আপডেট: ১৩:৫৮, ৩১ আগস্ট ২০১৯
নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইবি’র শিক্ষার্থীরা
ইবি: নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৩১ ই আাগস্ট) দুপুর বারোটার সময় প্রশাসনিক ভবনের সামনে ব্যানার হাতে নিয়ে এ মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, শুক্রবার (৩০ আাগস্ট) র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ সেশনের মেধাবী ছাত্র বিপুল হোসেনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় । র্যাব তাদেরকে বলে তার বাড়িতে কোন অবৈধ অস্ত্র আছে কিনা সন্দেেহের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে ।এ ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের হাতে আমাদের বাড়ি র্যাব কেন প্রশাসন জবাব চাই,বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা চাই ইত্যাদি ব্যানার নিয়ে মানববন্ধন করে।
[caption id="attachment_15696" align="aligncenter" width="4128"]
ছবি: আইনিউজ[/caption]
যুবায়ের আহাম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন আইন বিভাগের ফয়সাল হোসেন আরাফাত,, বাংলা বিভাগের আলমগীর হোসেন আলো, ইংরেজী বিভাগের তন্ময় শাহা টনি, কামাল হোসেন,ও মিজানুর রহমান। তন্ময় শাহা টনি তার বক্তব্যে বলে এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। আলমগীর হোসেন আালোর বক্তব্যে তিনি আাগামী ৪৮ ঘণ্টার মোধ্যে তদন্ত করার দাবি জানায় প্রশাসনের কাছে। তা না হলে তীব্র আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয়।
মানববন্ধন শেষে তারা উপাচার্য প্রফেসর ড.হারুন উর রশিদ আসকারী , উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা স্যারের সাথে সাক্ষাৎ করে। তারা ঘটনার দ্রুত সময়ের মোধ্যে তদন্ত করা হবে বলে মানববন্ধনকারীদের আশ্বস্থ করে।
আইনিউজ/আরএইচ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























