লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৩:১৬, ২২ জুন ২০২১
সহজেই তৈরি করুন মজাদার কাঁঠালের পিঠা
জাতীয় ফল কাঁঠাল। ফলটিতে রয়েছে চমৎকার স্বাদ ও সুগন্ধের পাশাপাশি মানব শরীরের জন্য প্রয়োজনীয় নানাবিধ পুষ্টিগুণ। এই ফল খেলে মিলবে অসংখ্য উপকারিতা।
কাঁচা কাঁঠাল সবজি হিসেবে খাওয়া যায়। তবে পাকা কাঁঠাল দিয়ে তেমন কোনো পদ তৈরি করা হয় না বললেই চলে। আবার অনেকেই জানে না এটা দিয়ে কিছু তৈরি করা যায়। যার মধ্যে একটি কাঁঠালের পিঠা। এই পিঠা খেতে খুই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ।
আসুন জেনে নিই কাঁঠালের পিঠা তৈরির রেসিপিটি -
উপকরণ
কাঁঠালের কোষ ২০টি, ময়দা এক কাপ, গুঁড়া দুধ ১/৪ কাপ, সুজি ১/৪ কাপ, নারকেল কোরান ১/৪ কাপ, চিনি ১/৪ কাপ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।
প্রণালী
প্রথমে কাঁঠালের কোষগুলো থেকে বিচি আলাদা করে একটি পিউরি বানিয়ে নিন। এবার একে একে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে গোল গোল বলের মতো বানিয়ে নিন। সবগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে তুলে নিন। এবার গরম গরম কিংবা ঠাণ্ডা করে পরিবেশন করতে পারেন মজাদার এই কাঁঠালের পিঠা।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























