বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার
কুমিল্লার একটি ঘটনা নিয়ে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৪:৩৩ ১৫ অক্টোবর ২০২১
আজই ঠিক হতে পারে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা
আজ ভোর থেকে সারাদেশে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ঠিক কী কারণে এমনটা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় নি। তবে আজকের মধ্যেই সমস্যার সমাধান আসতে পারে বলে জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।
১৪:১৩ ১৫ অক্টোবর ২০২১
বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০২১ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। অন্যদিকে এই সূচকে পাকিস্তানের অবস্থান ৯২তম ও ভারতের ১০১তম।
১৩:৫৫ ১৫ অক্টোবর ২০২১
‘মধ্যরাতে ঠাকুর দেখা, অন্য রকমের এক অনুভূতি’
‘মধ্যরাতে ঠাকুর দেখা, অন্য রকমের এক অনুভূতি। প্রতি বছরই পূজায় পরিবারের সবাইকে নিয়ে একটু রাতেই বের হই ঠাকুর দেখতে।’ কথাগুলো বলেন দেবী দর্শনে আসা মৌ চৌধুরী।
১৩:২৬ ১৫ অক্টোবর ২০২১
এবার কার হাতে উঠছে আইপিএল শিরোপা?
আইপিএলের আগের ১৩টি আসরের শিরোপার ১০টিই গেছে তিন দলের ঘরে। মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে ৫বার। ৩বার চেন্নাই সুপার কিংস এবং ২ বার কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্স একটি প্রতিপক্ষ যেন নির্ধারিত হয়েই গিয়েছিল গত কয়েকবছর। এবার আর মুম্বাই নেই। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে এবারও ফাইনালে সেই তিন দলের বাকি দুটি- চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।
১৩:০৭ ১৫ অক্টোবর ২০২১
চট্টগ্রামে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে সুমিতা বেগম (২৭), তার মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সানসহ (৩) তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২:৪৮ ১৫ অক্টোবর ২০২১
আজ বিজয়া দশমী
আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আজ শুক্রবার শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।
১২:৩২ ১৫ অক্টোবর ২০২১
সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
১২:২৫ ১৫ অক্টোবর ২০২১
সারদ প্রাঙ্গণে বিষাদের সুর, রাত পোহালেই দশমী
সারদ প্রাঙ্গণে বিষাদের সুর, রাত পোহালেই বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী শেষে আজ দেবী বিসর্জনের দিন। এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। কারণ সনাতন শাস্ত্রমতে, দেবীদুর্গা ফিরে যাবেন কৈলাসে। দশমীতে হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবীদুর্গাকে।
০১:৫৮ ১৫ অক্টোবর ২০২১
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপ পেলেন সাংবাদিক রিপন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের "ট্যুরিজম মিডিয়া ফেলোশীপ-২০২১" এর জন্য মনোনীত হয়েছেন সাংবাদিক রিপন দে। ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক ইসরাত জাহান কেয়া এই তথ্য নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে বাছাই করা মনোনয়ন প্রাপ্ত ১০ সাংবাদিকের নিয়ে ওরিয়েন্টশন সভা আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
২০:৪২ ১৪ অক্টোবর ২০২১
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে থাকবে না গ্যাস
গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আগামী শনিবার (১৬ অক্টোবর) গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
২০:৩৬ ১৪ অক্টোবর ২০২১
কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ধর্মেরই হোক না কেন বিচার করা হবে।
১৭:৫৮ ১৪ অক্টোবর ২০২১
‘ট্যুরিস্ট বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল সহজ ও নিরাপদ হবে’
ট্যুরিস্ট বাসে যারা সহযোগিতা করেছেন তাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ঘুরতে আসবেন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল সহজ এবং নিরাপদ হবে বলে জানান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
১৭:৫৩ ১৪ অক্টোবর ২০২১
দেশে করোনায় আরও ৭ জনের প্রাণহানি, শনাক্তের হার ২.১৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪৬৬ জনকে।
১৭:২৫ ১৪ অক্টোবর ২০২১
৩০ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের দেশে প্রায় এক কোটির বেশি ছেলে-মেয়ে রয়েছে। আমরা তাদের টিকা দেবো।
১৭:০১ ১৪ অক্টোবর ২০২১
মিরপুরে খালে পড়ে নিখোঁজ, ৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
১৬:৫৯ ১৪ অক্টোবর ২০২১
মা হলেন অভিনেত্রী শখ
মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর আজগর আলী হাসপাতালে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১২ মিনিটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
১৬:৪৮ ১৪ অক্টোবর ২০২১
তৃতীয় ধাপে ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন অনুষ্ঠিত হবে ১০ পৌরসভার নির্বাচনও।
১৬:৩১ ১৪ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন, চলবে শনিবার থেকে (ভিডিও)
পর্যটন জেলা মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন হয়েছে। ‘চায়ের দেশ মৌলভীবাজার’ নাম দিয়ে শুরু হয়েছে এ বাসের যাত্রা। শনিবার (১৬ অক্টোব) থেকে পর্যটক বহন করবে এই ট্যুরিস্ট বাস।
১৬:২০ ১৪ অক্টোবর ২০২১
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে মন্দিরে মন্দিরে জোহরা আলাউদ্দিন এমপি
সনাতন ধর্মাবলম্বলীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও পূজামণ্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
১৫:২৪ ১৪ অক্টোবর ২০২১
শিশুদের পরীক্ষামূলকভাবে টিকাদান শুরু
দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১২০ স্কুল শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেওয়া হচ্ছে।
১৪:১২ ১৪ অক্টোবর ২০২১
‘ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ১৫ নারী
সারাবিশ্বে স্বেচ্ছাসেবী কার্যক্রমে ৫৭ শতাংশ নারীদের অংশগ্রহণ রয়েছে। স্বেচ্ছাসেবায় নারীদের অংশগ্রহণকে শক্তিশালী করে যা কিনা অসমতা দূর করতে সহায়তা করে।
১৩:৩৮ ১৪ অক্টোবর ২০২১
কমলগঞ্জে দুর্গাপূজায় মন্দির-মণ্ডপ ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মন্দির, পূজামন্ডপ ও অস্বচ্ছল ব্যক্তিদের অনুকূলে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করেছে।
১৩:২৫ ১৪ অক্টোবর ২০২১
ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ
ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৩:১৭ ১৪ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   956  
-   957  
-   958  
-   959  
-   960  
-   961  
-   962      
- পরবর্তী >    
- শেষ >>    













































