জাতীয় ঈদগাহে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু নিতে নিষেধাজ্ঞা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার জন্য অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।
রোববার, ১ মে ২০২২, ১৩:১৭
চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ (১ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।
রোববার, ১ মে ২০২২, ১২:৫১
সারাদেশে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা
সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা এই তথ্য জানিয়েছেন।
রোববার, ১ মে ২০২২, ১২:২২
হজ গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত
চলতি বছর হজে গমনেচ্ছুদের জন্য পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী হজযাত্রীদের ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ২২:৩৩
বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি
এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। শনিবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৮:৫৮
রোববার দুপুর ২টায় সিলেট আলিয়ার মাঠে মুহিতের জানাজা
সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মরদেহ শনিবার (৩০ এপ্রিল) বিকালে সিলেটে নিয়ে আসা হবে। তবে ওইদিন রেকর্ডবারের বাজেট পেশকারী সাবেক সফল অর্থমন্ত্রীর মরদেহ সিলেটে আসলেও রোববার (১ মে) দুপুর ২টায় তাঁর জানাজার নামাজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৮:৪৯
বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের রেকর্ড
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ পরিমাণ মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও পশ্চিমপাড়া টোলপ্লাজা দিয়ে প্রায় আট হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৫:৪০
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সহ সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৫:১৭
আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
শনিবার (৩০ এপ্রিল) দেশের আট বিভাগেই কম-বেশি ঝড় বৃষ্টি হতে পারে। এ অবস্থায় তাপমাত্রাও কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৩:২৭
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৩:০১
সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১২:৩৪
ট্যালেন্টেড অভিভাবক হারালাম : আব্দুল মোমেন
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন ‘ট্যালেন্টেড অভিভাবককে’ হারিয়েছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১২:১৯
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই। শুক্রবার দিবাগত রাত (৩০ এপ্রিল) সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ০১:৫৫
ঈদ আনন্দে বাধা দিতে পারে ঝড়বৃষ্টি
ঈদ-উল-ফিতর দুয়ারে এসে কড়া নাড়ছে, রমজান মাস শেষের দিকে। এমন সময়ে সারাদেশে প্রচন্ড তাপমাত্রায় কাহিল জনজীবন। তবে ঈদের দুদিন দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি দেখা দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের সময়ে দুদিন দেশজুড়ে বিক্ষপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ২০:১৩
এ বছর হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি
চলতি বছর বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে সৌদি আরব যাবেন, তাঁদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিশেষ বিজ্ঞপ্তিতে হজ ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিতে হবে, টিকা গ্রহণ করলেই চলবে না, টিকা গ্রহণের সার্টিফিকেট বহন করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৮:১৮
চালু হচ্ছে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আজ বৃহস্পতিবার থেকেই দেশে মোবাইল অপারেটরগুলোর আনলিমিডেট (মেয়াদবিহীন) ডেটা এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পরপরই অপারেটরদের মোবাইল অ্যাপগুলোতে এ ধরণের প্যাকেজ অফার দেখা যাচ্ছে।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৭:১০
বাংলাদেশের স্বার্থের ইস্যুগুলোকে কতটা গুরুত্ব দেয় ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে এসে বলেছেন, দু'দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিবিড় করার লক্ষ্যেই তার এই সফর।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৬:৪৫
শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া রুট ব্যবহারের অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যানবাহন পারাপারের জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ১০টি এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় ৪টি ফেরি রয়েছে। সকালে শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। চাপের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে। ঘাটে শৃঙ্খলা আছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শিমুলিয়ায় বড় ধরনের যানবাহন ফেরিতে পার করা হচ্ছেনা। ছোট গাড়ি পার করা হচ্ছে। শিমুলিয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ থেকে রক্ষা পেতে পাটুরিয়া রুট ব্যবহার করতে পুনরায় অনুরোধ করছি।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৬:৩৩
দেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৬:১২
কলকাতায় আটকা পড়া ১৫ বাংলাদেশি নাবিকের হাহাকার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে একটি ভিডিও বুধবার রাত থেকেই বাংলাদেশে ভাইরাল হয়। ভিডিওতে প্রায় পনের জনের মতো মানুষ, তাদের মধ্যে একজন দুর্দশার বর্ণনা করে চলছেন। একপর্যায়ে তারা সবাই একসাথে বলে ওঠেন, "আমাদের বাঁচান, আমরা দেশে ফিরতে চাই"।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৬:০৩
ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণের আশ্বাস
প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৫:৫৫
বাংলাদেশকে আরও ৩০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে আরও ৩০ লাখ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন করোনা টিকা দিয়েছে।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৪:৪১
পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কিছু অঞ্চলে বইছে তাপপ্রবাহ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আরও ৪টি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৪:২৮
২০ টাকায় চড়া যাবে মেট্রোরেল
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চলাচল করলে ভাড়া বাবদ একজন যাত্রীকে গুণতে হবে ৯০ টাকা। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া হবে ২০ টাকা অর্থাৎ এক স্টেশন পর নেমে গেলেও ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে ২০ টাকা ভাড়া দিয়ে সর্বোচ্চ দুই স্টেশন পর্যন্ত যাতায়াত করা যাবে। এরপর প্রতি স্টেশনে যেতে ১০ টাকা যোগ হবে।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ২০:২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান আর নেই
বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ১৯:৪৫
শনিবার সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ
আসন্ন ঈদ-উল-ফিতরে দীর্ঘ ছুটি থাকায় নগদ লেনদেনের সুবিধার্থে ৩০ এপ্রিল সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ১৭:০৭
তেঁতুলতলা মাঠে থানা হবে না : প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাঠ যেভাবে ছিল, সেভাবেই থাকবে।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ১৬:১২
নাহিদ-মুরসালিন হত্যা : ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেফতার
রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ১৪:০৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফলাফল ঘোষণা
প্রায় এক মাসের বেশি সময় ধরে আটকে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আজ। ২৭ এপ্রিল (বুধবার) সম্পাদক পদে পুনরায় ভোট গণনা নিয়ে সমিতি ভবনের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ০০:৪১
ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ : অর্থমন্ত্রী
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার নীতিতে কৌশলগত পরিবর্তনের আভাস স্পষ্ট হওয়ার পর তার সম্ভাব্য পরিণতি নিয়ে বড়রকমের উদ্বেগ -অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার কোনো লক্ষণ আজ পর্যন্ত আমাদের সামনে নেই। এই মুহূর্তে যুদ্ধটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২, ০০:১৫
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































