ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১০:৪৫, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:৪৭, ৩ সেপ্টেম্বর ২০১৯

কমলগঞ্জে মাদকের বিরুদ্ধে শিশুদের সমাবেশ

কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারে মাদকের ‍বিরুদ্ধে শিশুদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায়, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ, সমাজ সেবক সোহেল আহমদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমান জালালী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব, দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, বড়লেখা প্রতিনিধি রেদোয়ান হোসেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান প্রমুখ।

অনুষ্ঠানে ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়