মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা (ভিডিও)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডী মণ্ডপে চলছে আগাম দুর্গাপূজা। দেবীপুরাণ চন্ডির বর্ণনানুযায়ী দশভুজা দেবীর ৯টি রূপের কাঠামো তৈরী করে এ পূজার আয়োজন করা হয়েছে।
২২:০২ ১১ অক্টোবর ২০২১
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঘোষণা করা হবে। ওই দিন ৮৭তম কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে।
২২:০১ ১১ অক্টোবর ২০২১
সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় আজ আরও পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ
মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফায় চলছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। আজ সোমবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে পাঁচ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষী সার্জেন্ট মো. জিয়াউর রহমানকে দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।
২১:৪৪ ১১ অক্টোবর ২০২১
বনানীতে ড. ইনামুল হকের দাফন, শেষ শ্রদ্ধা শহীদ মিনারে
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হককে দাফন করা হবে রাজধানীর বনানী কবরস্থানে। এর আগে একাধিক স্থানে তার মরদেহ নেওয়া হবে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। তার ছোট জামাতা সাজু খাদেম সংবাদমাদ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।।
২১:৩৮ ১১ অক্টোবর ২০২১
কক্সবাজারে প্রশাসন একাডেমির জন্য ৭০০ একর বনভূমির বরাদ্দ স্থগিত
সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ঝিলংজা বনভূমির ৭০০ একর জমির বরাদ্দ স্থগিত করেছেন হাইকোর্ট।
২১:২২ ১১ অক্টোবর ২০২১
কুড়িগ্রামে একদিনের ডিসি দশম শ্রেণির ছাত্রী ইতি
কুড়িগ্রামে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের দশম শ্রেণি পড়ুয়া ইসরাত জাহান ইতি একদিনের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন।
২১:১৬ ১১ অক্টোবর ২০২১
বাজারে নতুন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট নিয়ে এসেছে স্যামসাং
সম্প্রতি, স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ - গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির ফলে স্মার্ট ডিভাইসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। কার্যকরী সব ফিচারসহ ক্রেতাদের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট একটি উপযুক্ত ডিভাইস।
২১:০৫ ১১ অক্টোবর ২০২১
তৃতীয় শ্রেণীর ছাত্রীর সাথে ইভটিজিং, ২৫ বছরের যুবকের কারাদণ্ড
হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর ছাত্রীর সাথে ইভটিজিং করার দায়ে মিয়াদ মিয়াকে নামে ২৫ বছরের যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকাল পৌনে ১২টায় উপজেলার রতপুর সরকারি প্রাইমারি স্কুলের ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রীর সাথে ইভটিজিং করেন ওই যুবক।
২০:৪৮ ১১ অক্টোবর ২০২১
‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সকল বৈশ্বিক উদ্যোগে উন্নত দেশ বিশেষ করে জি-২০ কে সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদান করতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।
২০:৩৬ ১১ অক্টোবর ২০২১
হাইব্রিড লাউ মারিয়া চাষে, বারোমাস কৃষক হাসে
করোনাকালীন বিপর্যয় কাটিয়ে কৃষক আবারও স্বপ্ন বুনছেন নতুন নতুন ফসল উৎপাদনে। এমনি অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড লাউ মারিয়া চাষে চমক সৃর্ষ্টি করেছেন ইছাকুটা গ্রামের কৃষক মুর্তুজা আলী। লালতীরের অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড লাউ মারিয়া চাষের সফলতায় অনান্য কৃষকদের মাঝেও সারা জাগিয়েছেন তিনি। তাঁর এমন সফলতা দেখে এ গ্রামের বেকার যুবক সহ অনেকেই এখন ঝুঁকছেন লাউ মারিয়া চাষের দিকে।
২০:১৬ ১১ অক্টোবর ২০২১
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডায় আবার পেটুক অলিম্পিকস
