মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির হাইকোর্টে জামিন আবেদন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে মিন্নির করা এ জামিন আবেদনের ওপর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হতে পারে।
সোমবার, ৩০ মে ২০২২, ১৩:০২
দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস
উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যান্য স্থানে বৃষ্টির প্রবণতা বেড়েছে। সোমবার (৩০ মে) দেশের কোন কোন অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়েছে। আজ দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
সোমবার, ৩০ মে ২০২২, ১২:৩৭
পদ্মা সেতু কি প্রধানমন্ত্রীর নামে হচ্ছে
সেদিন ওবায়দুল কাদের বলেছিলেন, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এখানে অন্য কারও নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারও নাম এখানে সংযোজন করা হবে না।’ সেতুর নাম পদ্মা সেতু হবে কি না তা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ করা নিয়েও আলোচনা হয়
রোববার, ২৯ মে ২০২২, ২৩:৫০
আমরা কোনো পেশি শক্তির উপর ভরসা করে রাজনীতি করি না : স্বরাষ্ট্রমন্ত্রী
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র "স্বদেশ প্রত্যাবর্তন দিবস" উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে যখন পদার্পন করেন তখন বাংলাদেশের অবস্থা ছিলো করুণ। তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন তিনি বিশ্ব নেত্রী। শেখ হাসিনার বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। শিক্ষাঙ্গনগুলো কলুষিত হয়েছিলো সেসনজট, শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের মাধ্যমে আবারও ১৪ সালের মতো করার অপচেষ্টা করছে।
রোববার, ২৯ মে ২০২২, ২৩:০৪
‘বিএনপির অশ্রাব্য স্লোগানের পরিণতি হবে ভয়াবহ’
'১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'-বিএনপি নেতাদের এমন স্লোগানে তাদের ঘাতক পরিচয় আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান ও গালিগালাজ করার পরিণতি হবে ভয়াবহ।”
রোববার, ২৯ মে ২০২২, ২০:২১
পরীক্ষা না করেই ‘ইভিএমে কারচুপির সুযোগ নেই’ বলেছেন বিশেষজ্ঞরা
নিজেরা পরীক্ষা করে দেখা ছাড়াই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ “কারচুপির সুযোগ নেই” বলে জানিয়েছিলেন ইভিএম দেখতে যাওয়া বিশেষজ্ঞরা। প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এ সম্পর্কে বলেন, ওই স্বল্প সময়ে ইভিএম আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখিনি। তারা মেশিন দেখিয়ে যা বলেছে এবং আমরা আমাদের প্রযুক্তিগত জ্ঞানের ওপর ভিত্তি করে ইভিএম সম্পর্কে কথা বলেছি।
রোববার, ২৯ মে ২০২২, ১৯:৫৮
‘ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারি ওরা তো ছাত্রের বাবা’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “তারা (ছাত্রদল) যখন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চায়, তখন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা বাধা দেবে, এটা খুবই স্বাভাবিক। ছাত্রদল যারা করে, তাদের বয়স কত একটু ভাবেন। যারা ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি ওরা কি ছাত্র! বয়স ৪০-এর কোঠায়, ওরা তো ছাত্রের বাবা। সুতরাং ছাত্রদের বাবা, স্থানীয় যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে, তাদের পক্ষ থেকে এসেছে।”
রোববার, ২৯ মে ২০২২, ১৯:৪৭
পদ্মা সেতু হওয়ায় বিএনপির মুখে চুনকালি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
‘বিএনপিসহ যারা পদ্মা সেতু চায়নি, তাদের সমস্ত অপতৎপরতার পর যখন পদ্মা সেতু হয়েছে তখন লজ্জায় তাদের মুখে চুনকালি পড়েছে’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
রোববার, ২৯ মে ২০২২, ১৮:০৮
দেশের তরুণরা চাকরি করবে না, দেবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মেধা ও প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণরা চাকরি করবে না, চাকরির ক্ষেত্র তৈরি করবে।’
রবিবার (২৯ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
রোববার, ২৯ মে ২০২২, ১৬:৫৫
১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা
