়?
২২:৩২ ১১ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   958  
-   959  
-   960  
-   961  
-   962  
-   963  
-   964      
- পরবর্তী >    
- শেষ >>    













































