সৌদি আরব পৌঁছেছেন ৪০২২ হজযাত্রী
শুক্রবার (১০ জুন) পর্যন্ত চার হাজার ২২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার দুই হাজার ৪৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এক হাজার ৫৭৫ জন।
শনিবার, ১১ জুন ২০২২, ১৩:৫৪
বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রুপায়নের চাবিকাঠি তরুণ প্রজন্ম : শিরীন শারমিন
যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সকলের জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপনসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্ত-মানবতার সেবায় নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে
শনিবার, ১১ জুন ২০২২, ১৩:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
আজ শনিবার (১১ জুন) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান প্রধানমন্ত্রী। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা।
শনিবার, ১১ জুন ২০২২, ১২:৩৫
মাঝ রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া
হঠাৎ অসুস্থ হওয়ায় শুক্রবার (১০ জুন) মাঝ রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার, ১১ জুন ২০২২, ১০:২০
১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকা শহর বন্ধ : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধের উদ্যোগ নেব। অবশ্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
শুক্রবার, ১০ জুন ২০২২, ২৩:৩৩
প্রস্তাবিত বাজেট শিক্ষাবান্ধব নয়, ব্যবসায়ীবান্ধব: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ীবান্ধব ও গণবিরোধী বাজেট বলে আখ্যায়িত করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এ মন্তব্য করেন।
শুক্রবার, ১০ জুন ২০২২, ২০:৩৯
সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের রাসায়নিক দেশে বৈধভাবে আসেনি: পরিবেশমন্ত্রী
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোয় হাইড্রোজেন পারঅক্সাইড থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে এবং তাতে হতাহতের সংখ্যাও বেড়েছে। বিএম ডিপোর এই হাইড্রোজেন পারঅক্সাইড বৈধ পথে আনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১৯:২০
আমরা কখনই গরিব মারার বাজেট দেইনি : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত তিন বছরে আপনারা ঠকেননি। আমরা কখনই গরিব মারার বাজেট দেইনি।’
শুক্রবার, ১০ জুন ২০২২, ১৭:২০
২০২২–২৩ অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে : অর্থমন্ত্রী
২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১৫:৫৫
আট বিভাগেই বৃষ্টি হতে পারে
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে আট বিভাগেই বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১৫:৩২
বৈশ্বিক অস্থিরতার মাঝে বাংলাদেশের নীরব অর্থনৈতিক বিপ্লব
১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত বছর স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হিসেবে যাত্রা শুরু করে বছরের পর বছর ধরে বিশ্ব পরিমন্ডলে বর্তমান বাংলাদেশের চিত্র ও পরিচয় পাল্টেছে অনেকটাই। একটি সাহায্য গ্রহীতা দেশ থেকে এখন দাতা দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে ঘটেছে নীরব অর্থনৈতিক বিপ্লব।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১৩:০১
থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
আগের মতো অতিরিক্ত জরিমানা দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ দেয়া আছে, তা এখন বাতিল করছে সরকার। অর্থবিল-২০২২ এ এই সুযোগটি বিলোপ করা হয়। যদিও এর পরিবর্তে বিদেশে পাচার করা অর্থ নির্ধারিত কর দিয়ে বৈধ করার সুযোগ দিচ্ছে সরকার, যা ১৯ এর (এফ) ধারা হিসেবে যুক্ত করা হয়।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১১:০২
বাড়তে পারে বিদ্যুৎ, গ্যাসের দাম
বাজারে পণ্যমূল্যের অস্থিতিশীল অবস্থা আর মধ্য আয়ের মানুষের জীবনে টানাটানির মধ্যে আগামী অর্থবছরের জন্য পেশ করা বাজেটে প্রাকৃতিক গ্যাস, সার ও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি প্রাদুর্ভাব পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়ায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার, ১০ জুন ২০২২, ১০:৪১
চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা
আসছে অর্থবছরে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ২১:৫৪
বেকারত্ব বিমা চালু করবে সরকার
নতুন চারটি জাতীয় সামাজিক বিমা স্কিম চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৯ জুন) প্রস্তাবিত বাজেটে এই তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ২১:৩৪
লিটারে আরও ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৭ টাকা বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা। এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ২০:৫১
