আজ বিশ্ব খাদ্য দিবস
আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
১২:০৮ ১৬ অক্টোবর ২০২১
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৭
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। শুক্রবারের (১৫ অক্টোবর) এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)। খবর আল জাজিরার।
১২:০০ ১৬ অক্টোবর ২০২১
জিহাদী বইসহ মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার ২, শনিবার সংবাদ সম্মেলন
মৌলভীবাজার শহর থেকে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
০০:৫২ ১৬ অক্টোবর ২০২১
পৌনে চার বছরে দেশ কেঁপেছে ৪৭ বার, বড় ভূমিকম্পের আশঙ্কা
গত পৌনে চার বছরে ভূমিকম্পে ৪৭ বার কেঁপেছে বাংলাদেশ। বারবার ভূমিকম্প হওয়ার অর্থ ফল্ট লাইনগুলো সক্রিয় আছে। এমন অবস্থায় দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
২৩:৫১ ১৫ অক্টোবর ২০২১
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম
মানুষের মৌলিক অধিকারের প্রাথমিক বিষয়ই হলো তার জানমালের নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকার। অন্যকে নিরাপদ রাখা ও বেঁচে থাকতে দেওয়া অন্যতম নাগরিক দায়িত্ব ও কর্তব্য। এটি ইসলামের শিক্ষা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ভ্রাতৃঘাতী সংঘাত ও সহিংসতাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
২৩:১২ ১৫ অক্টোবর ২০২১
ছুরিকাঘাতে মারা গেলেন ব্রিটিশ এমপি
ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামস মারা গেছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
২২:৫০ ১৫ অক্টোবর ২০২১
কমলগঞ্জে লক্ষ্মীপুর পূজামণ্ডপে সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মধ্যে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুবাই প্রবাসী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২২:৩৮ ১৫ অক্টোবর ২০২১
জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছরের স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে জন্ম সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
২২:৩৪ ১৫ অক্টোবর ২০২১
জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত আমন ধান আগাম কাটা শুরু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের জিন বিজ্ঞানী ধান গবেষক ড. আবেদ চৌধুরীর উদ্ভাবিত কানিহাটি-১ থেকে ১৬ আমন ধান আগাম কাটা শুরু হয়েছে। বিজ্ঞানীর উদ্ভাবিত নতুন জাতের আমন ধানের চারা রোপন করে নির্ধারিত সময়ের দেড় মাস আগে ধান কাটা শুরু হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নতুন জাতের এই আমন ধান কেটে ঘরে তুলেন।
২২:২৬ ১৫ অক্টোবর ২০২১
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার পর থেকে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলো থেকে বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা বের করে নিকটবর্তী নদী বা অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
২২:০৭ ১৫ অক্টোবর ২০২১
কুমিল্লায় সহিংসতার জেরে হাজীগঞ্জে সংঘর্ষ, আসামি ২ হাজার
সম্প্রতি কুমিল্লায় সাম্প্রতিক সহিংসতার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার রাতে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি মামলা দায়ের করা হয়, আসামি করা হয়েছে দুই হাজারজনকে। এখন পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
২১:৪০ ১৫ অক্টোবর ২০২১
শুরু হচ্ছে সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৯, চলছে প্রস্তুতি
মৌলভীবাজারে সিপিএএম-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯)-এর টিম মালিকদের প্রস্তুতি সভা। এসময় খেলায় গ্রুপিং ও পরিচালনার নিয়মাবলী নিয়ে আলোচনাও করা হয়েছে।
২০:৫৭ ১৫ অক্টোবর ২০২১
ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের মতবিনিময়
আসন্ন তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৯:৪২ ১৫ অক্টোবর ২০২১
ইন্টারনেট বিচ্ছিন্ন: রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ
দেশব্যপী শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে মুঠোফোনের গ্রাহকেরা সিমে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আখাউড়া-সিলেট রেলপথের রেলস্টেশনগুলোতেও সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন টিকেট প্রত্যাশী যাত্রীরা।
১৯:৩০ ১৫ অক্টোবর ২০২১
দেবীদুর্গা ফিরে গেলেন কৈলাসে (ভিডিও)
দেবীদুর্গার কৈলাসে ফেরার দিনে ধূপের ধোঁয়া, ঢাক ঢোল, শাঁখ আর উলুধ্বনীতে অশ্রুভেজা শ্রদ্ধাঞ্জলিতে দেবীকে বিদায় জানালো মর্ত্যের ভক্তরা। বিজয়া দশমীতে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনার পর নানা আয়োজনে বিসর্জন দেয়া হয় দেবীদুর্গার প্রতিমাকে।
১৯:২৪ ১৫ অক্টোবর ২০২১
করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৯৬ জনকে।
১৭:৩০ ১৫ অক্টোবর ২০২১
দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের
ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৭:২১ ১৫ অক্টোবর ২০২১
অবশেষে বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুললো ভারত
দীর্ঘ ১৯ মাস পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ভারত। যারা চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করবে তাদের জন্য শুক্রবার থেকে ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৭:১৩ ১৫ অক্টোবর ২০২১
সারাদেশে সচল হচ্ছে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা
প্রায় ১১ ঘণ্টা পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। বিকাল সাড়ে ৪টা থেকে ঢাকায় গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
১৭:০২ ১৫ অক্টোবর ২০২১
আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।
১৬:৪৫ ১৫ অক্টোবর ২০২১
দেশে সম্প্রীতি-শান্তি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত
দেশে প্রত্যেক ধর্মাবলম্বী মধ্যে সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে মসজিদে মসজিদে মোনাজাত করেছেন মুসল্লিরা।
১৬:২০ ১৫ অক্টোবর ২০২১
আমরা অযথা রেগে যাই কেন?
মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা হচ্ছে এমন তিনটি বিষয়, যা অপ্রত্যাশিতভাবে আমাদের রাগকে বাড়িয়ে দিতে পারে। এমন অবস্থায় যে কোনো সময়, যে কারও ওপরেই রাগ হতে পারে।
১৬:০৮ ১৫ অক্টোবর ২০২১
ছেলের জন্য কারাগারে সাড়ে ৪ হাজার রুপি পাঠালেন শাহরুখ
মাদক মামলায় গ্রেফতার হয়ে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বলিউডের বাদশাহর পুত্র হয়েও বিন্দুমাত্র ছাড় পাচ্ছেন না আরিয়ান। কারাগারে অন্যসব কয়েদির মতোই তাকে দিন কাটাতে হচ্ছে। নির্ধারিত সময়ে ঘুমানো, ওঠা, খাওয়াদাওয়া সব সারতে হচ্ছে।
১৫:৪৪ ১৫ অক্টোবর ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৩০৯ জনের চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩টি পদে ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:১২ ১৫ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   955  
-   956  
-   957  
-   958  
-   959  
-   960  
-   961      
- পরবর্তী >    
- শেষ >>    













