আগামী ১৫ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনা-২০২২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নে ২১ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
রোববার, ২৯ মে ২০২২, ১৫:২৩
সংঘাত না, আমরা উন্নতি চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ না, আমরা শান্তি চাই। সংঘাত না, আমরা উন্নতি চাই।
রোববার, ২৯ মে ২০২২, ১৪:০৪
গাফ্ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ নিয়ে অবতরণ করে। বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মরদেহ গ্রহণ করেন।
শনিবার, ২৮ মে ২০২২, ১৫:৫২
দেশে পৌঁছেছে আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৮ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তার মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার, ২৮ মে ২০২২, ১৩:১৫
পদ্মা সেতু হওয়ার পর ড. ইউনূসদের মুখে কথা নেই : ড. হাছান মাহ্মুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘ড. ইউনূসসহ আরো অনেকে যারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা বিভিন্ন সময় অনেক বড় বড় কথা বলে, বিশ্বমন্দা, করোনা নিয়ে নসিহত করে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর তাদের মুখে আর কোনো কথা নেই।’
শনিবার, ২৮ মে ২০২২, ১২:৫০
মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন দুই বাংলাদেশি শান্তিরক্ষী
কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী দুইজন বাংলাদেশি শান্তিরক্ষী মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্সকর্পোরাল মোঃ রবিউল মোল্লাকে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়েছে। গতকাল জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে এ মেডেল প্রদান করা হয়।
শনিবার, ২৮ মে ২০২২, ১২:২০
গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার আসছে দেশে
আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুলে পড়ার সময় কংগ্রেস নেতা দূর্গা মোহন সেন সম্পাদিত কংগ্রেস হিতৈষী পত্রিকায় কাজ শুরু করেন।
শুক্রবার, ২৭ মে ২০২২, ২২:৩৪
৪০ বর ও ৪০ কনে
চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বাবা মারা যান ইয়াসমিন আরার। এরপর চলে আসেন এতিম বালিকাদের জন্য গঠিত দিনাজপুর শিশু নিকেতনে। পড়াশোনা করেন এইচএসসি পর্যন্ত। গত বছর পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার আব্দুর সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। গত দুই বছরে তার মতো ৪০ এতিম কন্যাকে যৌতুকবিহীন বিয়ে দিয়েছে শিশু নিকেতন।
শুক্রবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে শহরের বালুবাড়ীস্থ গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে এই ৪০ দম্পতিকে বিবাহত্তোর সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিশু নিকেতন।
শুক্রবার, ২৭ মে ২০২২, ১৯:১৫
ওইসিডি’র দেশগুলোর কাছে অগ্রাধিকার সুবিধা অব্যাহত চান প্রধানমন্ত্রী
বাংলাদেশকে সহজে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জাপান এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা-ওইসিডি’র দেশগুলোর প্রতি অন্তত ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক সুবিধাগুলো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা গভীরভাবে কৃতজ্ঞ থাকবো যদি জাপান এবং অন্য ওইসিডি’র দেশগুলো কমপক্ষে ২০২৯ সাল পর্যন্ত অগ্রাধিকার সুবিধাগুলো প্রসারিত করে। যাতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সর্বোচ্চ লক্ষ্য অর্জন আমাদের পক্ষে সম্ভব হয়।’
শুক্রবার (২৭ মে) এশিয়ার ভবিষ্যৎ বিষয়ক ২৭তম আন্তর্জাতিক নিক্কেই সম্মেলনে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শুক্রবার, ২৭ মে ২০২২, ১৭:০৪
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু বাংলাদেশকে এ আঘাত সহ্য করতে হবে। সে ক্ষেত্রটা চিন্তা করে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। কিছু স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি ও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছি।
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৫:২৬
হজ প্যাকেজে খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা
এবারের হজ প্যাকেজে খরচ ৫৯ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৫:০১
অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৪:০৯
‘ধানক্ষেতের মাঝখানে বাড়ি, কিন্তু কেউ থাকে না, সবাই লন্ডনে থাকে’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সিলেটে আমার এলাকায় দেখেছি, ধানক্ষেতের মাঝখানে কয়েকতলা বাড়ি, কিন্তু কেউ থাকে না। সবাই লন্ডনে থাকে। এটি অনুৎপাদনশীল খরচ। আমার ভাবতে হবে যে, কিভাবে আমরা মানুষকে পথ দেখাবো যে টাকা উৎপাদনশীল খাতে কিভাবে বিনিয়োগ করবে। আমরা যদি পথ দেখাই তাহলে তাদের জন্য কিছু করা হবে যার বিপরীতে অভিবাসী কর্মীরা আমাদের জন্য করছে।
বুধবার (২৫ মে) রাজধানীর একটি হোটেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) আয়োজিত 'পাবলিক প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন ইন বাংলাদেশ (পিপিপি)' শীর্ষক প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার, ২৫ মে ২০২২, ১৭:১৩
প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাজনৈতিক সংলাপ
আগামী ২৮ জুন প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাজনৈতিক সংলাপ হবে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইইউ’র পক্ষে নেতৃত্ব দেবেন ডেপুটি সেক্রেটারি-জেনারেল এনরিকে মোরা। তবে এর আগে নিরাপত্তা সংলাপ করতে চায় ইইউ। এই উদ্যোগে আপত্তি নেই বাংলাদেশেরও।
মঙ্গলবার, ২৪ মে ২০২২, ২১:৪১
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (২৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আহত হয়েছেন অনেক নেতাকর্মী।
মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৮:৩৬
স্বপ্নের পদ্মা সেতু খুলবে ২৫ জুন
পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।
মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৬:৪৭
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান মনোনীত
বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য ৭ জন ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।
সোমবার, ২৩ মে ২০২২, ২০:০০
দক্ষিণাঞ্চলের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করা হবে: নৌ প্রতিমন্ত্রী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে সারাদেশে ১১ টি ড্রেজিং বেইজ করার কার্যক্রমও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের নদীপথ সচল ও নিরাপদ রাখার জন্য বরিশালেও ড্রেজার বেইজ নির্মাণ করা হয়েছে। এখানে ড্রেজার সংরক্ষণ থাকবে। কোথায় নাব্যতা দেখা দিলে তাৎক্ষণিক ড্রেজিং করা হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদীগুলোকে দূষণ ও দখল মুক্ত করা হবে।
সোমবার, ২৩ মে ২০২২, ১৯:৪৯
সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাহ্যিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার প্রটোকল দ্রত করা অপরিহার্য। সাইবার নিরাপত্তা সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক।
সোমবার, ২৩ মে ২০২২, ১৮:৪১
বন্যার প্রভাবে ঝুঁকিতে ১৫ লাখের বেশি শিশু: ইউনিসেফ
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি জেলায় ভয়াবহ বন্যার প্রভাবে ১৫ লাখের বেশি শিশুর নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা ঝুঁকিতে আছে বলে মনে করে ইউনিসেফ। যেকোনও জরুরি পরিস্থিতিতে শিশুরা সবচেয়ে অসহায়। ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর জরুরি নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ পানির প্রয়োজনে সাড়া দিতে ইউনিসেফ সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করছে।
সোমবার (২৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সোমবার, ২৩ মে ২০২২, ১৭:৫০
ফের বাড়লো ডলারের দাম
বাংলাদেশ ব্যাংক আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। সোমবার (২৩ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংকগুলোকে ৮৮ টাকায় আমদানি বিল আদায়ের সুযোগ দিয়েছে। এর আগে গত ১৬ মে ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।
যদিও অনেক ব্যাংক ১০০ টাকা দরে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করছে ও রফতানি বিল নগদায়ন করছে।
সোমবার, ২৩ মে ২০২২, ১৭:৪০
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































