আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।
সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ১৪:৪৭
মে থেকে শাহজালালে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করবে
প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ১৩:১১
মৌলভীবাজারসহ দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত
মৌলভীবাজারসহ দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ-এর নির্বাচিত পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ২২:৩৬
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কিছু মুনাফালোভী ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় । তিনি বলেন, এরা দেশ ও জনগণের শত্রু। তিনি এদের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান ।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ২০:২৩
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি: সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল
কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপি। রবিবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৮:১০
ফের র্যাবের কথিত `বন্দুকযুদ্ধ`, এক জন নিহত
বাংলাদেশের কুমিল্লায় একটি হত্যা মামলার আসামী শনিবার গভীর রাতে র্যাবের সাথে কথিত এক 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। গত ডিসেম্বর মাসে আমেরিকা র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার উপর একটি নিষেধাজ্ঞা আরোপের পর র্যাবের এই ধরণের বন্দুকযুদ্ধ বা কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৬:১৭
বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সের জটিলতা নিরসন
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিদ্যমান কয়েকটি সমস্যা নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৫:৪৭
র্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে অশ্লীলতা-বুলিং বন্ধের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে র্যাগ ডের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫২
দুইদিন পর বাড়তে পারে ঝড়-বৃষ্টির প্রবণতা
আগামী দুইদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১২:১১
ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন
আগামীকাল ১৬ এপ্রিল (রোববার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে ঢাকায় আসছেন। এ সফরে তিনি বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন।
শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১২:৩২
‘গুম হওয়া নেতাকর্মীর সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরবেন’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের রাতে ভোট হয়েছে, নিজেদের পছন্দমতো লোককে পার্লামেন্টে বসানো হয়েছে। বিচার, আইন-আদালত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। আমাদের ৬০০'র অধিক নেতাকে গুম করে দিয়েছে। আজকে আমাদের গুম হওয়া নেতাকর্মীদের সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরে আসবে।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৯:২০
দেশে ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৬:৪০
মুফতি শফিকের ২১ বছর : নাম বদলে আব্দুল করিম, পেশায় ইমাম
২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহতের ঘটনায় জড়িত শফিকুল ইসলাম। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রমনা বটমূলে হামলার পর তিনি আত্মগোপনে থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকেন। আব্দুল করিম নাম ধারণ করে ২০০৮ হতে নরসিংদীতে একটি মাদ্রাসায় আত্মগোপন করেন।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৫:৪২
সাত বিভাগে বৃষ্টির আভাস
গ্রীষ্মের দ্বিতীয় দিনে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৩:৪৩
রমনা বটমূলে বোমা হামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল গ্রেফতার
২০০১ সালে পয়লা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ২৩:১১
‘আসুন নিজ ধর্ম পালনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি’
দেশের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ১৯:১৫
মহামারির গ্লানি ভুলে দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা
মহামারির গ্লানি ভুলে দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ১২:০১
মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসার।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২২:৫৯
বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২১:৫৩
হজে যেতে পারবেন ৫৭ হাজার বাংলাদেশি
বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (১৩ এপ্রিল) মন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২০:৩৭
মেয়ে শিশু নিয়ে মসজিদে যাওয়া ইসলামবিরোধী? কি বলছেন বিশেষজ্ঞরা
নরসিংদীতে সম্প্রতি এক বাবা তাঁর চার বছরের মেয়ে শিশুকে নিয়ে মসজিদে গিয়েছিলেন। এ ঘটনায় সেখানে দুপক্ষের সংঘর্ষ বাঁধে, তাতে মারা যান এক যুবক। প্রশ্ন উঠছে, মেয়ে শিশুকে মসজিদে নিয়ে যাওয়া কি ইসলামবিরোধী? জেনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন ইসলামি চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২০:০৬
‘ধর্মের সঙ্গে অনেকেই সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায়’
ধর্মের সঙ্গে অনেকেই সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১৫:৪৫
ডায়রিয়া রোধে টিকা পাবে ২৩ লাখ মানুষ
ডায়রিয়া রোধে রাজধানীতে ২৩ লাখ মানুষকে টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১৪:৩৮
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১৪:১১
হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশিষ্ট লেখক, ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১২:৪১
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১১:৫০
জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ১৮:৩৬
যুদ্ধাপরাধ : মৌলভীবাজারের তিন জনের রায় যেকোনো দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন জনের রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আসামিরা হলেন- আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ১৪:৪৪
পহেলা বৈশাখ : অনুষ্ঠান শেষ করতে হবে দুপুরের মধ্যে, মুখোশ পরা নিষেধ
করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর রমনার বটমূলে আয়োজিত হতে চলেছে এবার পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও শোভাযাত্রা। এ অনুষ্ঠানে মুখোশ পরে প্রবেশ করা যাবে না। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেককে চেক করে ঢুকতে দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ১৩:০৯
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। কোথাও বৃষ্টির সঙ্গে পড়ছে শিলা। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা উত্তরাঞ্চলে বেশি। এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ১২:৪৪
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































