দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে দাঁড়াল ৭৮৮৪৯ টাকায়
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ২৩:৫৪
দেশের পরিবেশ ও বন রক্ষায় কৃষকদের এগিয়ে আসতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১৫:২০
ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল
ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রথম দিনে বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মে'র ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রা হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১৪:২২
জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকেট
জাতীয় পরিচয়পত্র ছাড়া দূরপাল্লা যাত্রীদের লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার, ১০ এপ্রিল ২০২২, ১৮:১৫
ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার, ১০ এপ্রিল ২০২২, ১৩:০২
‘ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি’
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দেশে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। আসলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই নির্বাচনকে ভয় পায়। তাদের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই যেহেতু নির্বাচন করতে পারবে না সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়। ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি।
শনিবার, ৯ এপ্রিল ২০২২, ২০:১১
জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা
রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।
শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১৩:০৯
আগামী তিন দিন বাড়তে পারে বজ্রসহ বৃষ্টি
আগামী তিন দিন দেশে বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১২:২৭
দেশে আরও ৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জন অপরিবর্তিতই থাকল।
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ১৬:৩৪
নতুন সিইসি চমৎকার কথা বলে বিমোহিত করার চেষ্টা করেন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন নাটক করেই যাচ্ছেন। সিভিল সোসাইটিকে ডাকছে, সাংবাদিকদের ডাকছে। তাদেরকে ডেকে খুব সুন্দর কথা বলছেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার সুন্দর বাংলা বলেন। আগের ভদ্রলোক তো ছিলেন যে কথাই ভিন্নভাবে বলতেন। এখনকার জন চমৎকার কথা বলেন এবং মানুষকে বিমোহিত করার চেষ্টাও তিনি করেন। এই জিনিসগুলো সবচাইতে ভয়াবহ।’
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ১৫:৪২
তদন্তে পাওয়া গেলো হেনস্তার সত্যতা: তবে টিপ নিয়ে কি না নিশ্চিত নয়
রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল তারেকের হেনস্তার শিকার হয়েছিলেন। এর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তবে কপালে টিপ পরা নিয়ে হেনস্তা করা হয়েছিল কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২, ১২:৩৮
ডিসেম্বরে নয়, জুনে চালু হবে পদ্মা সেতু : অর্থমন্ত্রী
ডিসেম্বরে নয়, অগামী জুন মাসেই পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ২২:৫৭
বিভিন্ন কৌশলে ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা
গত ১৫ দিনে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ৭৮৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। দালালদের মাধ্যমে বিদেশসহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য তারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ২০:০৩
‘কেউ না খেয়ে মারা গেছে, এই তথ্য দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে এই তের বছরে একজন মানুষ না খেয়ে মারা গেছে, এই তথ্য কোনো সাংবাদিক দেখাতে পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবি এবং বিএনপির ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন টেলিভিশনের সামনে আসেন বাংলাদেশ ডুবে গেলো, বাংলাদেশের মানুষ না খেয়ে মরল। এরকম একটা অবস্থা। মনে হয় যে, বাংলাদেশের দুর্ভিক্ষ, শকুনেও লাশ খেয়ে শেষ করতে পারবে না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে!
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ১৮:৫২
ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার : তথ্যমন্ত্রী
ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ১৫:৩৯
ঈদে নতুন নোট বিনিময় শুরু ২০ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ১৫:১৩
খালেদা জিয়া অসুস্থ : ডা. জাহিদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ১২:১৪
মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গেলো। সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। আমরা এভাবে করি। সেভাবে করা যায়।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ২২:৫৬
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: ঘটনার নেপথ্যে কী?
বনানীর ট্রাম্পস ক্লাবে চলতো অনৈতিক কার্যক্রম ও উচ্চ শব্দে গান-বাজনা। এর প্রতিবাদ করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এ নিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। প্রকাশ্যে অপমান করায় সোহেল চৌধুরীকে উচিত শিক্ষা দিতে ওই ক্লাবের স্বত্বাধিকারী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী ও আসাদুল ইসলাম ওরফে বান্টি ইসলামের যৌথ পরিকল্পনায় হত্যা করা হয় সোহেল চৌধুরীকে।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ২২:৩৬
আসছে গ্যাসের বড় চালান, সংকট কাটার আশা
বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় রোজার প্রথম দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দেয়। বৃহস্পতিবার দেশে আসছে ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি একটি কার্গো। ফলে গ্যাসের সংকট সহসা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১৯:৪৭
চলতি বছরেই চালু হবে পদ্মা সেতু
পদ্মা সেতু ২০২২ সালের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের (নওগাঁ-২) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১৫:১৩
টিপ পরে প্রতিবাদ জানালেন মার্কিন দূতাবাসের নারীরা
কপালে টিপ পরার কারণে রাজধানীতে পুলিশ সদস্য কর্তৃক হয়রানির শিকার হন প্রভাষক লতা সমাদ্দার। এ ঘটনায় দেশজুড়ে হয় সমালোচনা। প্রতিবাদ জানান সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদে সংহতি জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারাও।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১৩:২০
ক্যানসারে মারা গেলেন দুদক পরিচালক জুলফিকার আলী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১৩:০৫
বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাককে হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার, ৬ এপ্রিল ২০২২, ১২:৪৬
‘প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট চিঠি দেয়াতে চুপসে গেছেন নিন্দুকেরা’
‘দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যারা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পরে নিশ্চয়ই তারা চুপসে গেছেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ২২:১৬
টিপু-প্রীতি হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েছেন শুটার মাসুম
রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ মাসুম ওরফে আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ২১:২১
বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্যের দাম নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না, বরং তাদের লজ্জা পাওয়া উচিত। বিএনপির আমলে মানুষ না খেয়েও মারা গেছে।
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ১৬:০৮
‘গান-বাজনায় মশগুল টিপ বিদ্বেষী সেই কনস্টেবল হঠাৎই হয়ে পড়েন কট্টর’
কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষক লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে আটক করা হয় পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে। তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিষয়ে বেরিয়ে আসছে অনেক তথ্য। তিনি নাকি গান-বাজনা নিয়ে মশগুল থাকতেন, হঠাৎই লম্বা দাঁড়ি রেখে হয়ে যান কট্টর।
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ১৫:৩৭
১২ হাজার কোটি টাকায় ১২ প্রকল্পের অনুমোদন একনেকে
১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন সাত হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন তিন হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ১৩:২৭
মার্চ মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৯, আহত ৬৪৭
গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। নিহত ৫৮৯ জন এবং আহত ৬৪৭ জন। নিহতের মধ্যে নারী ৬১, শিশু ৯৬। ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২১ জন, যা মোট নিহতের ৩৭.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭.৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২.৩৯ শতাংশ।
সোমবার, ৪ এপ্রিল ২০২২, ২০:৫৮
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