আসন্ন আইসিসি পুরুষ টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে আবারও জনপ্রিয় কনটেস্ট ‘পেটুক অলিম্পিকস’ নিয়ে এসেছে অন-ডিমান্ড ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এ সময় ভোজনরসিকরা ফুডপ্যান্ডার ফিচারড রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।
২০:০৫ ১১ অক্টোবর ২০২১
তারাকান্দায় বানিহালা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২ নং বানিহালা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১অক্টোবর) বিকেলে বানিহালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
১৯:৫৭ ১১ অক্টোবর ২০২১
নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কুশিয়ারা নদীতে অভিযানে চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক উপজেলা প্রশাসন।
১৯:১৬ ১১ অক্টোবর ২০২১
জুড়ীর ৫ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা
আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন দুই ডজন প্রার্থী। তাদের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নৌকার মনোনয়ন দিয়েছে পাঁচজনকে।
১৮:৩৪ ১১ অক্টোবর ২০২১
অভিনেতা ড. ইনামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:৫০ ১১ অক্টোবর ২০২১
পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, আতংকিত হবেন না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে, আতংকিত হবেন না। পেঁয়াজের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রায় পাঁচ লাখ মেট্রিক টন দেশীয় পেঁয়াজ মজুদ রয়েছে।
১৭:৩১ ১১ অক্টোবর ২০২১
করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৫৯৯ জনকে।
১৭:২০ ১১ অক্টোবর ২০২১
দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ
দেবী দুর্গা আসছেন। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবীকে বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ।
১৭:০৬ ১১ অক্টোবর ২০২১
অভিনেতা ড. ইনামুল হক আর নেই
একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হক আর নেই। সোমবার বিকেল ৪টায় দিকে বেইলি রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৬:৩৯ ১১ অক্টোবর ২০২১
এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা!
সকালে ঘুম থেকে উঠে অনেকের এক কাপ চা না খেলে মনে হয় যেন দিনটাই মাটি হয়ে যায়। তাছাড়া কাজের ফাঁকে ফাঁকেও চা খাওয়ার অভ্যাস আছে অনেকের। কেননা ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। এর রয়েছে নানা উপকারিতাও। কিন্তু কখনো কি শুনেছেন সোনার চেয়ে দামি চা হয়?
১৬:৩১ ১১ অক্টোবর ২০২১
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।
১৬:২০ ১১ অক্টোবর ২০২১
সালসাবিলের সঙ্গে বিবাদ মীমাংসা হচ্ছে নোবেলের!
‘সারেগামাপা’র মঞ্চ থেকে পরিচিতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল অধিকাংশ সময়ই সমালোচনার শীর্ষে থাকেন। এইতো কিছুদিন আগে জানা গিয়েছিল নোবেলের সংসার ভাঙছে। এবার খবর এলো, স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে পারিবারিকভাবে বিবাদ মীমাংসা হচ্ছে।
১৫:৪৮ ১১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে গণমানুষের কবি দিলওয়ারকে শ্রদ্ধা ও স্মরণ
‘পৃথিবী স্বদেশ যার আমি তার সঙ্গী চিরদিন’ দেশ কালের সীমা পেরিয়ে গণমানুষের কবি ছিলেন দিলওয়ার। তাঁর সমসাময়িকে তিনি ছিলেন একজন প্রধানতম কবি। রোববার (১০ অক্টোবর) তাঁর প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা ও স্মরণ করলো শিশুকিশোর ত্রৈমাসিক ম্যাগাজিন ‘শৈশব’ পরিবার।
১৫:২৮ ১১ অক্টোবর ২০২১
পূজোয় পাতে থাকুক ছানার কোফতা কালিয়া
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা মানেই সীমাহীন আনন্দ। সারাদিন অবিরাম ঘোরাঘুরি করা, আর পেট ভর্তি করে মজার মজার খাবার খাওয়া।
১৫:১৭ ১১ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   959  
-   960  
-   961  
-   962  
-   963  
-   964  
-   965      
- পরবর্তী >    
- শেষ >>    













































