ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩


বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য

বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। কারণ এটাই আমাদের লক্ষ্য।

বুধবার, ১৫ জুন ২০২২, ১৩:২২

জনশুমারিতে কেন সঠিক তথ্য দেবেন?

জনশুমারিতে কেন সঠিক তথ্য দেবেন?

কোন দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বলা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব জনশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও বর্তমানে চলছে ডিজিটাল জনশুমারি কার্যক্রম। অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও প্রতি দশ (১০) বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। 

বুধবার, ১৫ জুন ২০২২, ১২:৫১

সবাইকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে:শিল্প প্রতিমন্ত্রী

সবাইকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে:শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সবাইকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বুধবার, ১৫ জুন ২০২২, ১১:৪২

দীর্ঘ ১১ বছর পর দেশে জনশুমারি, ডিজিটাল পদ্ধতিতে গণনা

দীর্ঘ ১১ বছর পর দেশে জনশুমারি, ডিজিটাল পদ্ধতিতে গণনা

দীর্ঘ ১১ বছর পর আজ ১৫ জুন থেকে শুরু হলো কাঙ্ক্ষিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে ২১ জুন পর্যন্ত। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি পরিচালিত হবে। 

বুধবার, ১৫ জুন ২০২২, ০০:৩৫

একসঙ্গে জ্বলল পদ্মা সেতুর ৪১৫ ল্যাম্পপোস্ট

একসঙ্গে জ্বলল পদ্মা সেতুর ৪১৫ ল্যাম্পপোস্ট

পদ্মা সেতুতে একসঙ্গে জ্বলে উঠল ৪১৫টি ল্যাম্পপোস্ট। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বালানো হয়। এই প্রথম সম্পূর্ণ সেতুর সবকটি ল্যাম্পপোস্টে বাতি জ্বলল।  আলোকিত হলো পুরো সেতু।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ২২:৪০

২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনা শনাক্ত

দেশে কয়েকদিন ধরে করোনা সক্রামনের হার দিন দিন বেরেই চলছে। নতুন করে ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কারও প্রান হানি ঘটেনি। ফলে বাংলাদেশে মৃত সংখ্যা দারিয়েছে ২৯ হাজার ১৩১ জন। 

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৯:৩৩

জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলা ভাষা

জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হচ্ছে বাংলা ভাষা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৬:১৪

আজ ১৪ জুন, ‘বিশ্ব রক্তদাতা দিবস’

আজ ১৪ জুন, ‘বিশ্ব রক্তদাতা দিবস’

‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান’ এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে। ‘একের রক্তে অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন, রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি, রক্ত দিন, জীবন বাঁচান’ এই রকম শত শত স্লোগান নিয়ে স্বেচ্ছায় রক্তদানের মতো কাজে এগিয়ে এসেছেন এ দেশের স্বেচ্ছাসেবক, তরুণ-যুব সমাজ। রক্তদান একটি অত্যন্ত মহৎ কাজ।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৪:১৫

পদ্মা সেতুর নির্মাণ কাজে জড়িতদের সঙ্গে গ্রুপ ছবি তুলবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণ কাজে জড়িতদের সঙ্গে গ্রুপ ছবি তুলবেন প্রধানমন্ত্রী

চলতি মাসের ২৫ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু। এরই মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজে জড়িতদের সঙ্গে গ্রুপ ছবি তোলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৪:০৮

সিতাকুন্ডের পর এবার পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন

সিতাকুন্ডের পর এবার পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন

গত ৫ জুন (রোববার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুন্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়। এ ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরবর্তীতে মৃত্যু হয় আরও ৮ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
 

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১২:৩৪

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের সাথে নাশকতার যোগ আছে! 

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের সাথে নাশকতার যোগ আছে! 

সীতাকুন্ডের বিএম ডিপো এবং পরবর্তীতে একাধিক ট্রেনে অগ্নিকান্ডের সাথে নাশকতার যোগ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সীতাকুন্ডের বিএম ডিপো এবং পরবর্তীতে একাধিক ট্রেনে অগ্নিকান্ডের পেছনে নাশকতার বিষয়টি স্পষ্টতর হচ্ছে। বিএম ডিপোর অগ্নিকান্ডের ব্যাপারে আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে, সেখানে নাশকতা ছিলো কি না সেটা খতিয়ে দেখা দরকার, আস্তে আস্তে বিষয়টি স্পষ্ট হচ্ছে।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১১:২২

পদ্মা সেতু চালু হলে বরগুনায় শিল্প উদ্যোগের নতুন দ্বার উন্মোচন হবে

পদ্মা সেতু চালু হলে বরগুনায় শিল্প উদ্যোগের নতুন দ্বার উন্মোচন হবে

পদ্মা সেতুকে ঘিরে লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়নের আর মাত্র কিছুদিন বাকি। কিছুদিন পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে দেশের সবথেকে বড় প্রজেক্টটি। সেতু চালু হলে রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ ও পরিবহন সুবিধা পেতে যাচ্ছে বরগুনা। এখানকার উৎপাদিত কাঁচামাল থেকে অন্য এলাকার শিল্প-কারখানাগুলোতে যে পণ্য তৈরী হয়, এখানেই শিল্প কারখানা গড়ে তুলে চাহিদা অনুযায়ী সে পণ্য সরবরাহ করা সম্ভব। সেই স্বপ্নও দেখছেন উদ্যোমী উদ্যোক্তরা। এমনটাই জানিয়েছেন বরগুনার বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১০:৫৯

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মৌলভীবাজারের মুহিত?

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন মৌলভীবাজারের মুহিত?

