আজ বিশ্ব ট্রমা দিবস
আজ ১৭ অক্টোবর (রোববার), ‘বিশ্ব ট্রমা দিবস’। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য এ দিবসটি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। যদিও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ দিবসটি পালন করা হয়না।
১৩:২৮ ১৭ অক্টোবর ২০২১
প্রেমিকার সাথে দেখা করতে পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন যুবক, অতঃপর ধরা
ভালোবাসার মানুষটির সাথে একনজর দেখা করতে কতোই না কারসাজি করেন অনেকে। তবে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারাচ্ছন্ন করে প্রেমিকার সঙ্গে দেখা করা বিষয়টি অবশ্যই বিরল। এমন ঘটনা ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গনেশপুর গ্রামে।
১৩:২২ ১৭ অক্টোবর ২০২১
সংগীত শিল্পী রশিদ খানকে খুনের হুমকি, গ্রেফতার ২
সংগীত শিল্পী ওস্তাদ রশিদ খানকে সপরিবারে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে তারই গাড়ির চালক এবং এক অফিস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের নাম- অবিনাশ কুমার ভারতী এবং দীপক অউলাখ।
১৩:১৯ ১৭ অক্টোবর ২০২১
কুবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (ভিডিও)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৩:০৮ ১৭ অক্টোবর ২০২১
কুলাউড়ায় পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুরে জড়িত থাকায় আটক ১
শারদীয় দুর্গোৎসবে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার তিনটি পূজামন্ডপসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে। কুলাউড়ার একটি মণ্ডপে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ (৩৫) নামের এক যুবককে শনিবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩:০১ ১৭ অক্টোবর ২০২১
চট্টগ্রামের বায়েজিদে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে থানার বালুছড়া কাশেম কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২:৫১ ১৭ অক্টোবর ২০২১
বিশ্বকাপের পর্দা উঠবে আজ: বাংলাদেশের সম্ভাব্য একাদশে কে কে?
ওমান-পাপুয়া নিউ গিনি ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ। বৈশ্বিক আসরটির উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। রাত আটটায় ওমানের আমেরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-সাকিবরা।
১২:৪২ ১৭ অক্টোবর ২০২১
কমবে তাপমাত্রা
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি স্থলভাগে উঠে আসার প্রভাবে বাংলাদেশেও বেড়েছে বৃষ্টি। ফলে দেশের ১৮ জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৪২ ১৭ অক্টোবর ২০২১
কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার জের ধরে কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার
কুমিল্লার সাম্প্রদায়িক হামলার জের ধরে ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার রমনা ও মতিঝিল থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজার মানুষকে আসামি করা হয়েছে।
১২:২৭ ১৭ অক্টোবর ২০২১
জঙ্গিবাদ ও দুর্নীতির কবল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে রক্ষার দাবি (ভিডিও)
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও জঙ্গিবাদের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
১২:১২ ১৭ অক্টোবর ২০২১
কোনও পাগলও দেবতার পায়ের পাশে কোরআন রেখে নিজের পায়ে কুড়াল মারবে না
একটা বিষয় বুঝতে পারছিলাম না কোনভাবেই। কোন পাগলও যে দেবতার প্রতিমার নিচে আমাদের পবিত্রতম ধর্মগ্রন্থটিকে রেখে নিজের পায়ে নিজেই কুড়ালের অমন আঘাত করবে না, এটাতো পাগলেও বোঝে। তাহলে কেন বুঝতে পারছে না এতগুলো মানুষ। মনুষ্যত্ব আর ধর্মের শিক্ষাকে শিকায় তুলো কিভাবে ধর্মের নামে এমন আদিম বর্বরতায় মেতে আঠছে এই একবিংশ শতাব্দির ফেসবুক আর ইন্টারনেটের আলোয় আলোকিত এতগুলো মানুষ, তাও শুধু কুমিল্লায় নয়, দেশের আরো অনেকখানেই অনেক জায়গাতেই?