দাম কমতে পারে যেসব পণ্যের
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে জনস্বার্থে, দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন পণ্যে থাকছে শুল্ক ছাড় এবং ভ্যাট অব্যাহতি। ফলে স্বর্ণসহ কমতে পারে আরও বেশ কিছু পণ্যের দাম।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৯:৪০
এটাকে গরিবের বাজেট বললেন ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে এই অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা গরীবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট। গণভবনের বাইরে আজ (৯ জুন) বাজেট অধিবেশন শেষে সাংবাদির কাছে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৮:৫৪
নতুন বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে দাম বৃদ্ধি পেতে পারে তামাকজাত পণ্যসহ মদ এবং আমদানি করা স্মার্ট মোবাইল ফোনের।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৬:৫৭
বাংলাদেশকে হামলার হুমকি দিলো আল কায়েদা
ব্লগার হত্যা মামলায় অভিযুক্ত সাতজনের সাজা মৃত্যুদণ্ড দেওয়ায় এর নিন্দা জানিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। রোববার (৫ জুন) এক বিবৃতিতে বাংলাদেশের নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশে হামলার হুমকিও দিয়েছে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৪:৪২
পদ্মা সেতুর টোল সংযোজন করে বাসভাড়া নির্ধারণ
পদ্মা সেতুর টোল সংযোজনপূর্বক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেতু দিয়ে যান চলাচলের দিন থেকে এ ভাড়া কার্যকর হবে।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৪:৪০
লাল রঙের ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী
২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল রঙের ব্রিফকেস হাতে নিয়ে সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় সংসদ ভবনে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৪:১৮
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিলো মাত্র ৭৮৬ কোটি
স্বাধীনতা লাভের পর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিলো মাত্র ৭৮৬ কোটি টাকা। ১৯৭২ সালের ৩০ জুন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আওয়ামীলীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই প্রথম বাজেট ঘোষণা করেছিলেন। আজ বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করতে যাচ্ছেন ২০২২-২৩ অর্থবছরে দেশের ৫২তম বাজেট। ধারণা করা হচ্চে এই বাজেটের সম্ভাব্য পরিমাণ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১১:৩৯
আজ উপস্থাপিত হবে দেশের ৫২ তম বাজেট
বাংলাদেশের ১৩তম অর্থমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের ৫২তম ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের রাজনৈতিক জীবনে চতুর্থ বাজেট।
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১০:৩৪
ফায়ার সার্ভিসের ইতিহাসে সর্বোচ্চ আত্মাহুতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন ফায়ার সার্ভিস কর্মী। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এ ঘটনার পরে ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনারর মতো একসঙ্গে এত সংখ্যক ফায়ার সার্ভিস কর্মীর আত্মাহুতি এই বাহিনীর প্রতিষ্ঠার পর আর দিতে হয়নি।
বুধবার, ৮ জুন ২০২২, ১৭:০৩
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় মোদির শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার, ৭ জুন ২০২২, ২৩:০৩
৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আভাস, সতর্কতা সংকেত
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৫:০৭
টাকার মান আরও ৪৫ পয়সা কমলো
ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। গতকাল (সোমবার) ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য হয় ৯১ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার তা আরও ৪৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সায়।
মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৪:২৮
অশ্রুসিক্ত নয়নে ফায়ার ফাইটার শাকিল তরফদারের শেষ বিদায়
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার শাকিল তরফদারকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হলো। তার মরদেহ শেষবারের মতো আনা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে।
মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৩:৫৯
ছয় দফার প্রণয়ক বঙ্গবন্ধু নিজেই : প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই ছয় দফা প্রণয়ন করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৩:৩৬
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































