বাংলাদেশ গেমসে জাহানারা-সালমাদের স্বর্ণ জয়
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরে নারীদের ক্রিকেট ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণ জিতলো জাহানারা-সালমার দল।
শুক্রবার, ১২ মার্চ ২০২১, ১৫:০৯
বিশ্বসেরা তরুণ নেতাদের দলে মাশরাফি বিন মর্তুজা
বিশ্বসেরা অধিনায়কদের মধ্যে একজন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি পেলেন বিশ্বসেরা তরুণ নেতার খেতাব। সুইস সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থার ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছেন এই নড়াইল এক্সপ্রেস।
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১, ১৩:১১
পেলের নামে বদলে যাচ্ছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন হচ্ছে। দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের নামে দেয়া হবে স্টেডিয়ামটির নাম।
বুধবার, ১০ মার্চ ২০২১, ২২:১১
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মুক্ত টাইগাররা
অবশেষে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে এক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে কুইন্সটাউনে এসে খুব খুশি টাইগার ক্রিকেটাররা।
বুধবার, ১০ মার্চ ২০২১, ১৭:০১
চতুর্থ টেস্টেও টাইগাররা করোনা নেগেটিভ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মাসে দেশটিতে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেখানে পৌঁছেই তাদের যেতে হয়েছে কোয়ারেন্টাইনে। সোমবার সফরে থাকা ক্রিকেটারদের চতুর্থ দফা করোনা টেস্ট করানো হয়েছিল। মঙ্গলবার প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আর কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১, ১৭:৪৪
শাহাদাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে
নিষেধাজ্ঞার কারণে খেলা থেকে অনেক দিন ধরেই দূরে আছেন। আর্থিক কষ্ট না থাকলেও ডান হাতি পেসার শাহাদাত হোসেন রাজীবের সময় এখন তেমন ভালো কাটছে না। কারণ তার মা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
সোমবার, ৮ মার্চ ২০২১, ১৮:০২
বড় পরিসরে আয়োজিত হবে এবারের স্বাধীনতা কাপ ফুটবল
ঘরোয়া ফুটবলের অনিয়মিত এক টুর্নামেন্টে স্বাধীনতা কাপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
রোববার, ৭ মার্চ ২০২১, ২১:৪৯
করোনার কারণে আর্সেনালের ক্ষতি ৫৬০ কোটি টাকা
করোনা মহামারীর কারণে গত অর্থবছরে ৪৭.৮ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৫৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
শনিবার, ৬ মার্চ ২০২১, ১৫:১০
খেলা চালিয়ে যাবেন মাশরাফি?
অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। সম্প্রতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেও ফের চলে গেছেন ক্রিকেটের বাইরে। যদিও এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মাশরাফি। কিন্তু তা জানাননি তিনি।
শুক্রবার, ৫ মার্চ ২০২১, ২৩:৫৩
নিউজিল্যান্ড সফরে সাকিবের অনুপস্থিতি দলকে ভোগাবে : মাশরাফি
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই অলরাউন্ডারের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন দলের সাবেক ও সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে জানিয়েছেন হার্ড হিটার তামিম ইকবালের প্রতি পূর্ণ আস্থার কথাও।
শুক্রবার, ৫ মার্চ ২০২১, ২২:২৫
সুনামি ভীতি কাটিয়ে অনুশীলনে টাইগাররা
তিন দফার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ড সরকার। যদিও পরে তা তুলে নেয়া হয়েছে। এমন অবস্থায় সব ভয়-শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে অনুশীলন করেছেন টাইগাররা।
শুক্রবার, ৫ মার্চ ২০২১, ১৫:৩৮
নিউজিল্যান্ডে সুনামি সতর্কতায় কেমন আছে বাংলাদেশ ক্রিকেট দল
গত মাসে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৯ সালে সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের নিয়ে এখনও রয়ে গেছে শঙ্কা। সেই শঙ্কা না কাটতেই এলো নতুন খবর। না, এবার আর সন্ত্রাসী হামলা হয়। এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
শুক্রবার, ৫ মার্চ ২০২১, ০১:১২
মাঠেই স্টোকস-কোহলির ঝগড়া
অতীতে বেশ কয়েকটি ঘটনায় ক্রিকেট বিশ্বে মাথা গরম খেলোয়াড় হিসেবে পরিচিতি রয়েছে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস ও ভারত অধিনায়ক বিরাট কোহলির। এবার মাঠেই ঝগড়ায় লিপ্ত হলেন এ দুই মাথা গরম ক্রিকেটার।
বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১, ২০:২১
টিকা নিয়ে যা বললেন কিংবদন্তি ফুটবলার পেলে
করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। মঙ্গলবার (২ মার্চ) টিকা নেন কিংবদন্তি এই ফুটবলার।
বুধবার, ৩ মার্চ ২০২১, ২৩:২৬
বিজেপিতে কী যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি?
সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মঙ্গলবার (২ মার্চ) দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। নরেন্দ্র মোদির সভায় যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি, এমনটিই দাবি করে দেশটির বেসরকারি একটি টিভি চ্যানেল। এরপরই সেই জল্পনা কিছুটা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
বুধবার, ৩ মার্চ ২০২১, ১০:২৫
প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির নতুন রেকর্ড
প্রথম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের ইনস্টাগ্রামে এখন ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন (১০ কোটি)। যে সংখ্যা এখন পর্যন্ত কোনো ভারতীয় তারকা ছুঁতে পারেননি।
মঙ্গলবার, ২ মার্চ ২০২১, ১৬:১৬
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার
বার্সাগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বার্সেলোনার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ক্লাবের আরো চারজনকে গ্রেফতার করা হয়।
সোমবার, ১ মার্চ ২০২১, ১৭:৫৪
করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে
করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে।
সোমবার, ১ মার্চ ২০২১, ১৬:০৪
সুসময়ের মুখ দেখলো লিভারপুল
চলমান সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। একের পর এক ম্যাচ হেরে শিরোপা নাস্তানাবুদ লিভারপুল জয়ের দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিলো। অবশেষে দুরাশার এ ছক ভেঙ্গে গত রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দলটি। আসরে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল তারা।
সোমবার, ১ মার্চ ২০২১, ১১:২১
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু পরিবর্তন
করোনার কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
রোববার, ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৭
শ্রীলংকার বিপক্ষে দলে ফিরছেন গেইল
প্রায় দুই বছর পর দলে ফিরতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটারখ্যাত ব্যাটসম্যান ক্রিস গেইল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ উপলক্ষে দলে ডাক পেয়েছেন তিনি।
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৫
‘মা এখন আর ফোন দেয় না, আরেকজনকে বিয়ে করেছে’
‘মা এখন আর আমায় ফোন দেয় না। আমার সঙ্গে কথাও বলে না। মা অনেক পচা হয়ে গেছে। সে আরেকজনকে বিয়ে করেছে। আপনারা আমার মাকে এনে দিন। আমি মা আর বাবাকে নিয়ে সবাই একসঙ্গে থাকব।’
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৪
সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান
সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান। শুক্রবার এক টুইটের মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ পাঠান নিজেই।
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৬
বানোয়াট তথ্যের জন্য আমি ও আমার স্ত্রী দায়ী নই: নাসির
গত কয়েকদিন ধরেই দেশজুড়ে আলোচনায় রয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন। তামিমা সুলতানা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে, তাম্মির আট বছরের সংসার ও বাচ্চা সন্তান রয়েছে জানিয়ে স্বামী রাকিব হোসেনের মামলা। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ সরব।
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১০
দুইদিন পর বাইরে বের হলেন তাসকিন-সৌম্যরা
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রায় দেড় মাস আগেই নিউজিল্যান্ড পৌঁছে গেছে টাইগাররা। করোনার কারণে সেখানে পৌঁছেই সোজা রুম কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। অবশেষে দুইদিন একই ঘরে ‘বন্দি’ থাকার পর শুক্রবার বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছেন তারা।
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬
১০ উইকেটের বিশাল জয় পেলো ভারত
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায় সরদার প্যাটেল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত।
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯
তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৯ রান
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্টে জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে গুটিয়ে দিয়েছে তারা। ফলে বিরাট কোহলির দলের জেতার জন্য প্রয়োজন মাত্র ৪৯ রান।
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০
পছন্দ না হওয়ায় পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাফিজ
পছন্দ না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাওয়া ‘সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ।
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮
স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা বললেই আইনি ব্যবস্থা নেবেন নাসির
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষে আছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ের খবর। মূলত অন্যের বউকে বিয়ে করার অভিযোগ উঠেছে তার উপরে। শুধু তাই নয় নাসির-তামিমার বিরুদ্ধে করা হয়েছে মামলাও। বিয়ে বিতর্কের জেরে এবার সংবাদ সম্মেলন করেছেন তারা। সেখানে তামিমার দাবি, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই বিয়ে করেছেন নাসিরকে।
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩
নাসির-তামিমার বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ
ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০২
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live





















