কে হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি? গুরুত্বপূর্ণ ওই পদ নিয়ে অন্তহীন জল্পনা-কল্পনা সেগুনবাগিচায়। মন্ত্রী-সচিবসহ দায়িত্বশীল প্রতিনিধিরা মুখ খুলছেন না। তারা এ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে খুবই সতর্ক। ওয়ার্কিং লেভেলে নানা স্পেকুলেশন, কিন্তু কেউই কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছেন না।

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ০০:৫৬

নানা অসঙ্গতি, ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল

নানা অসঙ্গতি, ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল

আর্থিক অনিয়ম, বৈদেশিক অনুদান নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আনা ও নানা অসঙ্গতির কারণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’ এর লাইসেন্স নবায়ন হয়নি বলে জানিয়েছে এনজিও ব্যুরো বাংলাদেশ।

সোমবার, ১৩ জুন ২০২২, ২৩:২৫

‘খালেদা জিয়া অসুস্থ থাকলে বিএনপি নেতাদের সুবিধা হয়’

‘খালেদা জিয়া অসুস্থ থাকলে বিএনপি নেতাদের সুবিধা হয়’

বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, এ প্রার্থনা করছি। বিএনপি মনে হয় চায় না তিনি সুস্থ হোন। তিনি অসুস্থ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়।

সোমবার, ১৩ জুন ২০২২, ২১:১২

আরেক দফা কমলো টাকার মান

আরেক দফা কমলো টাকার মান

ডলারের বিপরীতে টাকার মান আরও ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তব্যাংকে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৯২ টাকা।  ৯২ টাকা ৫০ পয়সা দরে সোমবার (১৩ জুন) ব্যাংকগুলোর কাছে ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে গত দুই মাসে ডলারের দাম ৬ টাকার বেশি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার, ১৩ জুন ২০২২, ২০:২৩

বিরোধীদল ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায়: সিইসি

বিরোধীদল ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন হওয়া দরকার অংশগ্রহণমূলক। বিরোধীদল যদি নির্বাচনে না আসে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক কমে যায়।

সোমবার, ১৩ জুন ২০২২, ১৯:২২

এলিট ফোর্স র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান

এলিট ফোর্স র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান

একটি সাঁজোয়া ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার (গ্রেড-২), সাঁজোয়া ব্রিগেডের ব্রিগেড মেজর ও বাংলাদেশ মিলিটারি একাডেমির প্লাটুন কমান্ডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে ২০০৬ সালে মিলিটারি অবজারভার এবং ২০১৮ সালে ব্যানব্যাট-২, দক্ষিণ সুদানে চিফ অপারেশনস অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। চাকরির ধারাবাহিকতায় তিনি ২০২০ সালের ১২ জানুয়ারি কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হন। কর্নেল কামরুল ইতোপূর্বে র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 

সোমবার, ১৩ জুন ২০২২, ১৯:১৭

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া হজযাত্রীর নাম মো. জাহাঙ্গীর কবির (৫৯)। তার পাসপোর্ট নম্বর- A01012228। 

সোমবার, ১৩ জুন ২০২২, ১৫:০০

দেশে ফের বাড়ছে করোনা, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশে ফের বাড়ছে করোনা, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশে গত কয়েকদিন ধরে আবারও করোনা শনাক্ত বাড়ছে। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার, ১৩ জুন ২০২২, ১৪:৩০

২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার, ১২ জুন ২০২২, ২৩:০২

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন।

রোববার, ১২ জুন ২০২২, ১৫:২৯

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাহেদসহ ৬ জনের বিচার শুরু

স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাহেদসহ ৬ জনের বিচার শুরু

অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

রোববার, ১২ জুন ২০২২, ১৩:৫৯

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ করেছে বিএনপি। রবিবার (১২ জুন) সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১টার দিকে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশ আয়োজন করে।

রোববার, ১২ জুন ২০২২, ১৩:৪২

বৃষ্টি হতে পারে সিলেটসহ আরও সাত জেলায়

বৃষ্টি হতে পারে সিলেটসহ আরও সাত জেলায়

আবারও সিলেটসহ দেশের আরও সাত জেলায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার, ১২ জুন ২০২২, ১১:০৩

ক্ষুধা-দারিদ্র্য দূর করার জন্য দৌড়াচ্ছি : পরিকল্পনামন্ত্রী

ক্ষুধা-দারিদ্র্য দূর করার জন্য দৌড়াচ্ছি : পরিকল্পনামন্ত্রী

রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি গ্রামের ছেলে, নিম্নআয়ের পরিবার থেকে উঠে এসেছি। জীবনের তাগিদে ব্যবসা-চাকরি করেছি। গ্রামের মানুষের কষ্টের কথা বুঝি, হাওরের সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট আমাকে পীড়া দেয়। জনগণের কল্যাণে গ্রামে ভোট চাইতে গেলাম। আমি বড় পরিবারের সন্তান নই। ছাত্রলীগ-যুবলীগ কেউ আমাকে তখন চেনে না। আমি সবাইকে বললাম, আমাকে ভোট দেন ভাগ বাটোয়ারা করে কিছু করব না। আপনাদের কল্যাণে কাজ করব। আমি আপনাদের জন্য কাজ করব। সবাই আমাকে বিশ্বাস করল। পরপর তিনবার বিজয়ী হয়েছি। গ্রামের মানুষের কল্যাণে কাজ করেছি।

শনিবার, ১১ জুন ২০২২, ২২:১১

নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। এরই মধ্যে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে।

শনিবার, ১১ জুন ২০২২, ২০:৫৭

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন বর্তমান অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।

শনিবার, ১১ জুন ২০২২, ১৮:৪৭

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়।

শনিবার, ১১ জুন ২০২২, ১৬:০০

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার, ১১ জুন ২০২২, ১৫:২৫

সর্বশেষ