ঢাকা, সোমবার ১৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩


প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষক। তাই বর্তমান সরকার মানসম্মত শিক্ষক নিয়োগের প্রতি গুরুত্বারোপ করেছে।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ২১:১৪

ঠিক কোন ঈদের পরে বিএনপির আন্দোলন, জানতে চাইলেন তথ্যমন্ত্রী

ঠিক কোন ঈদের পরে বিএনপির আন্দোলন, জানতে চাইলেন তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলন কোন ঈদের পর, তা জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঈদের পর অন্যান্য দলকে নিয়ে বিএনপি আন্দোলনে নামবে-এমন মন্তব্যের জবাবে এই প্রশ্ন করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। হাছান মাহমুদ বলেন, ‘‘তাদের আন্দোলন কোন ঈদের পরে? আমরা ১২-১৩ বছর ধরে ঈদের পরে, রোজার পরে, বার্ষিক পরীক্ষার পরে, শীতের পরে, বর্ষার পরে তাদের আন্দোলন হবে এ রকম শুনে আসছি। তাই কোন ঈদের পরে সেটি একটু খোলাসা করলে ভালো হয়।’’

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ২০:৩৩

‘বিএনপি আমলে নিউমার্কেট প্রতিদিনই রণক্ষেত্র ছিলো’

‘বিএনপি আমলে নিউমার্কেট প্রতিদিনই রণক্ষেত্র ছিলো’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নিউমার্কেট এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ তাদের আমলে নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। এই সরকার নিউমার্কেটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।”

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১৯:১৭

হাওরাঞ্চলের ৪১ শতাংশ বোরো ধান কাটা শেষ

হাওরাঞ্চলের ৪১ শতাংশ বোরো ধান কাটা শেষ

বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত দেশের হাওরাঞ্চলের ৪১ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে ৩৮ শতাংশ, নেত্রকোনায় ৭৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২৯, সিলেটে ৩৭, মৌলভীবাজারে ৩৬, হবিগঞ্জে ২৫ এবং সুনামগঞ্জে ৪২ শতাংশ ধান কাটা হয়েছে। 

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১৫:৫২

নিউ মার্কেটে খুলেছে দোকান

নিউ মার্কেটে খুলেছে দোকান

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতিতে টানা দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাট। যদিও ব্যবসায়ীরা বলছেন, দোকান খোলার স্বস্তি থাকলেও নতুন করে আবার কোনো উত্তেজনা তৈরি হয় কি না, এ নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েই গেছে।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১৩:৩৫

নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি ১২০০

নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি ১২০০

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১২:১৮

নিউমার্কেটের সংঘর্ষে আরো এক মৃত্যু
ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

নিউমার্কেটের সংঘর্ষে আরো এক মৃত্যু

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন (২৬) ২১ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১১:০৯

সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান জানাচ্ছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা

সাদা পতাকা উড়িয়ে শান্তির আহ্বান জানাচ্ছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষের আজ তৃতীয় দিন। একদিকে যেমন পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা, অন্যদিকে এই এলাকার মার্কেটগুলোর মূল ফটক আর দেয়ালে উড়ছে সাদা পতাকা। বুধবার (২০ এপ্রিল) বিকেলে এভাবেই সংঘাত এড়িয়ে দোকান খুলতে চাওয়ার আকুতি জানিয়েছেন এই এলাকার ব্যবসায়ীরা।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ২১:৪৪

নিউমার্কেট এলাকায় শোনা যাচ্ছে ককটেল বিস্ফোরণের আওয়াজ

নিউমার্কেট এলাকায় শোনা যাচ্ছে ককটেল বিস্ফোরণের আওয়াজ

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নিউমার্কেট-ঢাকা কলেজ এলাকা। থেমে থেমে শোনা গেছে ককটেল বিস্ফোরণের আওয়াজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সংঘর্ষের তৃতীয় দিন বুধবার (২০ এপ্রিল) বিকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে আবারও বন্ধ করে দেওয়া হয় দোকানপাট ও যান চলাচল।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৯:১১

নিউমার্কেটে সংঘর্ষে তৃতীয় পক্ষ জড়িত, দাবি ব্যবসায়ীদের

নিউমার্কেটে সংঘর্ষে তৃতীয় পক্ষ জড়িত, দাবি ব্যবসায়ীদের

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সোমবার রাত ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সূচনা হয় ব্যবসায়ীদের নিজেদের মধ্যের ঝগড়া থেকে। মূলত একে কেন্দ্র করে ব্যবসায়ীদের এক পক্ষের উস্কানিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ঘটনাটির দায়ভার নিতে রাজি নন কেউই।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৭:০৭

৯ জুন সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

৯ জুন সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট আগামী ৯ জুন পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৪:৫৭

পরিস্থিতি দেখে মার্কেট খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিস্থিতি দেখে মার্কেট খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে, যদি এরকম থাকে সব দেখে আমরা মার্কেট খুলে দেবো।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৪:২৭

সারাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে

সারাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে

বুধবার (২০ এপ্রিল) দেশের আট বিভাগেই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৩:৫৯

‘পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে’

‘পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে’

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে বলে জানিয়েছেন ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৩:৪২

বায়ু দূষণ রোধের নিমিত্তে ইটভাটা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

বায়ু দূষণ রোধের নিমিত্তে ইটভাটা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ নির্মল বায়ু অপরিহার্য। বুক ভরে শ্বাস নেয়ার মতো বাসযোগ্য পরিবেশ সকলেই প্রত্যাশা করে। পানির অপর নাম জীবন হলেও প্রকৃতপক্ষে বেঁচে থাকার জন্য পানির চেয়েও বায়ু গুরুত্বপূর্ণ। সারাদিন কয়েক বারে কয়েক লিটার পানি পান করলেই বেঁচে থাকা সম্ভব। কিন্তু বায়ু ছাড়া কয়েক মিনিটের বেশি বেঁচে থাকা অসম্ভব। বেঁচে থাকার সেই অত্যাবশ্যকীয় উপাদানটি আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে দূষিত করে চলেছি। দূষিত বায়ু গ্রহণ করার ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুসহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১৩:২৩

নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক, দোকান খোলেনি

নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক, দোকান খোলেনি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের কারণে ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। আজ (বুধবার) সকাল থেকে ওই এলাকার যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১১:৫০

শিক্ষার্থী-ব্যবসায়ীর সংঘর্ষ : আহত কুরিয়ারকর্মীর মৃত্যু

শিক্ষার্থী-ব্যবসায়ীর সংঘর্ষ : আহত কুরিয়ারকর্মীর মৃত্যু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২৩:২৬

নিউমার্কেটে সংঘর্ষ থামাতে এসে ছাত্রদের তোপের মুখে লেখক ভট্টাচার্য

নিউমার্কেটে সংঘর্ষ থামাতে এসে ছাত্রদের তোপের মুখে লেখক ভট্টাচার্য

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে চলমান সংঘর্ষ থামাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৯:৩০

সংঘর্ষ চলছে, এর মধ্যেই দোকান খোলার আশা নিউমার্কেটের ব্যবসায়ীদের

সংঘর্ষ চলছে, এর মধ্যেই দোকান খোলার আশা নিউমার্কেটের ব্যবসায়ীদের

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষ আজকের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৯:১৮

চলে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল

চলে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল

চলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৯:০৬

বিকেলের মধ্যে ঢাকা কলেজর সব হল বন্ধের নির্দেশ

বিকেলের মধ্যে ঢাকা কলেজর সব হল বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৫:৪৩

ঋণ ছাড়াই সাড়ে ৪ হাজার টাকার ১১ প্রকল্প অনুমোদন

ঋণ ছাড়াই সাড়ে ৪ হাজার টাকার ১১ প্রকল্প অনুমোদন

৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে সম্পূর্ণ অর্থ সরকারের তহবিল থেকে খরচ করা হবে। 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৫:২৩

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে ৯ সাংবাদিক আহত

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে ৯ সাংবাদিক আহত

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইটের আঘাতে জখম হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনকে হকিস্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারীরা।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৫:০২

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ : রক্ষা পেলো না অ্যাম্বুলেন্সও

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ : রক্ষা পেলো না অ্যাম্বুলেন্সও

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৪:১৬

ঢাকা কলেজ শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ

ঢাকা কলেজ শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ চলছে। ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের দিকে রওয়ানা দেন।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৩:৫৭

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে

মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৩:০৬

ফের উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, চলছে পাল্টাপাল্টি ধাওয়া

ফের উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, চলছে পাল্টাপাল্টি ধাওয়া

ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুটতে দেখা গেছে শিক্ষার্থীদের।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১১:৫২

সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে

সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে

নতুন আইনের আলোকে আগামী সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২০:৩৬

ঈদে আত্মীয়ের বাসায় স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ

ঈদে আত্মীয়ের বাসায় স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার পরামর্শ

ঈদে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২০:১৫

দেশে ২০৫০ সালে করোনার থেকেও দ্বিগুণ মৃত্যু হবে অতিরিক্ত এন্টিবায়োটিকে

দেশে ২০৫০ সালে করোনার থেকেও দ্বিগুণ মৃত্যু হবে অতিরিক্ত এন্টিবায়োটিকে

চলমান করোনাভাইরাস পরিস্থিতির চেয়ে ২০৫০ সালে দেশ বেশি সংকটে পড়বে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। এ মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের। তিনি বলেছেন, মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ২০৫০ সালে দেশে করোনাভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ সংখ্যক মানুষ মারা যেতে পারে।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ১৮:৪৩

সর্বশেষ