আপডেট: ০৪:০২, ৪ সেপ্টেম্বর ২০১৯
বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের মামলা
চীন-যুক্তরাষ্ট্রের একে অন্যের পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক বসিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টার পর এবার নতুন মোড় নিল বাণিজ্য বিরোধ। দুদেশের এ বিরোধ এবার মামলায় গড়ালো।
চীনের পণ্যে আরেক দফা ট্যারিফ বসানোয় বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে বেইজিং। খবর রয়টার্সের।
সোমবার চীনের বাণিজ্যমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর থেকে চীনের ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যে আরো ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রে।
এদিকে চীনও যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নতুন করে শুল্ক বসিয়েছে।
চীনের মন্ত্রী জানান, গত জুনে জি-২০ সম্মেলনের সময় জাপানের ওসাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে চীনা পণ্যের ওপর আর শুল্ক না বসানোর ব্যাপারে সম্মত হয়েছেন। কিন্তু নতুন শুল্কারোপের ফলে সে কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্যারিফ ইস্যুতে বিভিন্ন সময় বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে বেইজিং।
আইনিউজ/এসবি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