০০:১৫ ১৭ অক্টোবর ২০২১
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি ‘নৌকার কান্ডারি’
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার কান্ডারি হয়েছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি। এমন ঘটনায় উপজেলাজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
২৩:৫৯ ১৬ অক্টোবর ২০২১
হাজীগঞ্জে শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনা গুজব: পূজা উদযাপন পরিষদ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মা-মেয়ে ও ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের তথ্য ছড়িয়েছে। এদিকে খবরটিকে ‘অসত্য ও গুজব’ বলে জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ। তারা বলছেন, এটি অসত্য, একটি কুচক্রী মহল এটিকে সাম্প্রদায়িক ইস্যু বানিয়ে গুজব রটাচ্ছে।
২৩:২৩ ১৬ অক্টোবর ২০২১
দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা: সংক্ষুব্ধ নাগরিক লজ্জ্বিত, ব্যথিত ও ক্ষুব্ধ
সারাদেশে শারদীয় দুর্গাপূজায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, পূজামণ্ডপে ও হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সংক্ষুব্দ নাগরিক আন্দোলন। তাদের ব্যানারে লেখা ছিলো- 'দুর্গাপূজা উদযাপনকালে সংঘঠিত ঘটনায় আমরা ব্যথিত, লজ্জ্বিত ও ক্ষুব্ধ'।
২২:৫৫ ১৬ অক্টোবর ২০২১
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শাবিতে পরীক্ষা দিবে ৪৭১০ শিক্ষার্থী
প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (১৭ অক্টোবর) থেকে।
২২:৪৪ ১৬ অক্টোবর ২০২১
আমি আ.লীগের সাবেক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হবো না: সুলতান মনসুর
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, ‘আমি আওয়ামী লীগ ছাড়বোনা। আমার পরিচয় আমি আওয়ামী লীগের সাবেক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হবো না। গত নির্বাচনে জয় বাংলা, জয় ধানের শীষ শ্লোগান দিয়ে এবং মুজিব কোট পরেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ’
২২:২৯ ১৬ অক্টোবর ২০২১
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
বেশ কিছুদিনের তীব্র গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় হঠাৎ বৃষ্টি নামে।
২২:১৩ ১৬ অক্টোবর ২০২১
দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা: মৌলভীবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ
দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় ও দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা, ভাংচুর ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। এ সময় বক্তারা দেশব্যাপি বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান।
২২:১৩ ১৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা (ভিডিও)
পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অবৈধ গাড়ি, বৈধ কাগজ পত্র নেই, কাগজপত্রহীন অন-টেস্ট গাড়ি চলাচল করতে পারবে না। কাগজপত্রহীন অন-টেস্ট গাড়িগুলো জব্দ করা হবে এবং তাদের আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
২১:৪২ ১৬ অক্টোবর ২০২১
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭
ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে।
২১:৪১ ১৬ অক্টোবর ২০২১
কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ’র কার্যনির্বাহী পরিষদ-২০২১ গঠন করা হয়েছে৷ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যচের শিক্ষার্থী আবু নাঈমকে সভাপতি এবং একই বিভাগের ১২তম ব্যচের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়৷
২০:৫০ ১৬ অক্টোবর ২০২১
বন্দী প্রত্যাবর্তন ও কিছু মানবিক উদ্যোগ (১ম পর্ব)
সাজার মেয়াদ শেষ এমন বন্দীদের নিজ দেশে প্রত্যাবর্তন নিয়ে আমি কাজ করছি ২০১৭ সালের প্রথম দিক থেকে। কিন্তু এর পেছনে রয়েছে এক বৃদ্ধা মায়ের চোখের জল, অনেক বন্দীর করুণ কাহিনী, নীরব চাহনি। ভারতের আসাম রাজ্যের পাথারকান্দির জয়ন্তী বিশ্বাস তার ২৫ বছরের ছেলে প্রাণতোষ বিশ্বাসকে সাথে নিয়ে ২০১৫ সালে অবৈধভাবে বর্ডার অতিক্রম করে বেড়াতে
২০:৪৯ ১৬ অক্টোবর ২০২১
শাবির নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
২০:৪৩ ১৬ অক্টোবর ২০২১
শাবিতে টিকাদান কার্যক্রম শুরু
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো টিকাদান কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের ১৯৫ জন শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদান করা হয়েছে।
২০:৪০ ১৬ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   953  
-   954  
-   955  
-   956  
-   957  
-   958  
-   959      
- পরবর্তী >    
- শেষ >>    













































